Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশেষ জুতায় চলতে পারবেন অন্ধরাও!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 November 2021
বিশেষ জুতায় চলতে পারবেন অন্ধরাও!
Share on FacebookShare on Twitter

জনসম্মুখে স্বাধীনভাবে চলাচল করা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ। বিশেষ করে যারা দৃষ্টিপ্রতিবন্ধী তাদের জন্য তা আরও কঠিন।

ফায়ার হাইড্রেন্ট, গর্ত, উঁচু-নিচু সিঁড়ি সব ধরনের রাস্তাতেই থাকে। তাই চলার সময় স্বাভাবিকভাবেই একজন অন্ধ ও কম দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
বেশ কয়েক বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক প্রযুক্তি নিয়ে কাজ করছে অস্ট্রিয়ার স্টার্টআপ মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারক টেক-ইনোভেশন। এরই ধারাবাহিকতায় তারা নিয়ে এসেছে বিশেষ স্মার্ট জুতা।

‘ইনোমেক’ নামের এই স্মার্ট জুতা অন্ধ ও কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য কার্যকর, যা তাদের চলাচল আরও সহজ করে তুলবে।

যা আছে ইনোমেকে:
ইনোমেকে রয়েছে বিশেষ কয়েকটি সেন্সর। এটি অন্ধ ও কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে সামনে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে অ্যাকোস্টিক ও ভিজ্যুয়াল সতর্কতা সংকেত দেবে। কম্পন প্রতিক্রিয়ার মাধ্যমে সতর্ক করা ছাড়াও এই স্মার্ট জুতায় রয়েছে একটি অন্তর্নিমিত ব্যাটারি, একটি প্রসেসিং ইউনিট এবং বেতার সংযোগ।

জুতাগুলোর সামনের অংশে আছে পানি ও ধুলা প্রতিরোধী আবরণ। এটি যেকোনো আবহাওয়া ও প্রতিকূল পরিবেশে সুরক্ষা দেবে।

ইনোমেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচল:
ব্যবহারকারীর আশপাশের এলাকা নিরাপদ কি-না বা সেখানে চলাচলে কোনো বাধা রয়েছে কি-না টেক-ইনোভেশন তা বিশ্লেষণ করে। এজন্য তারা সেন্সর এবং ক্যামেরার দেওয়া তথ্য থেকে একটি উন্নত অ্যালগরিদম তৈরি করেছে।

অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজির এ কাজে সহায়তা করেছে। তাই ব্যবহারকারী যখন হাঁটতে থাকে ইনোমেকের ইন্টেলিজেন্ট ফাংশন স্বয়ংক্রিয়ভাবে সেন্সরকে সক্রিয় করে। ব্যবহারকারী থামলে বা বসলে এটি থেমে যায়।

স্মার্ট জুতার বৈশিষ্ট্য:
কার্যকারিতা, ব্যবহারযোগ্যতা এবং স্বাচ্ছন্দ্য—তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে ইনোমেক। এটি উন্নতমানের চামড়া দিয়ে তৈরি। ফলে জীর্ণ হলে বা ছিঁড়ে গেলে সহজেই ঠিক করা যায়। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি এসব স্মার্ট জুতায় কোনো হিল নেই। এছাড়া জুতার মধ্যে থাকা মেটাল ট্র্যাকের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসকে সহজে সংযুক্ত করা যায়।

ট্র্যাকটি এমনভাবে ডিজাইন ও সংযুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী ইলেকট্রনিক ডিভাইসটিকে সংযুক্ত এবং বিচ্ছিন্ন করতে পারেন। ইনোমেকের ব্যাটারির কার্যকারিতা ব্যবহারের ওপর নির্ভর করে এবং এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। একটি ইএসবি-সি ক্যাবল ব্যবহার করে এটি রিচার্জ করা যায়। এই জুতাটি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য উপযোগী বলে জানিয়েছে টেক-ইনোভেশন।

স্মার্ট জুতা যেভাবে কাজ করে:
স্মার্ট জুতা বাধা শনাক্ত করে ও পূর্বনির্বাচিত প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে তোলে। প্রথম সতর্কীকরণ বার্তা দেওয়া হয় হ্যাপটিক বা ভাইব্রেশনের মাধ্যমে। এ কম্পন সরাসরি জুতার ওপর করা হয়, যাতে ব্যবহারকারী সামনের বাধা টের পায়। দ্বিতীয় সতর্কীকরণ বার্তা হলো অ্যাকোস্টিক ফিডব্যাক। এটি ব্লুটুথ-লিংকযুক্ত স্মার্টফোন বা হাড়ের কন্ডাকশন হেডফোনের মাধ্যমে পাওয়া যায়।

ব্যবহারবিধি ও বাজারমূল্য
বর্তমানে ইনোমেক শুধু আইওএসে ব্যবহার উপযোগী। এজন্য একটি অতিরিক্ত অ্যাপ ব্যবহার করা হয়, যা প্রতিবন্ধী ব্যবহারকারীদের ডিভাইসের ব্যাটারির স্থিতি নিরীক্ষণ করতে এবং জুতা অনুসন্ধান ফাংশন ব্যবহার করতে সহায়তা করে।

ইনোমেকের বাজারমূল্য ধরা হয়েছে তিন হাজার ৮০০ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকার বেশি। তবে পর্যায়ক্রমে একে আরও সাশ্রয়ী মূল্যে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেক-ইনোভেশনের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক
নির্বাচিত

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে নতুন নিয়ম

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি
নির্বাচিত

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

গ্রুপ কলে বড় পরিবর্তন আনল হোয়াটসঅ্যাপ

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০
নির্বাচিত

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 November 2021

বিশেষ জুতায় চলতে পারবেন অন্ধরাও!

Techzoom.TV |
TechzoomTV