Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 October 2021
‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্মের জন্য প্রতি বছর বিশেষভাবে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড’। এটির যাত্রা শুরু হংকং থেকে। প্রতি বছর এটি হংকংয়ই আয়োজন করে থাকে। তবে এবারই প্রথমবারের মতো হংকংয়ের বাইরে বাংলাদেশে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বিশেষ আয়োজন করা হচ্ছে।

আগামী শুক্রবার (৮ অক্টোবর) থেকে ঢাকায় এ অলিম্পিয়াড শুরু হচ্ছে, চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এতে ১২টি দেশের প্রতিনিধি ও বাংলাদেশের ৫০টি টিম অংশ নিচ্ছে। অলিম্পিয়াডের পাশাপাশি চারটি সেমিনারের আয়োজনও করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটেরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। প্রতিটি ক্ষেত্রে এর ফল বাংলাদেশের ১৭ কোটি মানুষ ভোগ করতে পারছে। বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নেতৃত্বে আইসিটি খাতে চারটি পিলার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘দেশে ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে। প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছে, যারা ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। সারাদেশে সফটওয়্যার, হার্ডওয়্যার, ও বিপিও সেক্টরে ১৫ লাখ তরুণ-তরুণীরা কাজ করে আইসিটি শিল্পের অবদান রাখছে।’

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘প্রধানমন্ত্রী জ্ঞান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চান। এর জন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেছে নিয়েছি ব্লকচেইন প্রযুক্তি। ব্লকচেইন হতে পারে বাংলাদেশের বিনিয়োগের অন্যতম প্রযুক্তিখাত।’

তিনি আরও বলেন, ‘ব্লকচেইনকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং ব্লকচেইনকে তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ব্লকচেইনের মত একটি ভবিষ্যতমুখী প্রযুক্তি সম্পর্কে যাতে এ দেশের কিশোর-কিশোরীরাও জানতে পারে, সেই জন্য আরও পাঁচ সহস্রাধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আরও ১০ হাজার পরিকল্পনা আছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২১ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ এন করিম। এসময় অনলাইনে সংযুক্ত হন হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’। এটি একটি অন্যতম প্ল্যাটফর্ম, যেখানে তারা বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’ এর বিজয়ী ১২টি দল এ আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে।

বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিজয়ী হওয়ার লক্ষ্যে। বিজয়ীদের জন্য মোট ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। অনেক জাতীয় এবং আন্তর্জাতিক ব্লকচেইন বিশেষজ্ঞ এ ইভেন্টে বিচারক এবং বক্তা হিসাবে সংযুক্ত হবেন।

বৈশ্বিক এ প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশগ্রহণ করছে। সেগুলো হলো- চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা। এছাড়া বাংলাদেশ থেকে মোট ৫০টিরও বেশি দল অংশগ্রহণ করছে। ইভেন্টটিতে যোগ দিতে ভিজিট করুন: ibcol2021.com।

এদিকে, এ অলিম্পিয়াড উপলক্ষে চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারগুলো হবে সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি এবং ফিনটেক বিষয়ে। অনুষ্ঠানসহ সেমিনারগুলো আইবিওএল-এর ওয়েবাইসাইটে ibcol2021.com অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করছে। এ আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাত জেগে মোবাইল ঘাঁটালে ক্যান্সারের ঝুঁকি বাড়ে
নির্বাচিত

রাত জেগে মোবাইল ঘাঁটালে ক্যান্সারের ঝুঁকি বাড়ে

বাংলাদেশে নতুন ট্রান্সপারেন্সি সেন্টার উন্মোচন করল টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে নতুন ট্রান্সপারেন্সি সেন্টার উন্মোচন করল টিকটক

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব
প্রযুক্তি সংবাদ

অফিসে বসে বাড়ির কম্পিউটার কন্ট্রোল করবেন যেভাবে

মহাকাশে স্থাপিত হবে বিশাল সব ডেটা সেন্টার, যেসব সুবিধা মিলবে
টেলিকম

মহাকাশে স্থাপিত হবে বিশাল সব ডেটা সেন্টার, যেসব সুবিধা মিলবে

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা
প্রযুক্তি সংবাদ

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 October 2021

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার

Techzoom.TV |
TechzoomTV