Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’ থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক

ভাতা ও উপবিত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে "নগদ" থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 October 2021
‘নগদ’ থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক
Share on FacebookShare on Twitter

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এর মাধ্যমে দেওয়া ভাতা ও উপবিত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে । সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতার টাকা এবং উপবিত্তির টাকা ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে লক্ষাধিক গ্রাহক। নগদ ও সমাজসেবা অধিদপ্তরের গড়িমসির কারণে শহর ও গ্রামাঞ্চলের শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হা-হুতাশ বাড়ছে।

ভাতাভোগীদের অভিযোগ ভাতার টাকা তুলতে আগে উপকারভোগীদের ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে হতো। এখন এসব সমস্যার সমাধান হলেও ভাতা ও উপবিত্তির টাকা উধাও হওয়া নিয়ে উদ্বিগ্ন তারা। ভাতার টাকা দিয়ে আমাদের দুবেলা খাবার জোটে । সরকারের দেওয়া এই টাকা গুলো যদি আমরা না পায় আমাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে ।

ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা ‘নগদ’ একাউন্ট থেকে উধাও হয়ে গেছে। একাউন্ট হ্যাক করে কে বা কারা হতদরিদ্রদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকার শোকে হতদরিদ্ররা আহাজারি করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হ্যাক করার পর এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোটি কোটি টাকা হ্যাক করে উঠিয়ে নেয়া হলো। কিন্তু এ ব্যাপারে নগদ ও সমাজসেবা অধিদপ্তরের গড়িমসির কারণে শহর ও গ্রামাঞ্চলের শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হা-হুতাশ বাড়ছে।

চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে ঝিনাইদহে প্রাথমিকের প্রায় শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া হয়। সেই টাকা আজও উদ্ধার হয়নি। শনাক্ত করা যায়নি প্রতারক চক্রকে। প্রতারকদের প্রাথমিকের মিশন সফল হওয়ার পর তাদের নজর পড়ে সমাজসেবার সামাজিক নিরাপত্তা খাতে প্রদেয় শিক্ষা উপবৃত্তি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার ওপর।

শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের হাসি রানী অভিযোগ করেন, তিনি নতুন ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। কিন্তু প্রথম কিস্তির টাকা তিনি পাননি। নগদ একাউন্ট চেক করে দেখেন তার টাকা কে বা কারা হ্যাক করে তুলে নিয়েছে।

মাগুরার মহম্মদপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ ১২৪৪ জন ভাতাভোগীদের টাকা গেছে অজ্ঞাত মোবাইল নাম্বারের নগদ অ্যাকাউন্টে। শুধু মহম্মদপুরেই নয়, এ চিত্র সারা দেশেই। দেশের বিভিন্ন স্থান থেকেই অন্যের মোবাইলে টাকা চলে যাওয়ার অভিযোগ এসেছে। শুধু ভাতাভোগী নয়, এ পন্থায় বেহাত হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও।

ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার টাকাসহ প্রাথমিক বিদ্যালয়গুলোর শিশু-শিক্ষার্থীদের দেয়া উপবৃত্তির টাকা একাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাটাখালী এলাকায় আয়েশা ষ্টোরের মালিক আছলাম হোসেন প্রায় ৮ থেকে ১০ জনের উপবৃত্তির টাকা তার ‘নগদ’ একাউন্টের এজেন্ট নাম্বারে নিয়ে নেন।

আরো পড়ুন: ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

রাজশাহী জেলার পবা উপজেলার বেড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতারণার শিকার হয়েছেন। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা তুলে নিয়েছে এ প্রতারকচক্র।

এই বিষয়ে কথা বলতে নগদের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক লিংকন মো. লুৎফরজামান সরকার নম্বরে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিসহ সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ‘নগদ’ সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে। ‘নগদ’-এর তথ্য থেকে জানা যায়, ‘চলতি বছরে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এমএফএস অপারেটরদের মাধ্যমে পাঁচ হাজার ৮৮৫ কোটি টাকা বিতরণ করেছে, যেখানে মোট ৭৫ শতাংশ ভাতা স্বচ্ছতার সঙ্গে বিতরণ করেছে নগদ।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপনগদ প্রতারণামোবাইল ব্যাংকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’
ই-কমার্স

২৩৬ গ্রাহকের ১৪ লাখ টাকা ফেরত দেবে ইভ্যালি

বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি
নির্বাচিত

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি

৩ ডিসপ্লের ভাঁজ করা ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

৩ ডিসপ্লের ভাঁজ করা ফোন আনছে স্যামসাং

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
প্রযুক্তি সংবাদ

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2021

'নগদ' থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV