Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাঁদপুরের ইলিশ পাওয়া যাবে সরকারি ই-কমার্স ‘এক শপে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ আগস্ট ২০২১
চাঁদপুরের ইলিশ পাওয়া যাবে সরকারি ই-কমার্স ‘এক শপে’
Share on FacebookShare on Twitter

চলতি ইলিশের মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুর নদী অঞ্চলের মৎস্যজীবীদের আহরিত ইলিশ মাছ অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

এটু্আই-এর একশপ এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

বিশেষ অতিথি হিসেবে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান এবং এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (ই-গভর্নেন্স অধিশাখা) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘দেশের প্রত্যেকটি জেলারই নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরার প্রয়াসে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম গ্রহণ করে এটুআই। বিভিন্ন জেলার ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে এরই মধ্যে প্রত্যেক জেলা স্ব-স্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ব্র্যান্ডিং বই প্রকাশ করেছে।’

জেলা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয় সারাদেশের সম্পদ এবং সারাবিশ্বের সম্পদ। ইলিশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইলিশ মাছের তুলনা শুধু ইলিশই। একে অন্য কোনো মাছের সাথে তুলনা করা যায় না। নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে কেনা মাছ কোথাকার তা যাচাই করার সুযোগ দিচ্ছে। ফলে প্রতারিত হওয়ার সুযোগ কমে আসবে বলে আশা করা যায়। ইলিশকে সকলের কাছে তুলে ধরতে চাঁদপুর জেলা প্রশাসনের স্থাপিত ইলিশ মিউজিয়াম আরও গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে।’

জেলা ব্রান্ডিংয়ের শুরু থেকেই চাঁদপুর সক্রিয় অবদান পালন করে আসায় জেলা সংশ্লিষ্ট সকলকে ধন্যবান জানান তিনি।

এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ড. আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশের পণ্য যেন দেশে ও বিদেশে ব্র্যান্ডিং করা যায় সে জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই। আমরা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন তুলে ধরার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। জেলা ব্রান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা ব্র্যান্ডিং বুক অগ্রগণ্য ভূমিকা পালন করছে।’

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ইলিশের জেলা চাঁদপুরের পণ্য ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন বন্ধের কর্মসূচি পালন করা হয়। এছাড়াও মা ইলিশ মাছ রক্ষায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করছে চাঁদপুরের জেলা মৎস্য অধিদপ্তর। এছাড়া জেলা ব্র্যান্ডিংয়ের উপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ব্র্যান্ডিং মিউজিয়াম রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ মিউজিয়াম পরিদর্শনের মাধ্যমে তারা জেলা সম্পর্কে জানতে পারছেন।’

‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে চাঁদপুর জেলার প্রায় ১০০০ মৎস্যজীবীদের কাছ থেকে ইলিশ সংগ্রহ করে ঢাকার ক্রেতাগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইলিশ মাছ কিনতে পারবেন। একশপের পাশাপাশি বেসরকারি খাতের ই-কমার্স সাইট চালডাল ডট কম, ইভ্যালি, পারমিডা, খাস ফুডেও পাওয়া যাবে এই ক্যাম্পেইনের ইলিশ। এই ক্যাম্পেইনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ই-ক্যাব ও উইম্যান অ্যান্ড এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্ম এবং প্রমোশনে কাজ করছে ফোর্থ ওয়াল কমিউনিকেশনস।

অনলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা, উইম্যান ইন ই-কমার্স প্ল্যাটফর্মের নাসিমা আক্তার নিশা, লজিস্টিক কোম্পানি ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি মো. শামসুজ্জামান, এটুআই-এর হেড অব ই-কমার্স রেজোয়ানুল হক জামি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘শাওমির মোবাইল মানেই ছোটখাটো বিস্ফোরক’
নির্বাচিত

‘শাওমির মোবাইল মানেই ছোটখাটো বিস্ফোরক’

রমজান মাসে ‘প্রয়োজন’ এই অ্যাপগুলো
প্রযুক্তি সংবাদ

রমজান মাসে ‘প্রয়োজন’ এই অ্যাপগুলো

বাইদুর এআই চিপ তৈরি করবে স্যামসাং
নির্বাচিত

বাইদুর এআই চিপ তৈরি করবে স্যামসাং

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে
প্রযুক্তি সংবাদ

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে

আপনার ফেসবুক প্রোফাইল হতে পারে চাকরির বায়োডেটা
প্রযুক্তি সংবাদ

আপনার ফেসবুক প্রোফাইল হতে পারে চাকরির বায়োডেটা

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন...

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix