Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 February 2026
৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে স্পেকট্রাম বরাদ্দের ডিমান্ড নোট পেয়েছে। সব প্রয়োজনীয় নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এই বরাদ্দপত্র দিয়েছে। এতে ১৩ বছরের জন্য ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, এই স্পেকট্রাম বরাদ্দের বিপরীতে গ্রামীণফোন আগামী ১৩ বছরে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা অবদান রাখবে। পাশাপাশি ৭০০ মেগাহার্জ ব্যান্ড ব্যবহার করে সার্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতে আরও উল্লেখযোগ্য বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যবহার করে প্রতিটি বেস স্টেশন থেকে তুলনামূলকভাবে আরও বিস্তৃত এলাকায় নেটওয়ার্ক কভারেজ দেওয়া সম্ভব হবে। এতে দ্রুত ও ব্যয়-সাশ্রয়ীভাবে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন, বেসমেন্ট ও লিফটের মতো স্থানে গ্রাহকেরা আরও উন্নত ও নির্ভরযোগ্য ইনডোর সিগন্যাল পাবেন।

স্পেকট্রাম বরাদ্দ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রামের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে। পরবর্তী ধাপে এই ব্যান্ড ব্যবহার করে দেশব্যাপী সেবা চালু করতে আরও বড় অঙ্কের বিনিয়োগ করা হবে। এটি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে উন্নতমানের ডেটা নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতি গ্রামীণফোনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, লো-ব্যান্ড স্পেকট্রাম ফোরজি সেবার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এটি ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি)সহ ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে। এর মাধ্যমে অধিক গতির ডাটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নতমানের গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক
প্রযুক্তি সংবাদ

কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম
প্রযুক্তি সংবাদ

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো
নির্বাচিত

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো

ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি: মোস্তাফা জব্বার

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
নির্বাচিত

বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের সম্পদ ২১ হাজার ৯০০ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

তরুণদের ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও শিল্পচর্চাকে উৎসাহিত করতে...

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2026

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV