Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাওরান বাজারে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 September 2021
কাওরান বাজারে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে
Share on FacebookShare on Twitter

আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের চাহিদা পূরণ এবং ব্র্যান্ডিংয়ের উপযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কাওরান বাজারে আরো একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১ লক্ষ ২০ হাজার বর্গফুট স্পেস বিশিষ্ট ১২ তলা এই গ্রিন বিল্ডিং তৈরি করতে ব্যয় হবে প্রায় ১৫০ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভিশন ২০২১ টাওয়ার-২ সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দকৃত জমি হস্তান্তর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কাওরান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ সফটওয়্যার টেকনোলজি পার্ক (সাবেক জনতা টাওয়ার)-এ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক জানান, ২০১০ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স এর প্রথম সভায় কাওরান বাজারস্থ ভিশন-২০২১ টাওয়ারটিতে (সাবেক জনতা টাওয়ার) একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুকূলে বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২৪ নভেম্বর, ২০১০ তারিখে ভিশন-২০২১ টাওয়ারটি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ প্রদান করে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবনটির সংস্কার করে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করে এবং গত ১৮ অক্টোবর, ২০১৫ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সফটওয়্যার টেকনোলজি পার্কটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমানে পার্কটিতে ১৯টি প্রতিষ্ঠানে প্রায় ১০০০ জনের কর্মসংস্থান হয়েছে এছাড়াও এখানে ১৫টি স্টার্টআপ প্রতিষ্ঠান কাজ করে থাকে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, দেশের আইটি সেক্টরের বিকাশের স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক (প্লট নং৪৯) এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন অব্যবহৃত ০.৪৭ একর (প্লট নং-৪৯/এ, ৪৯/বি এবং ৪৯/সি) জমিতে ‘ভিশন ২০২১ টাওয়ার-২ সফটওয়্যার টেকনোলজি পার্ক’ নির্মাণের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ প্রদান করেছে। আজ আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করা হলো। বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নিতে এখানে আন্তর্জাতিকমানের ভবন নির্মাণের মাধ্যমে দেশি-বিদেশি আইটি কোম্পানি এবং সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) এ এন এম সফিকুল ইসলাম বলেন, দেশের ইনোভেশন কার্যক্রমকে গতিশীল করে একটি ইনোভেশন সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সরকারের অর্থায়নে ও বিশ্বব্যাংকের ঋণে মোট ৩৫৩.০৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ নামীয় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি।

জমি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম; এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব)সৈয়দ জহুরুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

কমে আসছে মোবাইল ফোনের দাম, বিদেশ থেকে আনা যাবে তিনটি

বিকাশে এআই
প্রযুক্তি সংবাদ

এআই চিপ ও প্যাকেজিং চাহিদা বৃদ্ধিতে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি বাজারে ১৯% প্রবৃদ্ধি

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বৈঠক
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বৈঠক

আইওএসেও যুক্ত হচ্ছে সাইডলোডিংয়ের সুবিধা
নির্বাচিত

আইওএসেও যুক্ত হচ্ছে সাইডলোডিংয়ের সুবিধা

স্টার্টআপ ইকোসিস্টেমে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেমে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস

রোবট কৃষকের দায়িত্ব কাঁধে তুলে নিল!
প্রযুক্তি সংবাদ

রোবট কৃষকের দায়িত্ব কাঁধে তুলে নিল!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2021

কাওরান বাজারে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix