Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ নভেম্বর ২০২১
৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি
Share on FacebookShare on Twitter

মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করলো ওয়ালটন। প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেলেন ৬ জন শারীরিক প্রতিবন্ধী। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন সর্বোত্তম বাংলাদেশ গড়ার উদ্যোগ। যার নাম দেয়া হয়েছে ‘বেটার বাংলাদেশ টুমরো’। ওই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ওয়ালটনে ৬ জন সুবিধাবি ত ব্যক্তি নিয়োগ পেলেন। পর্যায়ক্রমে এরকম আরো অনেককে প্রতিষ্ঠানে যুক্ত করবে ওয়ালটন কর্তৃপক্ষ।

সোমবার (০১ নভেম্বর, ২০২১) রাজধানীর বসুন্ধরায় করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওই ৬ ব্যক্তি ওয়ালটনে যোগ দেন। ‘পিপল ম্যাটার মোর ঃ ফিনান্সিয়াল এমানসিপেশন ফর এভরিওয়ান’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ওয়ালটনে বরণ করে নেয়া হয়। প্রতিষ্ঠানটির এমডি ও সিইও গোলাম মুর্শেদ তাদেরকে ওয়ালটন পরিবারে স্বাগত জানান।

ওয়ালটনে নিয়োগ পাওয়া ওই ৬ শারীরিক প্রতিবন্ধী হলেন সাবিনা খাতুন, সবিতা রাণী দাশ, সুসান দে, অরবিন্দু চাকমা, লুৎফর রহমান এবং আবু বকর সিদ্দিক। তারা ওয়ালটনের করপোরেট অফিস, সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বিভাগে কাজ করবেন। সাভারের সমাজসেবামূলক প্রতিষ্ঠান সিআরপির মাধ্যমে ওয়ালটন তাদের নিয়োগ দেয়।

ওই ৬ ব্যক্তিকে উদ্দেশ্য করে গোলাম মুর্শেদ বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনাদের মধ্যে অনেক প্রতিভা, সম্ভাবনা আছে। আমাদের সৌভাগ্য যে আপনাদেরকে ওয়ালটন পরিবারে পেয়েছি। আপনারা ৬ জন ওয়ালটনের ৩০ হাজার সদস্যের সঙ্গে যুক্ত হলেন। আমরা যে স্বপ্ন দেখছি, আপনারা তার সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়ন করবেন। দেশ-বিশ্ব পরিবর্তন হবেই। এটা আমাদের দ্বারাই সম্ভব। আজকে ৬ জনকে দিয়ে ওয়ালটন শুরু করলো। এরপর ৬০০ জন হবে। পরে ৬ হাজার জন হবে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা করার জন্য সিআরপিকে ধন্যবাদ।
তিনি বলেন, আমি বিশ্বাস করি পরিবর্তন আসবেই। যদি উদ্দেশ্য ভালো থাকে, ভালো কিছু করতে চাইলে বাধা আসবে। কিন্তু সেজন্য পিছিয়ে গেলে চলবে না। বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সবক্ষেত্রেই ভালো করছে। যার অন্যতম উদাহরণ ওয়ালটন। বাংলাদেশের উন্নয়ন যদি কেউ দেখতে চায়, তবে তার শোকেস ওয়ালটন।

গোলাম মুর্শেদ বলেন, আমাদের সবার জন্ম নেয়ার স্বার্থকতা পূরণ করতে হবে। আমরা কোনো না কোনো দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমাদের বুদ্ধি আছে, বিবেক, মূল্যবোধ আছে। সেই বিচার-বুদ্ধি ব্যবহার করে মূল্যবোধ অক্ষুণœ রেখে সবসময় ভালো কিছু করার চেষ্টা করবো। কাজ করতে গেলে ভুল হবে। ভুল থেকে আমরা শিখবো। আমরা একে অন্যকে ভুলগুলো ধরিয়ে দেবো। ভুলগুলো সুন্দর ও সাবলিলভাবে শুধরে নেবো।

ওয়ালটনের মতো মাল্টিন্যাশাল প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ আপ্লুত ওই ৬ শারীরিক প্রতিবন্ধী। তারা প্রতিষ্ঠান ও দেশের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মধ্যে লুৎফর রহমান বলেন, ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত। ওয়ালটন আজ আমাদের যে সম্মান দেখালো, তাতে আমরা অভিভূত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, এমদাদুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর মোজাহিদুল ইসলাম, তানভীর আঞ্জুম, চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওজন স্তরের ফুটো বাড়ছেই…
প্রযুক্তি সংবাদ

ওজন স্তরের ফুটো বাড়ছেই…

স্পেসএক্স কী দেউলিয়া হবে?
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্স কী দেউলিয়া হবে?

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে
নির্বাচিত

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে

‘স্লোফি’র জন্য ট্রেডমার্ক আবেদন অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

‘স্লোফি’র জন্য ট্রেডমার্ক আবেদন অ্যাপলের

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!
টিপস

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ নভেম্বর ২০২১

৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি

Techzoom.TV |
TechzoomTV