Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন
Share on FacebookShare on Twitter

প্রায় সাড়ে আট কোটি টাকার বিনিয়োগ পেয়েছে ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক দেশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান বন্ডস্টাইন। রানার গ্রুপের প্রতিষ্ঠান রানা ট্রেনিং লিমিটেডের নেতৃত্বে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ডস্টাইনে এক মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এই বিনিয়োগ করে।

শনিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বন্ডস্টাইনের পক্ষ থেকে।

বন্ডস্টাইনের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) যাফির শাফিঈ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য আগামী ১০ বছরে আঞ্চলিক আইওটি ব্যবসায় নেতৃত্ব দেওয়া। আর সেই লক্ষ্য বাস্তবায়নে বিগত বছরগুলোতে আমরা সফলতার সঙ্গে ব্যবসা করে আসছি। আমাদের লক্ষ্য অর্জনে আরেক ধাপ এগিয়ে গেলাম এই বিনিয়োগ পেয়ে।

তিনি বলেন, এটি দেশের আইওটি খাতে প্রথম কোনো বিনিয়োগ। উদ্ভাবনী সেবায় এই বিনিয়োগের মাধ্যমে আমরা প্রায়োগিক ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে নতুন প্রযুক্তি নিয়ে আসতে পারব বলে আশা করছি। প্রাপ্ত বিনিয়োগ ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তির গবেষণা, কাঁচামালের মজুত বৃদ্ধি এবং আইওটি হার্ডওয়্যার উৎপাদন সম্প্রসারণে ব্যয় করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে আমাদের।

রানার গ্রুপের চেয়ারম্যান এম হাফিজুর রহমান বন্ডস্টাইনের সফলতা নিয়ে আশা প্রকাশ করে বলেন, বন্ডস্টাইনের প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সক্ষমতা এবং তা ব্যবহার করে সমস্যা সমাধানের পূর্ব সফলতা রয়েছে। আমাদের অভিজ্ঞতা এবং নেটওয়ার্কের সাহায্যে আমরা এই কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করতে পারব।

এই বিনিয়োগে পরামর্শক হিসেবে কাজ করে জেড এ ক্যাপিটাল।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদুল আরেফিন বলেন, প্রযুক্তিগতভাবে বন্ডস্টাইনের একটি অনন্য স্থান রয়েছে। কোম্পানিটি এখন দ্রুত বড় হবে।

বন্ডস্টাইনের কানেক্টেড ভেইক্যাল সেবা, যা বাজারে ভেইক্যাল ট্র্যাকিং নামে বেশি পরিচিত, গ্রাহকদের পরিবহনকে দূর থেকে নজরে রাখার সুবিধা করে দিচ্ছে। একই সঙ্গে চুরির ক্ষেত্রে তাদের পুনরুদ্ধারেও সাহায্য করছে। এছাড়াও পরিবহন খরচ বাঁচানো এবং অত্যাধুনিক ড্রাইভিং প্যাটার্ন মডেলের মাধ্যমে রাস্তাঘাটে দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করছে তাদের এই প্রযুক্তি।

বন্ডস্টাইন বর্তমানে পাঁচ শতাধিক এন্টারপ্রাইজ গ্রাহকদের সেবা দিচ্ছে এবং তাদের প্রায় চার কোটি ট্রিপ রিয়েল টাইম পর্যবেক্ষণ করছে। বন্ডস্টাইনের প্রোপাইটেরি আইওটি ক্লাউড, যেকোনো আইওটি হার্ডওয়্যারের সঙ্গে কাজ করে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় পঁচিশ কোটি ডেটা রিয়েল টাইম প্রসেস করে। বর্তমানে আইওটি খাতে নিজেদের নেতৃত্বস্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করেছে বন্ডস্টাইন।

আইওটি ক্লাউডের ওপর ভিত্তি করে বন্ডস্টাইনের পাওয়ার মনিটরিং সেবা বর্তমানে এক হাজারের বেশি টেলিকম টাওয়ারে ব্যবহৃত হচ্ছে। আইওটি বা সংযুক্ত সেবা ভবিষ্যতের ডিজিটাল লাইফস্টাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে বন্ডস্টাইন স্মার্ট হোম সল্যুশন- বন্ডের কার্যক্রম শুরু করেছে।

যখন প্রশ্নপত্র ফাঁস বাংলাদেশের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, বন্ডস্টাইন তখন আইওটিভিত্তিক স্মার্টবক্সের মাধ্যমে এই সমস্যার সমাধান নিয়ে আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় পরপর পাঁচ বছর ব্যবহার করার পর, বর্তমানে এই সেবা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষাতেও ব্যবহৃত হচ্ছে। এই প্রশ্ন ফাঁসরোধমূলক প্রযুক্তি দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবির সঙ্গে বন্ডস্টাইনের রয়েছে দীর্ঘমেয়াদি চুক্তি।

ব্যবসার পাশাপাশি দেশীয় আইওটি খাতের সম্ভাবনাকে বৈদেশিক পর্যায়েও ছড়িয়ে দিয়েছে বন্ডস্টাইন। ২০২০ সালে বন্ডস্টাইন অর্জন করে জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড। ২০১৯ এবং ২০২০ পরপর দুই বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় তাদের।

এশেলন সিঙ্গাপুর থেকে ২০১৫ সালে বন্ডস্টাইনকে টপ ১০০ স্টার্টআপ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ২০১৯ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড এ আইওটি চ্যাম্পিয়ন হয় বন্ডস্টাইন। বন্ডস্টাইন আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত কোম্পানি। অত্যাধুনিক আইওটি সংযোজন ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রতি গাজীপুরে অবস্থিত দেশের প্রথম হাইটেক পার্কেও বিনিয়োগ করে তারা। বর্তমানে বন্ডস্টাইন কুয়েত এবং নেপালে আইওটি প্রযুক্তি সেবা রপ্তানি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বন্ডস্টাইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটককে টক্কর দিতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম
নির্বাচিত

টিকটককে টক্কর দিতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই
অটোমোবাইল

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার
নির্বাচিত

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প
নির্বাচিত

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প

নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি
প্রযুক্তি পরামর্শ

নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে
নির্বাচিত

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং
অর্থ ও বাণিজ্য

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

গ্রামীণফোনের আবেদন নাকচ: নতুন অডিটে সহযোগিতা করার কঠোর নির্দেশ বিটিআরসির

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বমঞ্চে বড় ধাক্কা দিয়ে যাত্রা শুরু করল আফ্রিকার...

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ অক্টোবর ২০২১

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন

Techzoom.TV |
TechzoomTV