Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘দি কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 September 2021
‘দি কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের প্রকাশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘দি কান্ট্রি দ্যাট লিভড – ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামক একটি বই প্রকাশিত হয়েছে।

সুদৃশ্য মোড়ক আর আকর্ষণীয় ছবি-সম্বলিত এই ‘কফি টেবিল বুক’টি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সহযোগিতায় ছিল অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি।

গ্রন্থটির প্রধান উপদেষ্টা হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং উপদেষ্টা ও সম্পাদক যথাক্রমে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ ও সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার।

আজ রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বইয়ের একটি কপি অ্যাপেক্স ডিএমআইটি’র চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে হস্তান্তর করেন।

এ সময় এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা যোগাতে। ১৯৭১ সালের ১লা আগস্ট দি বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে প-িত রবি শংকর এই কনসার্ট আয়োজন করেছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনবহুল এই কনসার্টে ছিল রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেলসহ ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আলউদ্দিন খাঁর মতো বিশ্বখ্যাত সংগীততারকাদের পরিবেশনা।

সেখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তাঁর অমর গান ‘বাংলাদেশ’। এর মাধ্যমে সেতারের ওস্তাদ রবি শংকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে।
বাঙালি জাতি এখনো স্মরণ করে এবং কৃতজ্ঞতা জানায় সেসব শিল্পীদের প্রতি, যাঁরা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। এই শিল্পীদের সবার কথা উল্লেখ রয়েছে সদ্য প্রকাশিত বইটিতে।

ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত ইতিবাচক ফল রেখে কাজ করে চলেছে অ্যাপেক্স ডিএমআইটি।

কনসার্ট ফর বাংলাদেশকে জর্জ হ্যারিসন বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানানোর একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। আর এজন্যই স্মারক হিসেবে এই বই প্রকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশে রয়েছে অ্যাপেক্স ডিএমআইটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী বেশি চাকরি হারাচ্ছে ভারতীয় প্রযুক্তি কর্মীরা
নির্বাচিত

বিশ্বব্যাপী বেশি চাকরি হারাচ্ছে ভারতীয় প্রযুক্তি কর্মীরা

পাওয়ার ব্যাংকের কাজ করবে ট্যাব!
নির্বাচিত

পাওয়ার ব্যাংকের কাজ করবে ট্যাব!

বিজ্ঞানীদের ব্যবহার করতে দিন আপনার কম্পিউটার
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞানীদের ব্যবহার করতে দিন আপনার কম্পিউটার

বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তির যুগে প্রবেশ করার প্রস্তুত : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তির যুগে প্রবেশ করার প্রস্তুত : মোস্তাফা জব্বার

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

মোবাইলে অব্যবহৃত ডাটা ফেরত পাবেন গ্রাহকরা

কনটেক্সট ইনডেক্সিং
প্রযুক্তি সংবাদ

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2021

‘দি কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV