Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ অক্টোবর ২০২১
`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে তৈরি প্রথম লিজেন্ডারি ক্রিকেট অ্যাপ ‘হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল’ উদ্বোধন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চলতি মাসের ১৫ তারিখ থেকেই ক্রিকেট প্রেমীরা গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর উপস্থিতিতে গেমিং অ্যাপটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য এ খেলোয়াড়।

মুশফিকুর রহিম বলেন, গেমসের কথা শুনেই আমি এক্সাইটেড। কারণ আমাদের দেশে প্রথম কোন গেমিং অ্যাপ তৈরি হচ্ছে। আর যেহেতু আমার নামে গেমসটা সেহেতু ভালো লাগাটা আরো কাজ করে। আর আমি নিজে ও অনলাইনে অনেক গেমস খেলি।

তিনি যোগ করেন, আপনারা ও এই গেমসটি খেলবেন। আর আমার ফ্যানদের বলতে চাই আপনারা গেমসটি প্লে স্টোর থেকে নামাবেন এবং খেলবেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমি যখন এই গেমিং অ্যাপটি উদ্বোধন করার আমন্ত্রণ পেলাম তখন জানলাম, বাংলাদেশ দেশের ছেলেরা একটা গেমিং অ্যাপ তৈরি করেছে।আমি দেখলাম এটা একটা বিশ্ব মানের গেম।

তিনি যোগ করেন, আমরা কি সারাজীবন বিদেশি গেমস খেলবো? এ ক্ষেত্রে আমাদের আরো এগোতে হবে। যে ৮ জন অ্যাপসটি তৈরি করেছে বা কেপিসি যদি মনে করে তাদের আরো ২০ জন গেমস ডেভলপার দরকার। বা তাদের ট্রেনিং দরকার। তাহলে বাংলাদেশ আইসিটি ডিভিশনের পক্ষ থেকে ফান্ডিং করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, যেভাবে মুশফিকুর রহিম যেভাবে আমাদের দেশকে অনেক জয় এনে দিয়েছেন। আগামী দিনে তার নেতৃত্ব গেমিং বিশ্বেও আমরা নেতৃত্বে দিতে পারি। আমি এই প্রত্যাশা করছি।

কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান জানান, গেমিং অ্যাপটির বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘন্টায় ১ লাখ ৬০ হাজারের বশি সাবস্ক্রিপশন যুক্ত হয়, এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।

তিনি আরো যোগ করেন, মুশফিক ফাউন্ডেশন নামে মুশফিকের একটা সামাজিক সংগঠন আছে। আমরা এই গেমসের একটা লভ্যাংশ এই ফাউন্ডেশনে দিব।

মুশফিকুর রহিমকে ব্রান্ডিং করে গেমিং অ্যাপটি যৌথভাবে তৈরি করেছে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেল সলিউশনস। প্রতিষ্ঠান দুইটির ৮জন প্রোগ্রামার প্রায় ৫ মাস ধরে তৈরি করেছে অ্যাপটি। খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

গেমিং অ্যাপটিতে ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং এবং বোলিং অ্যাকশান যুক্ত করা হয়েছে। রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ মোড: জেনারেল, মাল্টিপেয়ার এবং লিজেন্ডারি। সব মিলে শতাধিক অপশন আর ফাংশন। ঘরে বসে মাঠের অনুভূতি দেবার জন্য যুক্ত করা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস টিইউএফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপ
নির্বাচিত

আসুস টিইউএফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপ

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

মোবাইল থেকে যে বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা উচিত

অ্যাপে অ্যাকাউন্ট মুছার সুযোগ বাধ্যতামূলক করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপে অ্যাকাউন্ট মুছার সুযোগ বাধ্যতামূলক করছে অ্যাপল

সাইবার হামলা প্রতিরোধে এমডিআর পরিষেবায় যুক্ত হয়েছে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলা প্রতিরোধে এমডিআর পরিষেবায় যুক্ত হয়েছে নতুন ফিচার

কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম, যে সুবিধা নিয়ে এল গুগল
নির্বাচিত

কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম, যে সুবিধা নিয়ে এল গুগল

দ্বিতীয় প্রান্তিকে ক্রোমবুক বিক্রি বেড়েছে ৭৫%
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে ক্রোমবুক বিক্রি বেড়েছে ৭৫%

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix