Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি ও আইডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ নভেম্বর ২০২১
ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি ও আইডিয়া
Share on FacebookShare on Twitter

শুধু অনুদান প্রদান নয়, বরং স্টার্টআপদের কল্যাণে তাদের প্রচারণা, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আইডিয়া প্রকল্প, যা বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য নিয়মিতভাবে প্রযুক্তিবিষয়ক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণ, মেন্টরিং, ক্যাম্পেইন, অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা ও গবেষণাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছে আইডিয়া প্রকল্প।

এরই আলোকে আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে আইডিয়া প্রকল্প আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যু্গ্মসচিব মো. আব্দুর রাকিব এবং ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান, পিএএ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইউজিসি জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস-সহ ইউজিসি এবং আইডিয়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

সমঝোতা স্মারক অনুযায়ী, সারাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নের লক্ষ্যে ইনোভেশন হাব পর্যায়ক্রমে তৈরি করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং আইডিয়া প্রকল্প। উদ্যোক্তাদের কল্যাণে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং আইডিয়া প্রকল্প যৌথভাবে কাজ করবে যেখানে প্রশিক্ষণ, গ্রুমিং, অনুদান প্রদানসহ নানাভাবে উদীয়মান ও সম্ভাবনাময় স্টার্টআপ বা উদ্যোক্তাদের সহোযোগিতা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট একাডেমিক, গবেষক, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিবর্গকে এই কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত করা হবে। এর ফলে উদ্যোক্তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের উদ্ভাবন বা স্টার্টআপকে সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

এ ছাড়া ইউজিসির উদ্যোগে ‘মুজিব ১০০ আইডিয়া’ কনটেস্টটি প্রতিবছর আয়োজিত হবে যেখান থেকে প্রাপ্ত শীর্ষ ১০০ উদ্যোগকে উক্ত ইনোভেশন হাবের মাধ্যমে মেন্টরিং ও গ্রুমিং প্রদান করা হবে। এর ফলে উক্ত স্টার্টআপরা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সীড ও গ্রোথ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে। একইসাথে, আইডিয়া প্রকল্প থেকে ‘মুজিব ১০০ আইডিয়া’ কনটেস্টটির সেরা ১০ স্টার্টআপকে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।

এই কার্যক্রমের ফলে দেশে গঠিত হবে একটি কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম, যা ভবিষ্যতে দেশের উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমারদের জন্য রেড ম্যাজিকের নতুন কুলিং ফ্যান
নির্বাচিত

গেমারদের জন্য রেড ম্যাজিকের নতুন কুলিং ফ্যান

দারাজ এর “৯-এর উল্লাস” ক্যাম্পেইন শুরু
ই-কমার্স

দারাজ এর “৯-এর উল্লাস” ক্যাম্পেইন শুরু

আইফোন ১৩: অ্যাপলের নিউ এডিশন
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে থাকতে পারে স্যাটেলাইট সুবিধা

সিআইএমএস মোবাইল অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

সিআইএমএস মোবাইল অ্যাপ চালু

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর মি’, আনডু করার অপশন আসছে

‘বঙ্গবন্ধু’র নামে অ্যাপ বানাল প্রথম শ্রেণির ছাত্রী রাইশা
প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধু’র নামে অ্যাপ বানাল প্রথম শ্রেণির ছাত্রী রাইশা

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix