Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 September 2021
‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’
Share on FacebookShare on Twitter

নারীর ডিজিটাল-নিরাপত্তা সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নারীদের সাইবার-নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আইন প্রয়োগের পাশাপাশি সাইবার-ক্রাইম বিরোধী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাও অপরিহার্য।

আমরা যত বেশি ডিজিটাল হবো, সমাজের দুর্বল অংশ বিশেষ করে নারী ও শিশু বিপন্ন থেকে আরো বিপন্নতর হবে’ এ কথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সব-প্রতিষ্ঠানই তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের দোহাই দিয়ে কার্যত প্রতিকারে খুব কমই গুরুত্ব দিচ্ছে। তাই পরিস্থিতি উত্তরণে বিশ্বের বহুদেশ ‘সোস্যাল মিডিয়া আইন’ করেছে।

টেলিযোগাযোগ মন্ত্রী বৃহস্পতিবার রাতে রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন সঠিক ও সক্রিয়ভাবে প্রয়োগের মাধ্যমে নারী ও কন্যা শিশুর ওপর ডিজিটাল সহিংসতা প্রতিরোধে প্রয়োজন আরও কার্যকর উদ্যোগ’ শীর্ষক এক ভার্চূয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দীর্ঘদিনের পর্যবেক্ষণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নারী সমাজ। এ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, সব-বয়সী মেয়েদের ছবি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে বা অসৎ উপায়ে সংগ্রহ করে তাদের ছবি ডিজিটাল মাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা ওপর গুরুত্ব দেন। এটি করা সম্ভব বলে সাইবার-ক্রাইম হ্রাস করা সম্ভব হবে বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

মোস্তফা জব্বার ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই আইন প্রয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবকাঠামো বিশেষ করে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও ডিজিটাল ডিভাইস শনাক্ত যন্ত্র দেশের থানাগুলোতে না থাকায় ক্ষেত্র বিশেষে আইনটির অপপ্রয়োগ হতেই পারে। তবে, এ অবস্থার উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থ্না থেকে তা পালন করতে হবে। ডিজিটাল প্রযুক্তির বিষয়ে সচেতন না হলে মানবাধিকার লঙ্ঘনের হার বাড়বে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

এর আগে মন্ত্রী হাইটেক প্রফেশনাল নামক কম্পিউটার কোম্পানীর রজতজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপি অনুষ্ঠানমালা ভার্চুয়ালি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসার ল্যাপটপের নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার ল্যাপটপের নতুন ল্যাপটপ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

‘নাটোর হাই-টেক পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘নাটোর হাই-টেক পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পলক

ইনস্টাগ্রামের ফলোয়ারদের মরার উপদেশে আত্মহত্যা কিশোরীর
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের ফলোয়ারদের মরার উপদেশে আত্মহত্যা কিশোরীর

গ্রাহকের স্বাধীনতা খর্ব করছে টফি অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের স্বাধীনতা খর্ব করছে টফি অ্যাপ

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী
নির্বাচিত

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী?’

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2021

'নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix