Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি প্রদর্শনী টেকনোলজি ফর গুড আয়োজন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রযুক্তি প্রদর্শনী টেকনোলজি ফর গুড আয়োজন হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে চীনের শেনজেনে অবস্থিত এর প্রদর্শনী কেন্দ্র ডারউইন হলে আজ একটি বিশেষ ভার্চুয়াল ট্যুরের আয়োজন করেছে।

দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় সমূহের ২৫ জন অধ্যাপকের অংশগ্রহণে এই ট্যুর আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পরিচালক কার্ল ইউয়িং।

সামাজিক ও অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির সুযোগ এবং সম্ভাবনাগুলো তুলে ধরার লক্ষ্যেই এ ভার্চুয়াল ট্যুরের আয়োজন করা হয়। ট্যুর চলাকালীন অংশগ্রহণকারীগণ স্মার্ট বিশ্ব গড়ে তুলতে গ্রীন পাওয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বাস্থ্যসেবা সুবিধা ও মহামারীর বিরুদ্ধে লড়াই করার মত প্রযুক্তি ইত্যাদি প্রাসঙ্গিক ও ভবিষ্যত-বান্ধব প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, “আইসিটির মাহাত্ম্যই হলো, এটি সমাজকে নানাভাবে ক্ষমতায়ণ করতে পারে। বিশ্বব্যাপী আইসিটি সল্যুশন ও ইক্যুপমেন্টের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে হুয়াওয়ের সুযোগ রয়েছে একটি সম্পূর্ণ কানেক্টেড, ইন্টেলিজেন্ট পৃথিবী তৈরি করার। এবং এটা অনুপ্রেরণাদায়ক যখন আমরা দেখলাম হুয়াওয়ে এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে। আমরা আজ যে উন্নত প্রযুক্তিগুলো পর্যবেক্ষণ করেছি তার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই ইন্ডাস্ট্রিকে উন্নত ব্যবস্থাপনা ও আরও উন্নত পণ্য উৎপাদনে সাহায্য করার। অন্যদিকে টেক-ফর-অল’এর অধীনে প্রতিষ্ঠানটির সামাজিক ক্ষমতায়ন প্রকল্পগুলোরও প্রশংসা করতেই হবে”।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পরিচালক কার্ল ইউয়িং বলেন, “হুয়াওয়ে বিশ্বাস করে যে, সকল উন্নয়ন বিষয়ক কার্যক্রমের মূখ্য উদ্দেশ্য হওয়া উচিৎ নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনধারা উন্নত করা। গবেষণা ও উন্নয়ন খাতে আমাদের বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফলাফলস্বরুপ আমাদের সাম্প্রতিক প্রযুক্তিগুলো বাস্তবায়িত হয়েছে। আইসিটির সাহায্যে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা এখন আমাদের ভবিষ্যত ও ব্যবসায়িক ধারা তৈরি করতে পারি” ।

বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান, অধ্যাপক ড. এ. কে. এম. আশিকুর রহমান, বলেন, “বিশ্ব এখন অত্যাধুনিক প্রযুক্তিগুলোর সর্বোচ্চ সুবিধাদি আহরণ করছে। বর্তমান সময়ে আমরা এসব প্রযুক্তির যেসব ব্যবহার দেখছি তা সত্যিই অসাধারণ। খুব শীঘ্রই বাংলাদেশে ফাইভজি সেবা চালু হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এসব প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশে হুয়াওয়ে বাংলাদেশের জন্য তাদের সেরা প্রযুক্তিগুলো সরবরাহ করছে”।

চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েটের) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, “চমৎকার এ ট্যুরের আয়োজন করার জন্য হুয়াওয়েকে ধন্যবাদ। এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ের প্রযুক্তির সম্ভাবনার বিষয়ে জানতে পেরেছি, সেই সাথে শিক্ষার্থীদের প্রযুক্তিগত অগ্রগতির বাস্তব জীবনের ব্যবহার সম্পর্কে শেখানোর সময় এটি আমাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে”।
অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সমাপণী বক্তব্যের পর হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পরিচালক কার্ল ইউয়িং ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিবছর হুয়াওয়ে এর রাজস্বের ১০ শতাংশেরও বেশি গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ করে। শুধু ২০২০ সালে প্রতিষ্ঠানটি এ খাতে মোট আয়ের ১৫.৯ শতাংশ বিনিয়োগ করেছে, যেখানে ১০ লাখেরও বেশি লোক কাজ করছে।

জনগণের জন্য প্রযুক্তিগত সুবিধা ও বিভিন্ন সিএসআর প্রোগ্রামের মাধ্যমে সমাজে অবদান রেখে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের স্বপ্ন পূরণ করতে স্থানীয়ভাবে শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে গত ২১ বছর ধরে দেশের আইসিটি খাত, টেলিকম অপারেটর ও স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা

মিলিটারি গ্রেডের ফোন আনল স্যামসাং
নির্বাচিত

মিলিটারি গ্রেডের ফোন আনল স্যামসাং

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার উন্মোচন করল গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারের স্ক্রিনশট ফাঁসের দিন শেষ

৪১ বিলিয়ন ডলারে পুরো টুইটার কেনার প্রস্তাব এলন মাস্কের
প্রযুক্তি সংবাদ

টুইটার হ্যাক, ২০ কোটি গ্রাহকের ইমেইল ফাঁস

কৃষিপ্রধান দেশ এখন ডিজিটাল বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার

মোবাইলেই মিলবে নারী ও শিশু নির্যাতনের জরুরি সহায়তা
নির্বাচিত

মোবাইলেই মিলবে নারী ও শিশু নির্যাতনের জরুরি সহায়তা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix