Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায়
Share on FacebookShare on Twitter

ছবি সংরক্ষণে গুগল ফটোজ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পরিচিত। একটা সময় গুগলের পক্ষ থেকে আনলিমিটেড স্টোরেজ দেয়া হলেও এখন তা অতীত। যে কারণে এখন ছবি সংরক্ষণের সময় অনেক দিক ভেবে ছবি আপলোড করতে হয়। ছবি সংরক্ষণে যেন জায়গার অভাব না হয় সেজন্য বেশকিছু উপায় রয়েছে। এগুলো অনুসরণ করলেই স্টোরেজ বা জায়গা পাওয়া যাবে।

আপলোড করা ছবির মান পরিবর্তন: সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ফটোজ থাকলে ইন্টারনেট সংযোগ পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ছবি আপলোড হয়ে যায়। যে কারণে ছবির রেজল্যুশন বা সংরক্ষণ মান নির্ধারণ করে দেয়া যায় না। তবে ফটোজে ছবি রেজল্যুশন কম-বেশি করে আপলোড করার অপশন দেখানো হয়। সংরক্ষিত ছবিও চাইলেও স্টোরেজ সেভার মোডে নিয়ে যাওয়া যাবে। ওয়েব ভার্সন থেকে এ কাজটি করা যাবে। এজন্য কম্পিউটার থেকে গুগল ফটোজে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইলের পাশে থাকা সেটিংসে প্রবেশ করে স্টোরেজ সেভারে ক্লিক এবং নিচের দিকে রিকভার স্টোরেজে লার্ন মোরে যেতে হবে। বক্স পপ আপে টিক দিয়ে কনফার্ম করলেই ছবি-ভিডিও কমপ্রেস করা শুরু হবে। ছবি-ভিডিও বেশি হলে সেগুলো কমপ্রেস হতে সময় লাগবে।

হোয়াটসঅ্যাপ ও ডিভাইস ফোল্ডারের ব্যাকআপ বন্ধ রাখা: গুগল ফটোজ হোয়াটসঅ্যাপ ও ডিভাইস ফোল্ডারে থাকা ছবিও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ করতে পারে। অনেক সময় এটি সুবিধাজনক হলেও এ কারণে স্টোরেজও কমে যায়। হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় মিডিয়া ব্যাকআপ না করা বা অপশন বন্ধ করে দেয়া স্টোরেজের জন্য সহায়ক। এজন্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এর সেটিংস থেকে ব্যাকআপে গিয়ে অপ্রয়োজনীয় ফোল্ডার বাদ দিতে হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে মিডিয়া ডাউনলোড বন্ধ রাখলেও ব্যাকআপ হবে না।

ফরম্যাটবিহীন ভিডিও মুছে ফেলা: ছবি, ভিডিওসহ সব মিডিয়া ফাইলের আলাদা ধরন বা ফরম্যাট থাকে। ফটোজে বিভিন্ন ফরম্যাটের ফাইল সংরক্ষণ করা যায়। অনেক সময় কিছু ফরম্যাটবিহীন ভিডিও সেভ হয়ে যায়। যে কারণে সময় করে স্টোরেজ থেকে এসব ভিডিও ডিলিট করে দেয়া প্রয়োজন। এজন্য ওয়েব থেকে ফটোজে প্রবেশ করে সেটিংসে যেতে হবে। সেখানে আনসাপোর্টেড ভিডিওর তালিকা দেখা যাবে। সেগুলো মুছে ফেলার পর ট্র্যাশ বিনও খালি করতে হবে।

স্ক্রিনশট মুছে ফেলা: ডিভাইস ফোল্ডার থেকে স্ক্রিনশটও ফটোজে ব্যাকআপ হয়ে থাকে। প্রতি বছরই অনেক স্ক্রিনশট সেভ করা হয় বা নেয়া হয়, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে সেভাবে কাজে আসে না। তাই স্টোরেজ খালি করার জন্য এসব স্ক্রিনশট মুছে ফেলা ভালো। ফটোজে স্ক্রিনশট লিখে সার্চ দিলেই সব ফাইল চলে আসবে।

ট্র্যাশ বা বিন খালি করা: ফটোজ থেকে কোনো কিছু মুছে ফেলা বা ডিলিট করা হলে তা ট্র্যাশ বিনে গিয়ে জমা হয়। ব্যবহারকারীর সুবিধার্তে ৬০ দিন পর্যন্ত সেগুলো ট্র্যাশে সংরক্ষিত থাকে। স্টোরেজ খালি করতে হলে ট্র্যাশ বিন থেকেও ফাইল মুছে ফেলতে হবে।

আপলোডের আগে ছবির আকার পরিবর্তন: ডিএসএলআর দিয়ে তোলা ছবির রেজল্যুশন বেশি থাকে, তাই সংরক্ষণেও বেশি জায়গা প্রয়োজন হয়। আপলোডের আগে তাই ছবির আকার পরিবর্তন করে নেয়া ভালো। ৩০ থেকে ৪০ মেগাপিক্সেল রেজল্যুশনের ছবি সংরক্ষণে বেশি জায়গার প্রয়োজন হয়। এসব ছবির রেজল্যুশন কমানো হলে জায়গা কম লাগবে। অ্যাডোবি লাইটরুমে প্রয়োজন অনুযায়ী ছবির রেজল্যুশন কমিয়ে নেয়া যাবে।

গুগল ড্রাইভ ও জিমেইল থেকে ফাইল মুছে ফেলা: গুগল ড্রাইভে কোনো ফাইল সংরক্ষণ করলে সেটিও অ্যাকাউন্টের স্টোরেজে যুক্ত হয়। তাই ফটোজের জায়গা আরো বাড়াতে চাইলে গুগল ড্রাইভ থেকেও অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও স্ক্রিনশট মুছে ফেলতে হবে। এছাড়া প্রাইমারি অ্যাকাউন্ট থেকে সহজেই সেকেন্ডারি অ্যাকাউন্টে ফাইল স্থানান্তর করা যাবে। জিমেইলের ক্ষেত্রেও একই উপায়। পুরনো ই-মেইল ও সেগুলোয় থাকা ফাইল মুছে ফেলার মাধ্যমে স্টোরেজ খালি করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ওয়ালটন এমডির ফলপ্রসূ আলোচনা

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি
নির্বাচিত

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন
নির্বাচিত

আইফোন ১১-এ মূল্যছাড় দিচ্ছে চীনা অনলাইন রিটেইলাররা

মোবাইলে মিলবে বীমা সেবা
নির্বাচিত

মোবাইলে মিলবে বীমা সেবা

ফেইসবুকে মোট সময় কাটানোর অর্ধেকই আসে ভিডিও থেকে
নির্বাচিত

সর্বোচ্চ ফিশিং হামলার শিকার হয়েছে ফেসবুক

পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং
নির্বাচিত

পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা
ই-কমার্স

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ নভেম্বর ২০২৩

গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix