Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ নির্মাতা হিসেবে আসছে ফেসবুক?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 September 2021
চিপ নির্মাতা হিসেবে আসছে ফেসবুক?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বাজারে রটেছে নতুন গুজব, নিজস্ব সার্ভার চিপ বানাচ্ছে সোশাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। বাজারের শীর্ষ চিপ নির্মাতা কোয়ালকম এবং ইনটেলের উপর অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান নির্ভরতা কমাতে চাইছে অনেক দিন ধরেই। গুজব সত্যি প্রমাণিত হলে ওই চিপ নির্মাণে স্বনির্ভর প্রতিষ্ঠানের তালিকায় যোগ হবে ফেসবুকের নাম।

ফেসবুক নিজস্ব ডেটা সেন্টারের জন্য কম্পিউটার চিপ বানাচ্ছে বলে খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ইনফর্মেশন। সাইটটির প্রতিবেদন অনুযায়ী, একাধিক চিপ বানাচ্ছে ফেসবুক। এগুলোর মধ্যে একটি প্রসেসরের কাজ হবে শুধু মেশিন লার্নিংয়ের বিষয়গুলো দেখা।

ফেসবুকের ওই চিপগুলোর মধ্যে একটি কেবল কন্টেন্ট রিকমেন্ডেশন অ্যালগরিদম নিয়ে কাজ করবে এবং আরেকটি লাইভস্ট্রিম করা ভিডিও মানোন্নয়নে কাজ করবে– এমনটাই জানিয়েছে প্রকাশনাটি।

দ্য ইনফর্মেশনের খবর সত্য প্রমাণিত হলে কেবল অন্য নির্মাতাদের উপরই ফেইসবুকের নির্ভরতা কমবে না; ডেটা সেন্টার থেকে কার্বন নিঃসরণ কমিয়ে আনা সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

বলা হচ্ছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি কম্পিউটার চিপগুলোকে একদম শুরুতেই পুরোপুরি প্রতিস্থাপন করবে না ফেসবুকের চিপগুলো, বরং পাশাপাশি একসঙ্গে কাজ করবে।

এই প্রসঙ্গে সরাসরি কোনো উত্তর দেননি এক ফেসবুক মুখপাত্র। তবে এনগ্যাজেটের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ফেসবুক সবসময়ই সিলিকন ভ্যালির অংশীদার এবং আমাদের অভ্যন্তরীণ চেষ্টার মাধ্যমে কম্পিউটারের পারর্ফমেন্স এবং কার্যকারিতা বাড়ানো নতুন উপায় খুঁজছে। তবে এই মুহুর্তে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু জানানোর নেই আমাদের।”

চিপ নির্মাণে ফেসবুকের এটাই প্রথম পদক্ষেপ নয়। এর আগে ২০১৯ সালে খরচ কমিয়ে ভিডিও ট্রান্সকোডিং এবং ইনফারেন্স কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে ‘অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট (এএসআইসি) বানানোর ঘোষণা দিয়েছিলো প্রতিষ্ঠানটি।

বর্তমানে ফেসবুকের সমসাময়িক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুগল টেনর চিপস ব্যবহার করছে ২০১৬ সাল থেকে। মাইক্রোসফটও খরচ কমানোর জন্য নিজস্ব চিপ নির্মাণের সম্ভাব্যতা বিবেচনা করছে ২০২০ সাল থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের বাক্স যেসব কাজে লাগাতে পারেন
নির্বাচিত

স্মার্টফোনের বাক্স যেসব কাজে লাগাতে পারেন

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে
নির্বাচিত

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে

সিক্সজির দৌড়ে কোয়ালকম ও মিডিয়াটেক
নির্বাচিত

সিক্সজির দৌড়ে কোয়ালকম ও মিডিয়াটেক

স্যামসাং ও এসকে হাইনিক্সকে চীনে চিপ উৎপাদনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

স্যামসাং ও এসকে হাইনিক্সকে চীনে চিপ উৎপাদনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর
প্রযুক্তি সংবাদ

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম
টেলিকম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2021

চিপ নির্মাতা হিসেবে আসছে ফেসবুক?

Techzoom.TV |
TechzoomTV