Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 October 2021
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

শীঘ্রই শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ (IBCOL)। হংকং থেকে শুরু হওয়া এই অলিম্পিয়াড এবারই প্রথম হংকং এর বাইরে বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। বিশাল এই আয়োজনের অংশ হিসেবে ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেকসহ নানা বিষয়ের উপর রয়েছে বেশ কিছু তথ্য-প্রযুক্তি সম্পর্কিত সেমিনার যেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অভিজ্ঞ সব তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ ও প্রফেশনালগণ।

এবারের আয়োজনে ফিনটেক ইনফ্লুয়েন্সার কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক জনাব চার্লস ডি’হাউসি “সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

কনসেনসিস বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্লকচেইন সফটওয়্যার প্রতিষ্ঠান যারা ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। মি: চার্লস ফিনটেক শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং এশিয়ার শীর্ষ -৫০ ফিনটেক প্রভাবক হিসাবে নির্বাচিত হয়েছেন। চার্লস এর আগে হংকং সরকারের InvestHK প্রকল্পের একটি অংশ হিসেবে ফিনটেকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি হংকং ফিনটেক সপ্তাহের নেতৃত্ব দিয়েছিলেন যা ৪৫০ টিরও বেশি ফিনটেক কোম্পানির বৃদ্ধিকে সমর্থন করেছিল। ৮ই অক্টোবর ২০২১, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ (GMT +৬:০০) -এ উক্ত সেমিনারটি IBCOL এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com) -এই ঠিকানায় বিশ্বব্যাপী সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও, ব্লকচেইন টেকনোলজি বিষয়ক আমেরিকান লেখক মি: ডেভিড সীগেল আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি বিশ্বের প্রথম ওয়েব ডিজাইনার যিনি ১৯৯৪ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম ডিজিটাল এজেন্সিগুলির মধ্যে একটি শুরু করেছিলেন। তিনি বর্তমানে লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপে নেতৃত্ব দিচ্ছেন। মি: সীগেল চারটি বইয়ের রচয়িতা যা ব্যবস্থাপনা এবং প্রযুক্তির মেলবন্ধন অন্বেষণ করে। লিডার্স ইন দ্যা শ্যাডো, ইনোভেশন মিথস অ্যান্ড মিথসটেকস, নিউইয়র্ক প্র্যাকটিস, পুল, ভিক্টোরিয়াস ভয়েস, ফোর্সেস অব চেঞ্জ তারই বিখ্যাত বই। তিনি আগামী ১০ই অক্টোবর, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ৮:০০ টা (GMT + ৬.০০) পর্যন্ত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনটিও IBCOL এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com) -এই ঠিকানায় নির্ধারিত সময়ে ভিজিট করে দেখার সুযোগ থাকছে।

“আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” একটি ব্লকচেইন প্রযুক্তি ভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা যেখানে বিশ্বব্যাপী শিক্ষার্থীরা উদ্ভাবনী বিষয়ে প্রতিযোগিতা করে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বছরে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর চেয়ারম্যান এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব হাবিবুল্লাহ এন করিম।

বুধবার (৬ অক্টোবর) “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” বিষয়ক একটি সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে যেখানে উক্ত আয়োজনটিসহ আরো বিস্তারিত বিষয় জানানো হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।“আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর আয়োজনে কাজ করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-সহ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড। এছাড়াও পার্টনার হিসেবে রয়েছে এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লি., ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাড়ে ১২ হাজার টাকায় ভিভোর নতুন ফোন
ই-কমার্স

সাড়ে ১২ হাজার টাকায় ভিভোর নতুন ফোন

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা
প্রযুক্তি সংবাদ

নকিয়ার নতুন কান্ট্রি হেড পেল বাংলাদেশ

এসএটিআরসি’র চেয়ারম্যান নির্বাচিত হলো বাংলাদেশ
নির্বাচিত

এসএটিআরসি’র চেয়ারম্যান নির্বাচিত হলো বাংলাদেশ

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স
ই-কমার্স

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!
প্রযুক্তি সংবাদ

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!

নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2021

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV