Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 April 2024
বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন
Share on FacebookShare on Twitter

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এবারের নির্বাচনে ১১ পদে অংশ নিচ্ছেন ৩৩ প্রার্থী। শুরুতে ৪টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও এখন ৩টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

বেসিসের নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ প্রার্থী। এ ছাড়া সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের ৩টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, নির্বাহী কমিটির ১১টি পদে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের মধ্য থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম আসিফ রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আমিনুল্লাহ, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, উত্তম কুমার পাল, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, সৈয়দা নাফিসা রেজা, ইকবাল আহমেদ ফখরুল হাসান, ইমরান হোসেন, তৌফিকুল করিম, মোস্তাফা রফিকুল ইসলাম, মো. শফিউল আলম, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ, কে এ এম রাশেদুল মজিদ, দিদারুল আলম, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, রাশিদুল হাসান, রাসেল টি আহমেদ ও এ কে এম আহমেদুল ইসলাম।

সহযোগী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ আবদুল্লাহ জায়েদ, আরমান আহমেদ খান ও এন এম রাফসান জানি। অ্যাফিলিয়েট পদে লুতফি হায়দার চৌধুরী, বিপ্লব ঘোষ ও আবদুল আজিজ এবং আন্তর্জাতিক সদস্য পদে আবু মোহাম্মদ রাশেদ, এ এইচ এম হাসিনুল কুদ্দুস ও সৈয়দ মোহাম্মদ কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নূরুল কবীর আজ বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জানান, ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল নির্বাচন বোর্ডের উদ্যোগে বেসিস নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ৮ মে নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বেসিসের নির্বাচনে এবার মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাঁদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্যসংখ্যা ২ হাজার ৪০১।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে।

আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
প্রযুক্তি সংবাদ

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

বাজারে আসছে রিয়েলমি ৫এস
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে রিয়েলমি ৫এস

রুমের মধ্যে গোপন ক্যামেরার তথ্য দিবে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

রুমের মধ্যে গোপন ক্যামেরার তথ্য দিবে স্মার্টফোন

ফেসবুকে কনটেন্ট
লিড স্টোরি

ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান

অনরের ম্যাজিক ওয়াচ
প্রযুক্তি সংবাদ

অনরের ম্যাজিক ওয়াচ

ডেভেলপার কনফারেন্সে ইএমইউআই ১০ ঘোষণা করবে হুয়াওয়ে
নির্বাচিত

ডেভেলপার কনফারেন্সে ইএমইউআই ১০ ঘোষণা করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2024

বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix