Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 March 2024
নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি
Share on FacebookShare on Twitter

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টেক বিলিয়নিয়র গোহ পেনং উই তার প্রতিষ্ঠিত সিলভারলেক গ্রুপের মাধ্যমে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদের সঙ্গে পার্টনারশিপ করতে চান। মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে জানা এবং এ সংশ্লিষ্ট কেস স্টাডি পড়ার পর তিনি তার আগ্রহের কথা জানান।

সম্প্রতি মালয়েশিয়ায় নিজের বাড়িতে নগদের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুককে নৈশ ভোজের আমন্ত্রণ জানান গোহ পেনং উই। নগদের গ্রাহকবান্ধব উদ্ভাবন, মাত্র পাঁচ বছরের মধ্যে নয় কোটিরও বেশি গ্রাহক অর্জন এবং নগদের বিজনেস মডেল দেখে তিনি তাৎক্ষণিকভাবে তার আগ্রহের কথা জানান। তানভীর এ মিশুকও এ সময় তাকে নগদে স্বাগত জানান।

১৯৮৯ সালে যাত্রা করা সিলভারলেক গ্রুপের প্রযুক্তির ওপর নির্ভর করে বর্তমানে বিশ্বের শতাধিক দেশের চার শতাধিক ব্যাংক পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুরের প্রধানতম দুই ব্যাংক ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) এবং ওভারসি-চাইনিজ ব্যাংকিং করপোরেশনসহ (ওসিবিসি) প্রায় সব ব্যাংক সিলভারলেক গ্রুপের প্রযুক্তির ওপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। ইউরোপ, আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা ও এশিয়ায় তাদের ব্যবসার কলেবর বিস্তৃত।

তানভীর এ মিশুকের সঙ্গে বৈঠকে গোহ পেনং উই জানান, এর আগে বাংলাদেশ-ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে একাধিক প্রস্তাব তাদের কাছে গেলেও সিলভারলেককে সেখানে যুক্ত করার মতো যথেষ্ট কারণ খুঁজে পাননি উই। তবে নগদকে তাদের কাছে ভিন্ন ধাঁচের প্রতিষ্ঠান বলে মনে হয়েছে।

গোহ পেনং উই সিলভারলেক গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ব্যাংকিংখাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ধরনই তিনি বদলে দিয়েছেন তার চমকপ্রদ উদ্ভাবনের মাধ্যমে।

প্রস্তাব অনুসারে সিলভারলেক গ্রুপ নগদকে তাদের আধুনিকতম ব্যাংকিং প্রযুক্তিগুলো ব্যবহার করার সুযোগ কর দেবে। এর ফলশ্রুতিতে শুধু নগদ নয় বরং গোটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করে নগদ।

গোহ পেনং উই এবং সিলভারলেক গ্রুপ নগদের সঙ্গে পার্টনারশিপ করার আগ্রহ প্রকাশ করার বিষয়ে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বলেন, এটি শুধু নগদের জন্য নয় বরং গোটা বাংলাদেশের জন্যই একটি সুখবর বলে আমি মনে করি। কারণ এর মধ্যে বাংলাদেশের ব্যাংকিংখাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা মনে করি এর ফলে শেষতক দেশের কোটি কোটি মানুষের জন্য এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে ২০১৯ সালে মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদের যাত্রা শুরু হয়। আর চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নগদ। ইতোমধ্যে এমন কিছু উদ্ভাবন নিয়ে নগদ হাজির হয়েছে যার কারণে গোটা বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের কাঠামো বদলে গেছে। ডিজিটাল ব্যাংকেও একইভাবে গ্রাহকবান্ধব সেবা দিয়ে সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছে নগদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

কর্মীদের বাড়িতে থেকে কাজ করার আহ্বান মাইক্রোসফটের

সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ লঞ্চ হল অপোর ফ্ল্যাগশিপ ফোন
নির্বাচিত

সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ লঞ্চ হল অপোর ফ্ল্যাগশিপ ফোন

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো
নির্বাচিত

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!
প্রযুক্তি সংবাদ

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!

ভোক্তা অধিকারে ২৩৬টি অভিযোগ নিষ্পত্তি করবে ইভ্যালি
ই-কমার্স

ভোক্তা অধিকারে ২৩৬টি অভিযোগ নিষ্পত্তি করবে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2024

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV