Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তি, সঙ্গে চাকরিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তি, সঙ্গে চাকরিও
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে চাকরির বাজার ছোট হয়ে এলেও চাহিদা বেড়েছে অনেক খাতে। এর মধ্যে একটি তথ্যপ্রযুক্তি খাত। অন্যান্য যোগ্যতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা আরো জোড়ালো হয়। শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য বৃত্তিসহ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)।

প্রতিষ্ঠান দুটি তাদের এক বছর মেয়াদি আইটি স্কলারশিপ ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই কোর্সে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারীকে কোনো টাকা দিতে হবে না। প্রশিক্ষণের খরচ ও বইও মিলবে ফ্রিতে। এ ছাড়া প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরির জন্য নানা উদ্যোগ নিয়ে থাকে তারা।

আইডিবি-বিআইএসইডব্লিউর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদ আল মেহেদী বলেন, এই আইটি স্কলারশিপ প্রোগ্রামে বছরে চারবার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। প্রতিবার কমপক্ষে ৩০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে যোগ্য প্রার্থী পেলে প্রায় ৪০০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এভাবে বছরে চারবার মোট ১২০০-১৬০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃত্তি
বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে যাত্রা শুরু আইডিবি-বিআইএসইডব্লিউর। তাদের একটি শিক্ষা প্রকল্প আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি বৃত্তি প্রকল্প। ২০০৩ সাল থেকে বাংলাদেশের মুসলিম শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক বছর মেয়াদি প্রশিক্ষণ দিয়ে আসছে তারা।

আবেদনে যোগ্য যারা
স্নাতক, ফাজিল, মাস্টার্স ও কামিল পাস প্রার্থীরা এবং এক বা দুই বছর মেয়াদি মাস্টার্স বা কামিলে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কন্সট্রাকশন বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ২.০০ থাকতে হবে। তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি ও কম্পিউটারে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন না। চাকরিজীবীদের আবেদনের সুযোগ নেই। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করতে হয়
শুধু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে (apply.idb-bisew.info)। আবেদনকারীকে বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি ১০০ টাকা জমা দিতে হবে।

কোন কোন বিষয়ে প্রশিক্ষণ
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি বৃত্তি প্রকল্পে মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন জেইই, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সি#. নেট, নেটওয়ার্কিং টেকনোলজিস, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড ফ্রেমওয়ার্কস, আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলমেন্ট, নেটওয়ার্কিং ও গ্রাফিকস অ্যান্ড মাল্টিমিডিয়া।

জাহিদ আল মেহেদী বলেন, করোনার প্রকোপ বেশি না থাকলে সশরীর ক্লাস হবে। তবে যদি করোনা মহামারি আবার বেড়ে যায়, তাহলে অনলাইনে ক্লাস নেওয়া হবে। ক্লাস সপ্তাহে ছয় দিন। ঢাকা ও চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ট্রেনিং সেন্টারগুলোয় প্রশিক্ষণ দেওয়া হয়।

আর্থিক সুবিধা
কোর্সে ভর্তির পর প্রশিক্ষাণার্থীর সব ধরনের খরচ—প্রশিক্ষণ ফি, বই ও পরীক্ষার ফি প্রতিষ্ঠান বহন করে। জনপ্রতি প্রশিক্ষণের খরচ প্রায় দুই লাখ টাকা, যা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান বহন করে। অনলাইন ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফিও প্রতিষ্ঠান দিয়ে থাকে।

ভর্তির প্রক্রিয়া
লিখিত পরীক্ষা হয় ১০০ নম্বরের। লিখিত পরীক্ষায় বাংলা, গণিত ও ইংরেজির সাধারণ দক্ষতা যাচাই করা হয়। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীর তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়ার আগ্রহ আছে কি না, সে বিষয়টি মৌখিক পরীক্ষায় দেখা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রতিষ্ঠানটির ঢাকা ও চট্টগ্রাম সেন্টারে অনুষ্ঠিত হয়।

চাকরির সুবিধা
প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য আইডিবি-বিআইএসইডব্লিউর প্লেসমেন্ট সেল সক্রিয় ভূমিকা পালন করে। জাহিদ আল মেহেদী বলেন, আমাদের সঙ্গে দেশের প্রায় সব আইটি প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে। তাই প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। এখান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে চাকরিহীন থাকার নজির নেই। শুধু দেশে নয়, দেশের বাইরে মাইক্রোসফট ও ওরাকলের মতো প্রতিষ্ঠানেও আমাদের অনেক শিক্ষার্থী সুনামের সঙ্গে চাকরি করছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: মার্কিন টেসলা কারখানায় উৎপাদন বন্ধ
অটোমোবাইল

করোনাভাইরাস: মার্কিন টেসলা কারখানায় উৎপাদন বন্ধ

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের মোবাইল ফোন অপারেটগুলো সাইবার হামলার শিকার: পলক

‘ডিজিটাল বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে’
নির্বাচিত

‘ডিজিটাল বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে’

বন্ধ হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি
প্রযুক্তি সংবাদ

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫
নির্বাচিত

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?
বিবিধ

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix