Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন করলেন এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন করলেন এমডি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য উৎপাদন ও বাজারজাতে প্রতিনিয়ত ইনোভেটিভ আইডিয়া জেনারেট করছেন ওয়ালটনের তরুণ মেধাবী প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় কর্মচ লতায় নতুন মাত্রা যোগ করতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দুটি ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। ডিপার্টমেন্ট দুটির পরিবর্তিত নাম হলো- প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট। পুর্বে এই দুই ভিাগের নাম ছিলো যথাক্রমে প্রোডাকশন ও কোয়ালিটি কন্ট্রোল। নবগঠিত এই দুই বিভাগের আওতায় কারখানায় সব ধরনের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের কোয়ালিটি নিয়ন্ত্রণ ও নিশ্চিত করা হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ‘ইন্ট্রোডিউসিং সিরিমোনি অব প্রোডাকশন এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক ওই অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ। এসময় নবগঠিত বিভাগ দুটি উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ। পাশাপাশি দুটি বিভাগের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এমদাদুল হক সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরস উদয় হাকিম, কর্নেল (অবঃ) শাহাদাত আলম, তানভীর রহমান, তাপস কুমার মজুমদার, নিজাম উদ্দীন মজুমদার, আনিসুর রহমান মল্লিক, ইউসুফ আলী, তাহসিনুল হক, ড. সাখাওয়াত হোসাইন, রবিউল আলম, তোফায়েল আহমেদ, ইয়াসির আল ইমরান, সিরাজুল ইসলাম, মোহসিন সরদার ও আল ইমরান প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

জানা গেছে, অনুষ্ঠানে প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের কর্মকা-ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এখন থেকে এই দুই বিভাগের আওতায় কারখানায় যথাক্রমে সব ধরনের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের কোয়ালিটি নিয়ন্ত্রণ ও নিশ্চিত করা হবে।

এস এম নুরুল আলম রেজভী বলেন, ওয়ালটনের প্রতিটি বিভাগ এবং সেকশন স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করছে। কাজের পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন তারা। সম্প্রতি কারখানায় রিসার্স এন্ড ইনোভেশন সেন্টার গঠিত হয়েছে। পাশাপাশি নতুনভাবে এই দুটি বিভাগ গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো কর্মীদের কাজের মান, পণ্যের মানসহ সব বিষয় সুচারুরূপে পরিচালনা করা। নিশ্চয়ই এই উদ্যেগ ওয়ালটনকে আরো অনেকদূর এগিয়ে যেতে সাহায্য করবে।

গোলাম মুর্শেদ বলেন, উৎপাদন ও ব্র্যান্ডের সঙ্গে আমাদের সবার অ্যাডাপ্টেশন থাকতে হবে। ব্র্যান্ড এবং ক্রেতাদের মধ্যে যোগসূত্র তৈরি করে দিতে হবে আমাদেরই। এ জন্য পণ্য উৎপাদনে শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে বদ্ধপরিকর ওয়ালটন। উৎপাদনের মৌলিক বিষয় থেকে শুরু করে ক্রেতাকে বিক্রয়োত্তর সার্ভিস দেয়া পর্যন্ত সর্বোত্র কোয়ালিটি নিশ্চিত করা আমাদের প্রধান টার্গেট। এসব বিষয় বিবেচনায় রেখে পণ্য উৎপাদনে উচ্চ মান সুনিশ্চিত করতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সুবিন্যাস্ত করার পরিকল্পনা নিয়েই এই দুই বিভাগ নতুনভাবে সাজানো হয়েছে। আশা করছি এতে কারখানার কার্যক্রম আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এর মাধ্যমে ওয়ালটনের গ্লোবাল বিজনেস অপারেশন নতুন উচ্চতায় উন্নীত হবে। আর ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়া। ওই লক্ষ্য পুরণেও সিঁড়ি হিসেবে কাজ করবে এই উদ্যোগ।

উল্লেখ্য, দেশেই নিজস্ব কারখানায় আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন করছে ওয়ালটন। উৎপাদিত পণ্য বাজারজাতের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় এক হাজার একরেরও বেশি জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্ল্যায়েন্স ও লিফটসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে ওয়ালটন। সম্প্রতি ইনোভেটিভ পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হয়েছে কারখানায়। এই সেন্টার নিত্য নতুন ডিজাইন ও বিশেষ ফিচারের পাশাপাশি পণ্য উৎপাদনে প্রযুক্তির সমন্বয় সাধন করবেন তাদের বিস্তৃত গবেষণামূলক কর্মকা-ের মাধ্যমে।

 

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপ্রিলের মধ্যেই নতুন আইপ্যাড নিয়ে আসবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এপ্রিলের মধ্যেই নতুন আইপ্যাড নিয়ে আসবে অ্যাপল

মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন মন্ত্রী মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন মন্ত্রী মোস্তাফা জব্বার

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে
প্রযুক্তি সংবাদ

গুগলের জেমিনি লাইভে নতুন পাঁচ সুবিধা চালু

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
নির্বাচিত

কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত?

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য
নির্বাচিত

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix