Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 October 2021
ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে
Share on FacebookShare on Twitter

গত সোমবার বড় আকারের বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক ও তাদের মালিকানাধীন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা অনেক চেষ্টা করেও প্রবেশ করতে পারেননি সেবাগুলোতে। এ সময়ে ব্যবহারকারীরা টুইটার, টিকটক, টেলিগ্রাম ও সিগন্যালের মতো বিকল্প প্লাটফর্মে গিয়েছে। গত সোমবারের এ বিভ্রাট নিয়ে প্রযুক্তিবিদরা থেকে শুরু করে বিভিন্ন কন্সপিরেসি থিউরিস্ট বিভিন্ন মতামত দিয়েছেন। আবার বিভিন্ন দেশের তদারককারীরা নড়েচড়ে বসেছেন। মাত্র এক বা অল্প কয়েকটি অনলাইন প্লাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার নেতিবাচক দিক নিয়ে সচেতন ও সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে বলে মনে করেন তারা। খবর এপি ও গিজমোদো।

ফেসবুকনির্ভর বিভিন্ন ক্ষুদ্র ও বৃহৎ প্রতিষ্ঠানগুলো যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এর মাশুল গুনতে হয়েছে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকেও। ফেসবুকের শেয়ারদরে পতনের জেরে জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ কমেছে ৬০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও কয়েক ঘর নিচে নেমে এসেছেন তিনি। এক সময়ে তিনের ঘরে থাকা জাকারবার্গের অবস্থান এখন ছয়ে।

কিন্তু ঠিক কী কারণে বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম? কেনইবা এতটা সময় লেগেছে সেবা ফিরিয়ে আনতে? ফেসবুক এক বিবৃতিতে বলেছে, নিজেদের ডাটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্রাফিক সমন্বয়কারী ‘ব্যাকবোন রাউটারে’র কনফিগারেশন পরিবর্তনের কারণেই বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল তাদের। থমকে গিয়েছিল সব সেবা। শুধু ফেসবুকই নয়, তাদের সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল অনলাইন থেকে। অন্যদিকে, এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য দিয়েছে ক্লাউডফ্লেয়ার। তারা বলছে, গোটা ঘটনার সঙ্গে দুটি বিষয় জড়িত। এর একটি ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস), আর অন্যটি ‘বর্ডার গেটওয়ে প্রটোকল (বিজিপি)। ইন্টারনেটের পুরোটাতে রয়েছে অসংখ্য সংযুক্ত নেটওয়ার্ক। এর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে বিজিপি। সাধারণত বিজিপিই বলে দেয় নেটওয়ার্ককে কোথায় যেতে হবে। অন্যদিকে, ডিএনএস হলো প্রত্যেক ওয়েবসাইটের অবস্থান সম্পর্কিত ‘অ্যাড্রেস সিস্টেম’ আইপি অ্যাড্রেস। এক কথায় বলা যায়, বিজিপি হলো ‘রোডম্যাপ’, যা ‘আইপি অ্যাড্রেস’ পর্যন্ত যাওয়ার সবচেয়ে কার্যকরী রাস্তাটি খুঁজে বের করে।

সোমবার একাধিক আপডেটের মাধ্যমে ফেসবুক বিজিপিকে জানায়, তাদের সেবা পর্যন্ত যাওয়ার যে পথগুলো ছিল, তা আর নেই। ফলে যারা ফেসবুকে প্রবেশের চেষ্টা করছিলেন, তারা আদতে পথ খুঁজে পাচ্ছিলেন না। এতে শুধু ফেসবুক নয়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন সব সেবা আক্রান্ত হয়েছিল। এমনকি ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের হাত থেকে রেহাই পায়নি। অফিস থেকে ছিটকে পড়েছিলেন ফেসবুক কর্মীরা, ব্যবহার করতে পারেননি নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ প্লাটফর্মও।

ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের কবলে পড়ায় কর্মীদের জন্য সমস্যা শনাক্ত ও সমাধান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সিকিউরিটি পাস সিস্টেম বিভ্রাটের কবলে পড়ায় যোগাযোগ প্লাটফর্ম, ওয়ার্কপ্লেস এবং অফিসে প্রবেশ করতে পারছিলেন না খোদ প্রতিষ্ঠানটির কর্মীরাই।

মূল সমস্যা কী হয়েছিল এবং কীভাবে তা ঠিক করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানায়নি ফেসবুক। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ক্যালিফোর্নিয়ায় নিজ সার্ভারে কারিগরি টিম পাঠিয়েছিল সামাজিক মাধ্যম জায়ান্টটি এবং যেখানে সমস্যা দেখা দিয়েছিল, সেখানে ম্যানুয়ালি সার্ভার রিসেট করে সমস্যার সমাধান করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক
নির্বাচিত

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক

৩৫ কোটি বেড়েছে ১০ বছরে ইসলাম ধর্মে অনুসারী
সোশ্যাল মিডিয়া

৩৫ কোটি বেড়েছে ১০ বছরে ইসলাম ধর্মে অনুসারী

মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ করা হ‌বে: পলক
প্রযুক্তি সংবাদ

মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ করা হ‌বে: পলক

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক

প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রাজশাহীর কৃষক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রাজশাহীর কৃষক

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2021

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix