Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেরা যদি কিছু করি সেটাই সফলতা: গোলাম মুর্শেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ অক্টোবর ২০২১
শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেরা যদি কিছু করি সেটাই সফলতা: গোলাম মুর্শেদ
Share on FacebookShare on Twitter

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার কারণেই রাজনীতি, শিল্পখাতসহ সবখানে স্থিতিশীলতা বিরাজ করছে। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়েছেন। সে লক্ষ্য অর্জনের পথে সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। সরকার কি করবে, শুধু সেদিকে না তাকিয়ে যার যার অবস্থান থেকে আমরা নিজেরা যদি কিছু করি, সেটাই সফলতা। তাহলেই দেশ এগিয়ে যাবে। স্বনির্ভর বাংলাদেশ হবে।

‘স্বাধীনতার ৫০ বছর: দিনবদলে ৫০ নারী অগ্রদূত’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম মুর্শেদ। গত শনিবার (৩০ অক্টোবর ২০২১) রাজধানীর এফবিসিসিআই আইকন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দীন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, জায়ান্ট টেক্সটাইলের পরিচালক শারমিন ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়েডের সভাপতি নাদিয়া বিনতে আমিন।

অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, একজন নারীর সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মানুষ। নারীর পথে অনেক বাধা, যা তাকে নিজ শক্তি ও যোগ্যতায় জয় করতে হয়। পৃথিবীর যত সম্ভাবনা আছে তার বাস্তবায়ন করতে হলে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আনতেই হবে। বঙ্গবন্ধু সেই বৈষম্যহীন সমাজ তৈরি করার চেষ্টা করেছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ওয়ালটন আমাদের উদ্বুদ্ধ করেছে। কয়েকদিন আগে সালমান এফ রহমান ওয়ালটন কারখানা ঘুরে এসেছেন। আমি আগেই সেখানে গিয়েছিলাম। এত সুন্দর ফ্যাক্টরি দেখে আমরা অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা সবাই একদিন ওয়ালটন ফ্যাক্টরিতে যাবো। কল্পনার চেয়েও সুন্দর একটা প্রতিষ্ঠান ওয়ালটন। দেশ ছাড়িয়ে দেশের বাইরে তাদের পথ চলা শুরু হয়ে গেছে। দেশ তাদের কাছে অনেক আশা করে।

গোলাম মুর্শেদ তার বক্তব্যে আরো বলেন, মা, মাতৃভাষা, মাতৃভূমি আমাদের আবেগ। সেই আবেগের জায়গা থেকে আজকে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। নারীর আরেক নাম মা। আমাদের সকলের সফলতার পেছনে আমাদের মায়েদের অবদান রয়েছে। দেশ পরিচালনার উচ্চপর্যায়ে আমরা তিনজন নারীকে পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একটি দেশে প্রথম তিন সারিতে যখন নারী নেতৃত্ব দেয়, তখন নারীর সফলতার আর অন্য কোনো উদাহরণ দেয়ার প্রয়োজন হয় না।

উদ্যোক্তা প্রকল্পকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আমি আশা করছি ভবিষ্যতে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন নারী উদ্যোক্তাদের নিয়ে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-এর মতো প্রোগ্রাম করবে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন

আইফোন ১২ প্রো ম্যাক্স- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

আইফোন ১২ প্রো ম্যাক্স- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ

ব্যবসায়িক পার্টনারদের সম্মানিত করল স্যামসাং ও স্মার্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসায়িক পার্টনারদের সম্মানিত করল স্যামসাং ও স্মার্ট

ডিজিটাল সেবা নিতে কাউকে শহরে যেতে হয় না: সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেবা নিতে কাউকে শহরে যেতে হয় না: সজীব ওয়াজেদ জয়

আর লাগবে না ব্যাংক, ফেসবুকের মুদ্রাতেই সুযোগ লেনদেনের
নির্বাচিত

আর লাগবে না ব্যাংক, ফেসবুকের মুদ্রাতেই সুযোগ লেনদেনের

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix