Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাজ্যের বাজারে ক্রিপ্টো সেবা আনছে পেপাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের গ্রাহকদেরকে এ সপ্তাহ থেকে বিটকয়েন ক্রয়, বিক্রয় এবং সংরক্ষণ করতে দেবে পেপাল হোল্ডিংস ইনকর্পোরেটেড। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো নিজেদের ক্রিপ্টোকরেন্সি সেবার বিস্তার ঘটালো প্রতিষ্ঠানটি।

পেপালের এই পদক্ষেপটি অন্যান্য মূল ধারার প্রতিষ্ঠানকে নতুন সম্পদ শ্রেণি ব্যবহারে উদ্বুদ্ধ করে তুলতে পারে বলে মন্তব্য করেছে রয়টার্স।

গোটা বিশ্বে পেপালের মাসিক সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা এখন ৪০ কোটি ৩০ লাখের বেশি। ফলে, ভোক্তাকে ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশের সুযোগ দেয় এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বড় মূলধারার আর্থিক প্রতিষ্ঠান এটি।

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি ক্রয় ও বিক্রয়ের সুবিধা নিয়ে হাজির হয় পেপাল। ডিজিটাল কয়েন ব্যবহার করে ভোক্তা যাতে তাদের নেটওয়ার্কের লাখো বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করতে পারেন, পরবর্তীতে সে সুবিধাও নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসে ভিত্তিক এ প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন সম্পদ শ্রেণিতে তাদের আচমকা প্রবেশ বৈশ্বিকভাবে ভার্চুয়াল কয়েনের ব্যবহারে উৎসাহ যোগাবে। এ ছাড়াও কর্পোরেশন ও কেন্দ্রীয় ব্যাংক তৈরি করতে পারে এমন ডিজিটাল কারেন্সির জন্য তাদের নেটওয়ার্ককে প্রস্তুত করবে।

“সমর্থন যোগাতে এবং ভবিষ্যত বৈশ্বিক অর্থ ও বাণিজ্যে ডিজিটাল কারেন্সি যে ভূমিকা পালন করবে সেটির কাঠামোতে অবদান রাখতে, যুক্তরাজ্যে, এবং গোটা বিশ্বেই নিয়ন্ত্রকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” – এক বিবৃতিতে বলেছেন পেপালের ক্রিপ্টো ও ডিজিটাল কারেন্সি বিভাগের ব্লকচেইন মহা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট হোসে ফার্নান্ডেজ দ্যো পন্টে।

যুক্তরাজ্যের বাজারে পেপালের সেবা প্রতিযোগিতায় নামবে কয়েনবেইজ গ্লোবাল ইনকর্পোরেটেডের মতো বিদ্যমান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং রেভোলাট -এর মতো ফিনটেক স্টার্টআপের সঙ্গে।

অনলাইন পেপাল ওয়ালেট বা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্রাহকরা ‘বিটকয়েন’, ‘ইথার’, ‘লাইটকয়েন’ এবং ‘বিটকয়েন ক্যাশ’ কিনতে পারবেন।

পেপালের ঘোষণাটি এমন একটি সময়ে এলো যখন একদিকে ক্রিপ্টোকারেন্সির দর বাড়ছে, অন্যদিকে বহু প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান নিজ গ্রাহকদের (ভোক্তা ও প্রতিষ্ঠান) ডিজিটাল সম্পদে প্রবেশের সুযোগ করে দিচ্ছে।

Tags: পেপাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ কোটি জিমেইল-ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

১৫ কোটি জিমেইল-ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি
প্রযুক্তি সংবাদ

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা
প্রযুক্তি সংবাদ

মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি
নির্বাচিত

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন
প্রযুক্তি সংবাদ

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন

২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix