Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান
Share on FacebookShare on Twitter

গেম, পর্ণোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করা কোনো সমাধান নয়। ভালো মানের শিক্ষামূলক কনটেন্ট তৈরিই পারে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে। ইন্টারনেট থাকায় করোনা মহামারির সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি প্রভৃতি গতিশীল ছিলো। এ অবস্থায় ইন্টারনেট ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি না করে সচেতনতা বাড়ানো জরুরি।

শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহারে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

এসময় বক্তারা বলেন, গেম, পর্ণোগ্রাফি প্রভৃতি ধরণের ওয়েবসাইট দফায় দফায় বন্ধ করা কোনো সমাধান নয়। কারণ এসব ওয়েবসাইট বন্ধ করার পরও ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করা হয়। আমাদের দেশে সাধারণ শিক্ষায় শিক্ষার হার বেশি হলেও জনসংখ্যার তুলনায় ডিজিটাল লিটারেসিতে দক্ষতা কম। কারিগরি দিক দিয়েও বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। ব্লক বা নিষিদ্ধের পথে না গিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের সমাধানের একমাত্র পথ জনসচেতনতা বৃদ্ধি।

বক্তারা বলেন, সন্তানরা মা-বাবাকে অনুসরণ করে। সন্তানদের ইন্টারনেট ব্যবহারের অভিভাবকের ভূমিকা বেশি। শিশুদের কাছে নিষিদ্ধ জিনেসের প্রতি আকর্ষণ বেশি। তাই শিশুদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মুঠোফোন তাদের হাতে তুলে দিতে হবে। শিশুর প্রতি যত্ন নিতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক পাঠ অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা। বিদেশে বসে অনেকে সেনাবাহিনী, প্রশাসন, প্রধানমন্ত্রী নিয়ে মিথ্যাচার করছে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্র। এসময় তিনি বলেন, হাইকোর্ট থেকে গেম বন্ধের আদেশ দেয়া হয়েছে। কিন্তু এসব গেম তো ভিপিএন ব্যবহার করে এখনো চলছে।

পর্নোগ্রাফি, গেম এসব আইন করে, পুলিশ-প্রশাসন দিয়ে এসব বন্ধ করা যাবে না। অনেকে ফেসবুক, ট্যুইটারে ভুয়া আইডি খুলে হয়রানি করে। ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের এসব লিঙ্ক বন্ধ করার পেছনে বিটিআরসির বেশিরভাগ সময় চলে যায়। সাইবার সিকিউরিটিতে আমাদের দ্রুত স্ট্রাটেজি ঠিক করা দরকার।

আলোচনা সভার শুরুতে সাইবার অ্যাটাকের ধরণ, কম্পিউটার ভাইরাসে আক্রান্তরে হার, সিকিউরিটি প্রাইভেসি, বিনামূল্যের ওয়াই-ফাই ব্যবহারের ত্রুটি, ইন্টারনেট ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরে নিরাপত্তা ও অভিভাবকদের করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের হেড অব টেকনিক্যাল কমিটি ইঞ্জিনিয়ার মো. আবু সালেহ।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএসপিএসি মহাসচিব এমদাদুল হক, রবি অজিয়াটা লিমিটেড চীফ রেগুলাটরি অ্যাফেয়ার্স ব্যারিস্টার সাহেদ আলম, বাংলালিংকের চীফ রেগুলাটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমান, রাষ্ট্রচিন্তাবিদ মেজর (অব) ইকবাল মাহমুদ চেীধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও প্রযুক্তি উদ্যোক্তা আনোয়ার হোসেন আনু।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল
প্রযুক্তি সংবাদ

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়
ছাড় ও অফার

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়

২ হাজারের বেশি হাসপাতালকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

২ হাজারের বেশি হাসপাতালকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে: পলক

ওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix