Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাতিন আমেরিকায় স্মার্টফোন বিক্রি কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ আগস্ট ২০২১
লাতিন আমেরিকায় স্মার্টফোন বিক্রি কমেছে
Share on FacebookShare on Twitter

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে লাতিন আমেরিকার দেশগুলোতে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ৪১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে প্রথম প্রান্তিকের তুলনায় তা কমেছে ৬ দশমিক ৫ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট মনিটর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কভিড-১৯ মহামারীতে মারাত্মকভাবে ধুঁকছে লাতিন আমেরিকা। ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক দেশ যেখানে অর্ধেকের মতো জনসংখ্যাকে টিকার আওতায় এনেছে, সেখানে লাতিন আমেরিকা টিকা কার্যক্রমের প্রাথমিক ধাপে রয়েছে। পর্যাপ্ত টিকার মজুদ করতে না পারায় কবে নাগাদ অধিকাংশ নাগরিককে টিকার আওতায় আনা যাবে তা অস্পষ্ট। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং প্রলম্বিত লকডাউনে লাতিন আমেরিকার বেশির ভাগ অর্থনীতিরই ভগ্নদশা।

কাউন্টারপয়েন্ট রিসার্চের মুখ্য বিশ্লেষক টিনা লু বলেন, গত প্রান্তিকে লাতিন আমেরিকার দেশগুলোর প্রবৃদ্ধি বা সংকোচন হার ভিন্ন। উপকরণ সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। এছাড়া লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে সীমিতসংখ্যক ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে। অন্যদিকে নতুন ব্র্যান্ডের প্রবেশের ফলে মেক্সিকোর স্মার্টফোন বাজারে দ্রুত প্রবৃদ্ধি দেখা গেছে। এতে অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম বাজারের স্মার্টফোন বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে বেশির ভাগ স্মার্টফোন ব্র্যান্ডগুলোই দুই অংক এমনকি তিন অংকের প্রবৃদ্ধি পেয়েছে। ভিয়েতনামে কারখানা বিভ্রাটের কারণে লাতিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্র্যান্ড ছিল স্যামসাং। সাপ্লাইচেইন সংকট সত্ত্বেও মেক্সিকো ও পেরু বাদ দিয়ে অঞ্চলটির শীর্ষ ব্র্যান্ড স্যামসাং।

 লাতিন আমেরিকার বাজারে স্যামসাং শীর্ষ ব্র্যান্ড থাকলেও এক বছরের মধ্যে তাদের বাজারশেয়ার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৩৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকায় বাজারশেয়ার ও বিক্রি বেড়েছে মটোরোলার। সরবরাহ সংকটের কারণে স্যামসাং যে বাজার হারিয়েছে, তাতে জায়গা করে নিয়েছে মটোরোলা। মেক্সিকোতে বাজার শেয়ারের দিক থেকে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির।

 এছাড়াও লাতিন আমেরিকার অন্য দেশগুলোতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে তারা। তবে ব্যতিক্রম ছিল কলম্বিয়া, যেখানে মটোরোলার বাজার শেয়ার কমেছে। এতে প্রধান ভূমিকা চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমির। বিক্রির দিক থেকে অঞ্চলওয়ারি দ্বিতীয় স্থান ধরে রেখেছে মটোরোলা। হুয়াওয়ের পতনকে কাজে লাগিয়ে বছরওয়ারি তিন গুণেরও বেশি প্রবৃদ্ধি করেছে শাওমি। লাতিন আমেরিকার বাজারে তৃতীয় স্থান চীনা কোম্পানিটির।

 পেরুতে স্যামসাংকে হটিয়ে বাজার নেতা হিসেবে আবির্ভূত হয়েছে শাওমি। কলম্বিয়াতেও স্যামসাংয়ের খানিক নিচেই অবস্থান তাদের। অন্যান্য চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর কারণে লাতিন আমেরিকায় বাজার নেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে শাওমিকে অনেক বছর অপেক্ষা করতে হতে পারে।

প্রথম প্রান্তিকের চেয়ে অ্যাপলের মোট বিক্রি কমেছে। তবে একক ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ছিল আইফোন ১১। গত বছর লাতিন আমেরিকার বাজারে প্রবেশ করা চীনা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে সফল কোম্পানি অপো। তবে তার ৯০ শতাংশ বিক্রি ছিল মেক্সিকোতে। অন্যান্য দেশেও বিনিয়োগ বাড়াচ্ছে চীনা কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স

ব্যবসায় ফিরলো ইভ্যালি, গ্রাহকের জন্য আকর্ষণ হিসেবে যা থাকছে এবার

প্রযুক্তি সংবাদ

শেরপুর সীমান্তে ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে
টিপস

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে

স্যামসাংয়ের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স স্টোর চালু
নির্বাচিত

স্যামসাংয়ের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স স্টোর চালু

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার

প্রকাশ হল রেডমি এ১ প্লাস
প্রযুক্তি সংবাদ

প্রকাশ হল রেডমি এ১ প্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ আগস্ট ২০২১

লাতিন আমেরিকায় স্মার্টফোন বিক্রি কমেছে

Techzoom.TV |
TechzoomTV