Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লিংকডইনে চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রতারণার নতুন কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
নামের উচ্চারণ রেকর্ড করতে দেবে লিংকডইন
Share on FacebookShare on Twitter

লিংকডইনে বিভিন্ন পরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ভুয়া চাকরির বিজ্ঞাপন। চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রতারণার ওই নতুন কৌশল চিহ্নিত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।

নতুন প্রতারণা কৌশল নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটারকে জানিয়েছেন নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফিয়ারের বিশেষজ্ঞ হারমান সিং। “যে কেউ একটা প্রতিষ্ঠানের লিংকডইন অ্যাকাউন্টের নিচে চাকরির পোস্ট দিতে পারে আর ওই পোস্ট দেখলে মনে হবে যেন সেটি ওই প্রতিষ্ঠানের অন্যান্য চাকরির বিজ্ঞাপনগুলোর মধ্যে একটি”।

লিংকডইনে ভুয়া চাকরির পোস্ট দিয়ে প্রতারণা ঘটনা নতুন নয়। ভুয়া চাকরির বিজ্ঞাপন দিতে সাধারণত ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। তবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অপব্যবহারের যে কৌশল চিহ্নিত করেছেন সিং, সেটির কারণে প্রতারণার উদ্দেশ্যে দেওয়া চাকরির বিজ্ঞাপনগুলো বিশ্বাসযোগ্যতা পায় বলে জানিয়েছে টেকরেডার।

হারমান সিং-এর উন্মোচিত কৌশলটির সত্যতা যাচাই করে দেখেছে ব্লিপিং কম্পিউটার। সাইটটি জানিয়েছে, প্রতারণার অভিনব এই কৌশলের কারণে চাকরি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও ভুক্তভোগী হচ্ছে।

প্রথমে নিজেদের প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, এমন একটি অ্যাকাউন্ট ব্যবহার করে নিজস্ব সাইটের অ্যাকাউন্টে চাকরির বিজ্ঞাপন দেয় ব্লিপিংকম্পিউটার। বিজ্ঞাপনের তালিকা থেকে বিজ্ঞাপনদাতার নাম বা পরিচয় চিহ্নিত করার সুযোগ না থাকায় ভুয়া পোস্টটি ব্লিপিংকম্পিউটারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে বলে মনে হচ্ছিলো। আর ভুয়া পোস্ট দেখে আগ্রহীদের পাঠানো আবেদনও পৌঁছে যায় সাইটটির নিজস্ব ইমেইল অ্যাড্রেসে।

তবে এক্ষেত্রে সব থেকে বড় জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে লিংকডইনের নিজস্ব কার্যপ্রণালী। কন্টেন্টের উপর ‘অ্যাডমিন কন্ট্রোল’ খাটানোর সুযোগ দেয় না লিংকডইন। ফলে ব্লিপিংকম্পিউটার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ওই ভুয়া পোস্টটি মুছে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সরাসরি লিংকডইন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।

এ প্রসঙ্গে সিং বলেন, “আপনি চাইলে লিংকডইনের ট্রাস্ট অ্যান্ড সেইফটি টিমকে সরাসরি মেইল করে অননুমোদিত পোস্ট ব্লক করার ওই অপশনগুলো চালু করে নিতে পারেন যেন শুধু অনুমোদিত সদস্যরা চাকরির বিজ্ঞাপন দিতে পারেন”।

সিং প্রতারণার নতুন যে কৌশল উন্মোচন করেছেন, সে ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেনি লিংকডইন।

তবে নিজস্ব কার্যপ্রণালী ও নীতিমালা নিয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “ভুয়া চাকরির পোস্ট দেওয়া আমাদের নীতিমালার পরিষ্কার লঙ্ঘন। অটোমেটেড এবং ম্যানুয়াল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমরা চাকরির ভুয়া পোস্ট চিহ্নিত করে মুছে দেই। শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করতে আমরা ক্রমাগত নতুন নতুন উপায়ে বিনিয়োগ করছি। যার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য লিংকডইনে পোস্ট করার আগে প্রাতিষ্ঠানিক ইমেইল ভেরিফিকেশনের টুলও আছে।”

Tags: লিংকডইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রেপ্তারের পর ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান এম. আলী কারাগারে
ই-কমার্স

গ্রেপ্তারের পর ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান এম. আলী কারাগারে

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি

অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে বের হলেন নারী!
ই-কমার্স

অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে বের হলেন নারী!

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল
নির্বাচিত

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর
নির্বাচিত

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix