Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্যার্তদের সহায়তায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
বন্যার্তদের সহায়তায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার খালিয়াজুরীর ইউএনও, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নেত্রকোনার ডেপুটি কমিশনার এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী।

সাম্প্রতিক সময়ে বন্যার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে বন্যার কারণে অনেক জেলা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বন্যা দেশজুড়ে মানুষকে অসহায় পরিস্থিতিতে ফেলেছে এবং তাঁদের জীবন ও জীবিকাকে করে তুলেছে বিপন্ন। দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এমন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে হুয়াওয়ে। সাম্প্রতিক বন্যার পরিপ্রেক্ষিতে হুয়াওয়ের উদ্যোগ ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ- হিয়ার ফর ইউ’র অংশ হিসেবে, আজ হুয়াওয়ে নেত্রকোনা জেলার দুঃস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে। অসহায় এ মানুষদের পাশে দাঁড়াতে হুয়াওয়ে প্রায় দুই হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্যদ্রব্য, যেমন: চাল, মসুর ডাল, আলু, ওরাল স্যালাইন, চিনি, ময়দা ও অন্যান্য জিনিস বিতরণ করেছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন, নেত্রকোনার ডেপুটি কমিশনার কাজী মো. আবদুর রহমান, খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম এবং খালিয়াজুরীর চেয়ারম্যান সুমন চক্রবর্তী।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “প্রথমেই, আমি হুয়াওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং দেশের টেলিযোগাযোগ খাতের বিকাশে অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমরা ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণের পথে রয়েছি এবং ডিজিটাল কানেক্টিভিটিই ডিজিটাল বাংলাদেশের মেরুদণ্ড। হুয়াওয়ে ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল হাইওয়ে গড়ে তুলতে সহায়তা করছে, এজন্য আমরা হুয়াওয়ের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি, অত্যাধুনিক প্রযুক্তি সেবাদানের কারণে আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই। তারা ২২ বছর ধরে এদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ডিজিটাল কানেক্টিভিটির ক্ষেত্রেও সহায়তা প্রদান করছে।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক কারণে হাওড় অঞ্চলের মানুষের জীবন দেশের অন্য সকল অঞ্চলের সাথে মিলে না। সমতল ভূমির মানুষের পক্ষে অনুমান করাও কঠিন যে এমন কোনো জনপদ আছে, যা বর্ষায় সমুদ্র হয়ে যায়। আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই বিভিন্ন সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ত্রাণ সহায়তা কর্মসূচির মধ্য দিয়ে হুয়াওয়ে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিশ্রুতি পূরণ করেছে। বাংলাদেশের দুর্গম একটি অঞ্চলে এভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়া একটি বিরল দৃষ্টান্ত। হুয়াওয়ে কর্তৃপক্ষ নিজেরা উপস্থিত থেকে এ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে। এজন্য আমি হুয়াওয়ের প্রধান নির্বাহী ও হুয়াওয়েকে আবারও ধন্যবাদ জানাই।”

হুয়াওয়ে বাংলাদেশে প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন বলেন, “এ ত্রাণ সহায়তা কর্মসূচি বন্যাদুর্গত অঞ্চলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ-হিয়ার ফর ইউ’ শীর্ষক একটি সামগ্রিক উদ্যোগেরই প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের জীবনযাত্রা উন্নত করতে কাজ করে যাবো। বাংলাদেশে স্থানীয়ভাবে বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে, যেখানে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি সেসব কমিউনিটিতে নিজেদের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। ভবিষ্যতে আমরা এক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে ধারাবাহিকভাবে অবদান রাখতে চাই।”

নেত্রকোনার ডেপুটি কমিশনার কাজী মো. আবদুর রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা ছাড়াও খালিয়াজুরী উপজেলার বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রথমেই আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই। সরকারের প্রচেষ্টা ছাড়াও, যেসব প্রতিষ্ঠান এই প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেসব প্রতিষ্ঠানের অবদান মানুষকে বৈশ্বিক মহামারি এবং বন্যার কারণে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে, এই ত্রাণ সামগ্রী তাদের বিশেষভাবে সহায়তা করবে।”

খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, “বিগত তিন বছর ধরে এ অঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে হুয়াওয়ে। এ হাওড় অঞ্চল বছরের বেশিরভাগ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এমন অবস্থায় আমি মনে করি অন্তত ১৫ থেকে ১৬ হাজার মানুষ ত্রাণ সহায়তা কর্মসূচির অধীনে সহায়তা পাবে। আমি আশা করি এ কর্মসূচি সম্প্রসারিত হবে এবং হুয়াওয়ে ভবিষ্যতেও খালিয়াজুরীর মতো দুর্গম এলাকাসমূহে সহায়তার হাত বাড়িয়ে দিবে।”

“এই এলাকা বছরের ছয় মাস প্লাবিত থাকে এবং আর ছয় মাস লাগে শুকাতে। প্রতিবছর এমন ত্রাণ সহায়তা কর্মসূচি আয়োজনের জন্য আমি হুয়াওয়ে এবং আমাদের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারকে ধন্যবাদ জানাই। আমি আশা করি, ভবিষ্যতেও এ সহায়তা কর্মসূচির পরিধি বিস্তৃত হবে,” বলেন খালিয়াজুরীর চেয়ারম্যান সুমন চক্রবর্তী।

সম্প্রতি, বাংলাদেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয়ে হুয়াওয়ে ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ’ শীর্ষক একটি উদ্যোগ শুরু করেছে। এ উদ্যোগের অধীনে, এ মাসের শুরুতে অভিযাত্রিক স্কুলে ডিজিটাল শিক্ষামূলক ডিভাইস ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম দেওয়া হয়েছিল। এই ত্রাণ বিতরণ উদ্যোগের মতো, হুয়াওয়ে আগামী দিনেও স্থানীয় মানুষের সামাজিক উন্নয়নে পাশে থাকবে বলে জানিয়েছেন হুয়াওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে
নির্বাচিত

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা
প্রযুক্তি সংবাদ

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’
গেম

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’

নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার পরেও কোন লাভ হয় নি ‘চার্লি হেবদ’ এর
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার পরেও কোন লাভ হয় নি ‘চার্লি হেবদ’ এর

এবার আসছে স্যামসাং গ্যালাক্সি এস২০
নির্বাচিত

এবার আসছে স্যামসাং গ্যালাক্সি এস২০

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম
প্রযুক্তি বাজার

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ
নির্বাচিত

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২১

বন্যার্তদের সহায়তায় হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix