Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 28 May 2019
হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ
Share on FacebookShare on Twitter

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ডামাডোলে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার খড়গ নেমেছে হুয়াওয়ের ওপর। আর এতে স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের বাজার সম্প্রসারণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্মার্টফোনের পাশাপাশি ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে এ কোরীয় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছে ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিং।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর সার্চ জায়ান্ট গুগল ও সফটব্যাংক গ্রুপের মালিকানাধীন চিপ ডিজাইনার প্রতিষ্ঠান এআরএম হুয়াওয়েকে সরঞ্জাম সরবরাহ ও হালনাগাদ দেয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এ দুই প্রধান সহযোগীর এমন ঘোষণায় হুয়াওয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েবে বলে ধারণা করা হচ্ছে। কারণ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পেলেও নিরাপত্তা হালনাগাদ ও স্বত্বযুক্ত সেবায় প্রবেশে ব্যর্থ হওয়ায় মানুষ হুয়াওয়ের স্মার্টফোন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এছাড়া হুয়াওয়ের বেশির ভাগ নিজস্ব চিপ এআরএমের সহযোগিতায় নকশা করা।

ফিচ রেটিং জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে প্রবেশের পথ বন্ধ হয়ে যাওয়ায় চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ব্যাহত হবে। আর এ সুযোগেই স্যামসাংয়ের বাজার অংশীদারিত্ব বাড়তে পারে।

তবে বেইজিং-ওয়াশিংটনের এ বাণিজ্যযুদ্ধে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও ক্ষতিগ্রস্ত হতে পারে। যেখানে এরই মধ্যে চীনে অ্যাপলের বাজার অংশীদারিত্ব কমতে শুরু করেছে। অবশ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে অ্যাপলের পণ্যে চীনে বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নন বলে জানিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই। ব্লুমবার্গকে তিনি স্পষ্ট জানিয়েছেন, বেইজিং এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তিনিই সবার আগে প্রতিবাদ করবেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে সেটা স্যামসাংয়ের জন্য আশীর্বাদই হবে। পাশাপাশি এ সুযোগে বিশ্বে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহে স্যামসাং শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হলেও অবাক হওয়ার বিষয় হবে না।

দক্ষিণ কোরীয় কনগ্লোমারেট স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স (হোয়াইট গুডস), জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর, আবাসনসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায় এখনো তেমন সুবিধা করে উঠতে পারেনি। যেখানে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি দেশে নেটওয়ার্ক অবকাঠামো খাতে হুয়াওয়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী।

তবে স্যামসাং সম্প্রতি ফাইভজি নেটওয়ার্ক ব্যবসার বাজার ধরতে ২ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ২০২০ সালের মধ্যে অন্তত ২০ শতাংশ বাজার দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। পাশাপাশি সেলফোনের ব্যবসায়ও পাঁচ বছর আগের অবস্থানে ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা দেখছে কোম্পানিটি। পাঁচ বছর আগে রেকর্ড মুনাফার পর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি স্যামসাংয়ের সেলফোন বিভাগ।

এদিকে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প নিজস্ব ‘হংমেং’ অপারেটিং সিস্টেম বানানোর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। পাশাপাশি অন্যান্য হার্ডওয়্যার ও সফটওয়্যারেরও বিকল্প তৈরির কথা ভাবছে প্রতিষ্ঠানটি। তাছাড়া কোম্পানির বাইরে শেয়ারহোল্ডারের সংখ্যা খুব কম হওয়ায় ব্যবসা রক্ষায় যেকোনো বেপরোয়া সিদ্ধান্ত নিতে হুয়াওয়ের সমস্যা হওয়ার কথা নয়। ফলে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি নিজেদের চিপ নির্মাণেও মনোযোগ দিতে পারবে হুয়াওয়ে। আর চীনের বাজারের ওপর ভর করেই যখন দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে, তখন নিজেদের অস্তিত্ব নিয়ে অতটা শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না অনেক পর্যবেক্ষক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
প্রযুক্তি সংবাদ

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

এবার টাকা ছাড়া ছবি রাখার সমাধান দিলো গুগল

প্রবাসীরা ফোন রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রিতে
নির্বাচিত

প্রবাসীরা ফোন রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রিতে

আসছে মটোরোলা মোটো জি ১০০
নির্বাচিত

আসছে মটোরোলা মোটো জি ১০০

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট
নির্বাচিত

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 May 2019

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix