Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবিতে দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 March 2019
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের এমপিএম ক্লাবের উদ‍্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব‍্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স। ব‍্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘ডিজিটাল মার্কেটিং কনক্লেভ’ নামে অনুষ্ঠানটি উদ্বোধণ ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ব‍্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব‍্যে আধুনিক ব‍্যবসায়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বর্তমান তরুণ প্রজন্মকে বৈশ্বিক চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, ‘মার্কেটিংয়ে ভাল করার জন‍্য টার্গেট মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। প্রচলিত মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিংয়ে গ্রাহক টার্গেট করা সহজ। আর প্রযুক্তিগত উন্নয়নের ফলে প্রতিটি গ্রাহকের প্রয়োজনমত পণ‍্য/সেবা সহজে তৈরি এবং পৌছে দেয়া যায়।’

বিশেষ অতিথির বক্ত‍ব‍্যে শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন একসময় ৯০ শতাংশ বিদেশী সহায়তা নির্ভর ছিল, সেটি এখন কেবল ২ শতাংশে নেমে এসেছে। ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হলেও সেই বাংলাদেশ অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। কিন্তু শুধুমাত্র আমাদের দক্ষ মানবসম্পদের অভাবে প্রতিবছর ২.৯ বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে চলে যায়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন‍্য গর্ব করি, এই শিল্পের মার্কেটিং বিভাগে বেশিরভাগই ভারতীয়, শ্রীলংকান এবং কোরিয়ান। আধুনিক মার্কেটিং দক্ষতা বাড়িয়ে নিজেদের চাহিদা নিজেদেরই পূরণ করতে হবে। ডিজিটাল মার্কেটিং অপার সম্ভাবনা তৈরি করেছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব এবং ঢাকা বিশ্ববিদ‍্যালয় কিভাবে যুগের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের আধুনিক কারিকুলামে পড়ানো হচ্ছে সেসব বিষয়ে আলোচনা করেন মার্কেটিং বিভাগের চেয়‍্যারম‍্যান অধ‍্যাপক ড: মিজানুর রহমান এবং এমপিএম প্রোগ্রামের পরিচালক অধ‍্যাপক ড. হরিপদ ভট্টাচার্য।

অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আলোচনা করেন নগদে’র প্রধান নির্বাহী তানভির এ মিশুক, রুপায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম আলী, বাংলাদেশ মার্কেটিং সোসাইটির প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, এস্কিমি দক্ষিন এশিয়ার ব‍্যবস্থাপনা পরিচালক

লুতফি চৌধরী, বাংলালিংকের ডিজিটাল মার্কেটিং প্রধান মুকিত আহমেদ, উইআরএক্স-এর পরিচালক দ্রাবিড় আলম, দৈনিক প্রথম আলো-র ডিজিটাল বিজনেস ম‍্যানেজার জাবেদ সুলতান পিয়াস, মাইন্ডশেয়ারের সহযোগী পরিচালক সিনথিয়া বিনতে ওয়ালী সহ অনেকে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী হিসাবে নিজেদের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা তুলে ধরেন শাখাওয়াত হোসেন মুন্না, আল-আমিন কবির, রাজিব আহমেদ এবং শামস জাহান ফারহাত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল মার্কেটিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে
নির্বাচিত

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স
প্রযুক্তি সংবাদ

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

স্মার্টওয়াচের জন্য বিশেষায়িত গুগল ক্যালেন্ডার
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচের জন্য বিশেষায়িত গুগল ক্যালেন্ডার

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন
প্রযুক্তি সংবাদ

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2019

ঢাবিতে দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV