Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 November 2021
হুয়াওয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাইয়ুথ চান ওচার, হুয়াওয়ে টেকনোলজিসের সিইও রেন ঝেংফেইয়ের সাথে একটি ভার্চুয়াল নির্বাহী বৈঠকে অংশগ্রহণ করেন। জেনারেল প্রাইয়ুথ থাইল্যান্ডের ডিজিটাল রূপান্তর ও মহামারী-পরবর্তী পুনরুদ্ধারে হুয়াওয়ের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ‘থাইল্যান্ড ৪.০’ কৌশল ও ডিজিটাল প্রতিভা বিকাশের প্রক্রিয়াকে আরও ত্বরাণ্বিত করার জন্য হুয়াওয়ের সাথে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ভার্চুয়াল মিটিং চলাকালীন, জেনারেল প্রাইয়ুথ এবং রেন ডিজিটাল প্রতিযোগিতাপূর্ণ মনোভাবকে আরও শক্তিশালী করার এবং থাইল্যান্ডে আইসিটি প্রতিভার বিকাশের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলার বিষয়ে মতামত বিনিময় করেন।

জেনারেল প্রাইয়ুথ থাইল্যান্ডের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নত আইসিটি প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “হুয়াওয়ে মহামারীর বিরুদ্ধে থাইল্যান্ডের লড়াইয়ে এবং ডিজিটাল রূপান্তরে অনেক অবদান রেখেছে। আমি হুয়াওয়ের ইতিহাস এবং তাদের দায়িত্বশীল ভূমিকা দ্বারা গভীরভাবে প্রভাবিত। ভবিষ্যতে থাইল্যান্ড ডিজিটাল অর্থনীতি, ফাইভজি স্মার্ট হাসপাতাল, ক্লাউড ও কম্পিউটিং, ডিজিটাল পাওয়ার, স্মার্ট লজিস্টিকস এবং ডেটা সেন্টারসহ বিভিন্ন ক্ষেত্রে হুয়াওয়ের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।”

রেন হুয়াওয়ের প্রতি থাই সরকারের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৫জি রোলআউটে থাইল্যান্ডের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “হুয়াওয়ে এবং থাইল্যান্ড একটি শক্তিশালী ডিজিটাল অবকাঠামো তৈরি করতে একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে, আমরা থাইল্যান্ডের মূল শিল্পখাত, বিশেষ করে নৌবন্দর এবং বিমানবন্দরে, ডিজিটাল প্রযুক্তির একীকরণকে ত্বরান্বিত করার জন্য উৎসাহী হয়ে আছি।”

থাইল্যান্ডের ৪.০ স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্য রেখে ফাইভজি, ক্লাউড এবং এআই গ্রহণের মাধ্যমে থাইল্যান্ডের ডিজিটাল রূপান্তর এবং আইসিটি অবকাঠামো উদ্ভাবনকে ত্বরান্বিত করতে হুয়াওয়ে তার গ্রাহকদের সাথে কাজ করেছে। এর মাধ্যমে থাইল্যান্ডের মূল সেক্টরগুলোকে আরও সক্রিয় করা যাবে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন, ই-গভর্নমেন্ট এবং স্মার্ট সিটিসহ একাধিক ক্ষেত্রে অনেক আকর্ষণীয় সুযোগ তৈরি হবে। এর মধ্যে, স্মার্ট পোর্ট এবং বিমানবন্দরগুলো হুয়াওয়ে এবং থাইল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

জেনারেল প্রাইয়ুথ এবং রেন থাইল্যান্ডে দক্ষ জনবল এবং ডিজিটাল প্রতিভা গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। থাইল্যান্ডের ডিজিটাল রূপান্তর এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, উভয়েই একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরি করতে সরকারী ও বেসরকারী খাতকে একসাথে কাজ করার গুরুত্বের উপর জোর দেন।

থাইল্যান্ডে আইসিটি প্রতিভা বিকাশ এবং ডিজিটাল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে, ২০১৯ সালে হুয়াওয়ে আসিয়ান একাডেমি (থাইল্যান্ড) প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে ৪১,০০০ জনেরও বেশি পেশাজীবী এবং ১৩০০টি ছোট ও মাঝারি এন্টারপ্রাইজগুলোকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও, হুয়াওয়ে ২০টিরও বেশি থাই বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

২০২১ সালের মার্চ মাসে, হুয়াওয়ে থাইল্যান্ড প্রধানমন্ত্রীর বিশেষ অ্যাওয়ার্ড ‘ডিজিটাল ইন্টারন্যাশনাল কর্পোরেশন অব দ্য ইয়ার’ -এর জন্য নির্বাচিত হয়েছে। থাইল্যান্ডের সমাজের ডিজিটাল রূপান্তরে নিরলস প্রচেষ্টায় হুয়াওয়ের সহায়তা ও উল্লেখযোগ্য অবদানের জন্য হুয়াওয়েকে মূল্যবান এ স্বীকৃতি দেয়া হয়। হুয়াওয়েই একমাত্র প্রতিষ্ঠান যারা এই পুরস্কার অর্জন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি
টেলিকম

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন

চালু হল ১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ
প্রযুক্তি সংবাদ

চালু হল ১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ

ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন করলেন এমডি
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন করলেন এমডি

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 November 2021

হুয়াওয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV