Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রি-অর্ডারে আলোড়ন সৃষ্টি করেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রি-অর্ডারে আলোড়ন সৃষ্টি করেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এর নতুন দুটি স্মার্টফোন – গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি -এ ফোল্ডেবল ফিচার সংযুক্ত করার মধ্য দিয়ে উদ্ভাবনে নতুন মাত্রা যুক্ত করেছে। চমকপ্রদ উদ্ভাবন কৌশল, ফ্ল্যাগশিপ ফিচার এবং গতানুগতিক ধারার বাইরে কিছু করার প্রচেষ্টা স্যামসাংয়ের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। আর এবার, প্রতিষ্ঠানটি নতুন দু’টি ফোল্ডেবল সেটের প্রি-অর্ডারে ব্যাপক আলোড়ন সৃষ্টির মাধ্যমে আরেকটি মাইলফলক অর্জন করেছে। ফোন দু’টি প্রি-অর্ডার করতে ভিজিট করুন www.samsung.com।

সারা বিশ্বের স্মার্টফোনপ্রেমীদের থেকে ব্যাপক সাড়া অর্জনের পর, বাংলাদেশে স্যামসাং আজ থেকে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি এর প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। জেড ফোল্ড৩ ফাইভজি কিনলে ক্রেতারা বিনামূল্যে এর সাথে একটি ফ্লিপ কভার পাবেন, যাতে রয়েছে এস পেন স্লট ও এস পেন। প্রতিষ্ঠানটি অ্যাস্যুরড বাই ব্যাক অফার চালু করেছে, যেখানে ক্রেতারা গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের পরবর্তী ক্রয়ে এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে ন্যূনতম ১,০০,০০০ টাকা পাবেন। ক্রেতারা শুধুমাত্র ৫,০০০ টাকা পরিশোধের মাধ্যমে এই বিশেষ অফারটি সাবস্ক্রাইব করতে পারবেন।

জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ, আর দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে। তাই, স্যামসাং ক্রেতাদের ৫৬,০০০ টাকায় এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি প্রদান করছে। প্রি-অর্ডারে জেড ফোল্ড৩ ফাইভজি কিনলে ক্রেতারা মাত্র ১৩,৫০০ টাকায় এই সেবা পাবেন। এছাড়া, পূর্বে যারা গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করেছেন, তারা বিশেষ এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন। এই অফারের আওতায়, ব্যবহারকারীরা এক্সচেঞ্জ ভ্যালুর সাথে ১৫,০০০ টাকা ছাড় উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার গ্রহণের মাধ্যমে এক্সচেঞ্জ ভ্যালুর সাথে ব্যবহারকারীরা অতিরিক্ত আরও ১০,০০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। অন্যান্য ডিলের সাথে ক্রেতারা ১,৮৪,৯৯৯ টাকা বাজারদরে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি কেনার পর গ্যালাক্সি বাডস প্রো জেতার সুযোগ পাবেন।

জেড ফ্লিপ৩ ফাইভজি ডিভাইসে ফোল্ডেবল ফিচারের সাথে ফোল্ডেবল ডিভাইসের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করতে স্যামসাং স্মার্টফোন ইন্ডাস্ট্রির সর্বাধুনিক ফিচার এবং উন্নত অ্যাপ অপ্টিমাইজেশনের সমন্বয় ঘটিয়েছে। নির্দিষ্ট স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার গ্রহণের মাধ্যমে জেড ফ্লিপ৩ ফাইভজি কিনে ক্রেতারা একচেঞ্জ ভ্যালুতে উপভোগ করতে পারবেন ১০,০০০ টাকা ছাড়। এছাড়াও, প্রি-অর্ডারের ক্ষেত্রে গ্রাহকরা ১০,০০০ টাকা ক্যাশব্যাক অথবা গ্যালাক্সি বাডস প্রো জেতার সুযোগ পাবেন। ১,০৯,৯৯৯ টাকায় নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি কিনে ক্রেতারা আরও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং আবারও ফোল্ডেবল স্মার্টফোন আনার মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে, যা স্টাইল ও ফ্লেক্সিবিলিটির সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীদের বর্তমানের গতিশীল বিশ্বের সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিক রাখবে। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোনের মাধ্যমে আমরা ফোল্ডেবল ডিভাইসে নতুন মাত্রা যোগ করতে পেরে গর্বিত। উদ্ভাবনী ও টেকসই একটি ইকোসিস্টেমের মাধ্যমে এসব ডিভাইস ব্যবহারকারীদের প্রতিটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দিবে।”

ক্রেতাদের সুবিধাজনক কেনার অভিজ্ঞতা নিশ্চিত করতে, স্যামসাং বিনাসুদে ইএমআই সুবিধা প্রদান করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৪ মাসের কিস্তির সাথে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি উভয় ডিভাইসের ক্ষেত্রে ৫,০০০ টাকা ক্যাশব্যাক প্রদান করবে। এছাড়া, সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ২৪ মাসের ইএমআই সুবিধার সাথে গ্যালাক্সি জেড ফোল্ড ৩ -এ ৫,০০০ টাকা ক্যাশব্যাক প্রদান করবে।

আকর্ষণীয় ডিজাইন ও ইন্ডাস্ট্রির সর্বাধুনিক ফিচারের সাথে উভয় ডিভাইসই প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপের উদ্ভাবনী ফিচারের সাথে কাজ করার, দেখার, এবং বিনোদন গ্রহণের অনন্য সুবিধা প্রদান করবে, যা কিনা স্যামসাং ভক্তরা বহু বছর ধরে পছন্দ করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে কেটিএম ৮৯০ ডিউক আর এসটিডি বাইক
অটোমোবাইল

আসছে কেটিএম ৮৯০ ডিউক আর এসটিডি বাইক

“এনইআইআর নিয়ে চাঁদাবাজি করছে বিটিআরসি”: গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি
নির্বাচিত

“এনইআইআর নিয়ে চাঁদাবাজি করছে বিটিআরসি”: গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল
প্রযুক্তি সংবাদ

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল

অদ্ভুত ডিজাইনের স্মার্টফোন!
প্রযুক্তি সংবাদ

অদ্ভুত ডিজাইনের স্মার্টফোন!

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!

৭৩ গণগ্রন্থাগারের বই পড়া যাবে কম্পিউটার-মোবাইলে
প্রযুক্তি সংবাদ

৭৩ গণগ্রন্থাগারের বই পড়া যাবে কম্পিউটার-মোবাইলে

Load More

ট্রেন্ডিং টপিক

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ সেপ্টেম্বর ২০২১

প্রি-অর্ডারে আলোড়ন সৃষ্টি করেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি

Techzoom.TV |
TechzoomTV