Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামে পেপারফ্লাইয়ের কুরিয়ার সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ অক্টোবর ২০২১
চট্টগ্রামে পেপারফ্লাইয়ের কুরিয়ার সেবা চালু
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিভাগে ডোরস্টেপ পিকআপ ও ডেলিভারি সেবা সহ ‘হাই-স্পিড’ কুরিয়ার ও কার্গো সার্ভিস চালু করেছে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিক কোম্পানি পেপারফ্লাই।

সম্প্রতি বন্দর নগরীর পেনিনসুলা হোটেলে আয়োজিত ‘উইংস অব চেঞ্জ শীর্ষক আয়োজনে সেবা পরিধি বাড়ানোর ঘোষনা দেন পেপারফ্লাইয়ের শীর্ষ কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি দেশজুড়ে ২১৬ টি ডেলিভারি পয়েন্টের মাধ্যমে পরিষেবাটি পরিচালনা করবে যার মধ্যে মেট্রোপলিটন সিটির অভ্যন্তরে ৯ টি পয়েন্টের পাশাপাশি বিভাগ জুড়ে ৩৫ টি পয়েন্ট রয়েছে যা ব্যবসায়ীদের জন্য দ্রুত এবং সুবিধাজনক পরিষেবা প্রদান করবে।

চট্টগ্রামের মধ্যে এবং চট্টগ্রাম থেকে ঢাকায় ২৪ ঘণ্টায়, ও যেকোন জেলায় ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দেয়া হয় পেপারফ্লাইয়ের পক্ষ থেকে । এর পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে সারা দেশব্যাপী পয়েন্ট টু পয়েন্ট ডেলিভারি প্রদান করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্ড ইকমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, জ্যাক ইন্টারন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এর সি ই ও, এম ফজলে করিম, সোয়ান ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর আমজাদ খান এবং স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান শান্ত।

প্রচলিত কুরিয়ার এবং স্মার্ট লজিস্টিক সেবার মধ্যে তুলনামূলক উপস্থাপনা দেন পেপারফ্লাইয়ের প্রডাক্ট এন্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার সাব্বির শোয়েব।

প্রসারমান বাজার চাহিদার প্রক্ষিতে সেবা পরিধি বাড়ানোর উদ্দেশ্য তুলে ধরেন পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জোনাল সেলস ম্যানেজার সত্যজিৎ রায়।

দেশের উদীয়মান ই-কমার্স ব্যবসায় গতি আনতে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের মাধ্যমে পেপারফ্লাইয়ের মাঠ পর্যায়ের সকল কার্যক্রম প্রযুক্তি ভিত্তিক প্লাটফর্মে পরিচালিত হয় বলে দাবি করেন মেসবাউর রহমান।

তিনি বলেন, পুরো পরিচলন ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর। যেখানে সবসময়ে পণ্য গ্রাহকের হাতে পৌছানো পর্যন্ত ২৫ টি ধাপে পর্যবেক্ষন করা হয়। রাজধানী ঢাকায় মূল কাঠামো স্থাপনের পর বন্দর নগরীর ব্যবসায় কার্যক্রমে গতি আনতে অবদান রাখতে চায় পেপারফ্লাই।

পেপারফ্লাই এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সি এম ও রাহাত আহমেদ, সি ও ও রাজিবুল ইসলাম, কুরিয়ার অ্যান্ড কার্গো ম্যানেজার আহসানুল হক মোহাম্মদ শামিম, মার্কেট কমিউনিকেশন ম্যানেজার মোহাম্মদ সউদ সাইফ পাভেল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোশারাত আহমেদ মেহেক।

ঢাকার নবীন নারী উদ্যোক্তাদের পণ্য ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি করার প্রতিশ্রুতির জন্য পেপারফ্লাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উই ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

তিনি আশা করেন চট্টগ্রামের উই সদস্যরাও পেপারফ্লাইয়ের বিশেষ সুবিধায় ব্যবসা এগিয়ে নিতে পারবেন। দেশের সকল প্রান্তে ফেইসবুক ভিত্তিক উদ্যোগ গুলোর সাথে বন্ধর নগরীর ব্যবসাও প্রগতি লাভ করবে বলে মত দেন নিশা।

দেশজুড়ে ২১৬ টি ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে যেকোন আকারের পণ্য ৪৫৫৪ টি ইউনিয়নের যেকোন ঠিকানায় ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পেপারফ্লাইয়ের সক্ষমতা প্রমানিত বলে জানান তিনি।

প্রতিষ্ঠার পর থেকে দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায় পিক-আপ সেবা প্রদান করছে পেপারফ্লাই। পাশাপাশি, স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন এবং এক ঘন্টায় মার্চেন্ট পেমেন্টের সুবিধাগুলো গ্রাহকের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে। এখন চট্টগ্রামেও পেপারফ্লাই এর হাই স্পিড কুরিয়ার, কার্গো, পার্সেল সার্ভিস উপভোগ করা যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাইসেন্স ছাড়া অনলাইনে পণ্য বিক্রি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ই-কমার্স

লাইসেন্স ছাড়া অনলাইনে পণ্য বিক্রি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনের উদ্ভাবকের আসল পরিচয় নিয়ে বিতর্ক

নয় হাজার কর্মী এইচপি’র ছাঁটাই তালিকায়
প্রযুক্তি বাজার

নয় হাজার কর্মী এইচপি’র ছাঁটাই তালিকায়

গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায়
নির্বাচিত

গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায়

তরুণীদের মেইল হ্যাক করে নগ্ন ছবি খুঁজতেন তিনি
নির্বাচিত

তরুণীদের মেইল হ্যাক করে নগ্ন ছবি খুঁজতেন তিনি

বাজারে আসছে রিয়েলমি ওয়াচ এস প্রো
নির্বাচিত

বাজারে আসছে রিয়েলমি ওয়াচ এস প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
নির্বাচিত

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে...

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix