Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি
Share on FacebookShare on Twitter

সেবাগ্রহীতারা যাতে ঘরে বসেই আয়কর জমা দিতে পারেন সে লক্ষ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন জমা নেওয়ার কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে গত বছর রাজধানীর কর অঞ্চল-৬-এ শুরু হয়েছে এই কার্যক্রম। এ বছর শুধু কর অঞ্চল-৬-এর করদাতারা অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। গত ১৫ নভেম্বর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনলাইনে রিটার্ন জমা দেওয়ার এই কার্যক্রমের উদ্বোধন করেন। অবশ্য এ জন্য ওই কর অঞ্চলের করদাতাদের অনলাইনে নিবন্ধন নিয়ে তারপর রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকারপত্র পাবেন করদাতারা। অনলাইনে রিটার্ন জমা দিতে হলে https://ereturn.taxeszone6. gov.bd ওয়েবসাইটে যেতে হবে।

কিভাবে ই-রিটার্ন ফাইলিং সফটওয়্যার ব্যবহার করে রিটার্ন জমা দেবেন সে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ব্রাউজারের মাধ্যমে www.taxeszone6.gov.bd ওয়েবসাইটে ঢুকলে কর অঞ্চল-৬ ওয়েবসাইট দৃশ্যমান হবে। ই-সার্ভিস মেন্যুর ই-রিটার্ন ফাইলিং সাবমেন্যুতে ক্লিক করলে ইউজার লগইন প্যানেল দৃশ্যমান হবে। ব্যক্তি শ্রেণির করদাতা ইউজার নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করার পর নিচের ক্যাপচা বসিয়ে লগইন করুন। লগইন করার পর একটি এন্ট্রি পেজ পাবেন। পরে আপনি ইউনিভার্সাল সেলফ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চাইলে ইউনিভার্সাল সেলফ চেক বক্সে ক্লিক করুন। অথবা আপনি নরমাল পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চাইলে নরমালের চেক বক্সে ক্লিক করুন। আপনি ব্যক্তি করদাতা হলে ড্রপ-ডাউন মেন্যু থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন। আপনি ফার্ম করদাতা হলে ফার্ম সিলেক্ট করুন।

এখন আপনি সাবধানতার সঙ্গে ড্রপ-ডাউন মেন্যু থেকে আপনার সার্কেল নির্বাচন করুন এবং আপনার করবর্ষ নির্বাচন করুন। আপনার আয় যদি চার লাখ টাকা পর্যন্ত হয় এবং সম্পদ ৪০ লাখ টাকা পর্যন্ত হয়, তবে আইটি-জিএইচএ২০২০ (এক পাতা) রিটার্ন ফরমটি নির্বাচন করুন অন্যথায় আইটি-১১জিএ (৮ পাতা) রিটার্ন ফরমটি নির্বাচন করুন। এরপর ক্লিক টু নেক্সট স্টেপ ক্লিক করে লগইন করার পর এন্ট্রি পেজ প্রদর্শিত হবে। এখানে বেশির ভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে দেওয়া থাকবে। ১০ নম্বর ক্রমিকে নিয়োগকর্তার নাম বা ব্যবসা (যেখানে যা প্রযোজ্য) লেখা যাবে।

আপনি ঠিকানা পরিবর্তন করে থাকলে ১৬ নম্বর ক্রমিকে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা নতুন করে উল্লেখ করুন। পরে মোবাইল নম্বর দেন এবং আপনার ছবি আপলোড করুন। এরপর ক্লিক টু নেক্সট স্টেপ ক্লিক করার পর একটি পেজ প্রদর্শিত হবে। আপনার বিভিন্ন আয়ের ক্ষেত্রে ক্রমিক নির্দেশিত নির্দিষ্ট ঘরে যেতে হবে। পয়েন্টার নির্দেশিত ঘরে খাতগুলোর উপখাত দেওয়া আছে। করদাতারা তাঁদের প্রয়োজনীয় তথ্যাদি নির্দিষ্ট ঘরে উল্লেখ করবেন। ১ নম্বর ক্রমের বেতনাদি খাতের চিহ্নিত ঘরে ক্লিক করলে প্রয়োজনীয় উপখাতগুলোর একটি স্ক্রিন আসবে। করদাতারা তাঁদের প্রয়োজনীয় তথ্যাদি নির্দিষ্ট ঘরে উল্লেখ করবেন। এখানে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশিত করলে করযোগ্য আয় এবং কর অব্যাহতিপ্রাপ্ত আয় স্বয়ংক্রিয়ভাবে নিরূপিত হবে। এভাবে সবকটি ক্রমিকে তথ্যাদি উল্লেখ করতে হবে। এরপর ক্লিক টু নেক্সট স্টেপ ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত একটি স্ক্রিন আসবে। এরপর আবার ক্লিক টু নেক্সট স্টেপ ক্লিক করলে আরেকটি স্ক্রিন আসবে, যা পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী বা আইটি ১০বি নামে পরিচিত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের স্টার্টআপগুলো ৪৫৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে
প্রযুক্তি সংবাদ

দেশের স্টার্টআপগুলো ৪৫৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে

বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ
প্রযুক্তি সংবাদ

মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

সিম্ফনি জেড৭০: সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয়
নির্বাচিত

সিম্ফনি জেড৭০: সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয়

কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি
নির্বাচিত

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি

ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!
নির্বাচিত

ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix