Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার
Share on FacebookShare on Twitter

ওয়ালটন মোবাইলের আয়োজনে দেশব্যাপী চলছে ভিন্নধর্মী ফটোগ্রাফি প্রতিযোগিতা। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রোমোটার ‘বেটার বাংলাদেশ টুমরো’র সৌজন্যে পরিচালিত ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কোনো বাংলাদেশি নাগরিক। সৃজনশীল ফটোগ্রাফির ওই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে লাখ টাকা পর্যন্ত পুরস্কার।

জানা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি অর্জনের বাস্তব বিষয়বস্তু নিয়েই ওয়ালটন মোবাইলের এই আয়োজন। প্রতিযোগিতার উদ্দেশ্য এসডিজি বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করা এবং মানুষের মধ্যে ফটোগ্রাফিক সৃজনশীলতার বিকাশ। এতে প্রথম বিজয়ী পাবেন ১ লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আদনান আফজাল জানান, দুই রাউন্ডের এই ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২১ থেকে। যা চলবে ০২ ডিসেম্বর পর্যন্ত। এই রাউন্ডে অংশগ্রহণকারীরা তাদের ফটোগ্রাফ বা প্রজেক্ট প্রেরণ করবেন। আর দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত ৫০টি ফটোগ্রাফ বা প্রজেক্ট ওয়ালটন মোবাইল ফেসবুক পেজের মাধ্যমে পাবলিক ভোটের জন্য উন্মুক্ত করা হবে। বিজয়ী নির্বাচনে প্রতিটি লাইক পাবে ১ মার্ক এবং প্রতিটি শেয়ারের জন্য থাকবে আরও ১ নম্বর। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ০৯ ডিসেম্বর। আর পাবলিক ভোট গ্রহণ শেষ হবে ১৫ ডিসেম্বর।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু নিয়ম মানতে হবে অংশগ্রহণকারীদের। এর মধ্যে রয়েছে অংশগ্রহণকারীর ফটোগ্রাফ বা প্রজেক্টের বিষয়বস্তু অবশ্যই এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রার যেকোনো একটি বা একাধিক বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হতে হবে। উক্ত লক্ষ্যমাত্রাসমূহ কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা যায় বা অর্জিত হয়েছে তা উল্লেখ করতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://www.facebook.com/events/583153149453481/।

ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই ফটোগ্রাফারের নিজস্ব বা কপিরাইটকৃত হতে হবে। প্রেরিত ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই প্রতিযোগিতার নির্ধারিত থিম (Imagine A Sustainable Bangladesh)-এর সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক যেকোনো ফটোগ্রাফ বা প্রজেক্ট এই প্রতিযোগিতায় অবিবেচিত হিসেবে গণ্য হবে। অংশগ্রহণকারীকে অবশ্যই ওয়ালটন মোবাইলের ফেসবুক ফ্যান পেইজে লাইক ও ফলো করে অ্যাকটিভ থাকতে হবে। ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো স্থানে ধারণকৃত হতে হবে। অবশ্য ফিল্মে তোলা ছবি স্ক্যান করে ডিজিটাল ফাইল হিসেবে জম দেওয়া যাবে।

অংশগ্রহণকারীর এন্ট্রি দেওয়া ফটোগ্রাফ বা প্রজেক্টসমূহের নিজস্ব কপিরাইট থাকতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ফটোগ্রাফ বা প্রজেক্ট প্রেরণ করতে পারবেন। প্রতিটি ফটোগ্রাফ বা প্রজেক্টর সঙ্গে একটি শিরোনাম এবং ক্যাপশন (সর্বোচ্চ ১৫০ শব্দ) থাকতে হবে। যাতে ফটোগ্রাফ বা প্রজেক্টটি বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের সঙ্গে কিভাবে সম্পর্কিত তার উল্লেখ থাকবে।

##walton_mobile, ##walton_mobile_sdg_photo_contest, এবং #better_bangladesh_tomorrow এই হ্যাশট্যাগসমূহ ব্যবহার করে অংশগ্রহণকারীকে তাদের ফটোগ্রাফ বা প্রজেক্ট নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে। অংশগ্রহণকারীকে অবশ্যই তার ফেসবুক এন্ট্রি লিংক ও যোগাযোগের জন্য নাম, ঠিকানা এবং ফোন নম্বরসহ ফটোগ্রাফ বা প্রজেক্ট 𝘄𝗮𝗹𝘁𝗼𝗻𝗺𝗼𝗯𝗶𝗹𝗲𝘀𝗱𝗴@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺- এ ইমেল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইল পাঠাতে অনুসরণ করতে হবে নির্দিষ্ট ডিজিটাল ইমেজ ফরম্যাট। জেপিইজি, এসআরজিবি কালার প্রোফাইল, সর্বোচ্চ ৪০০০ পিক্সেল। যা ২০০০ পিক্সেলের কম হবে না। সর্বাধিক ফাইলের সাইজ ৫ মেগাবাইট এবং সর্বনিম্ম ২ মেগাবাইট হতে হবে। ফাইলের নাম লিখতে হবে নির্দিষ্ট নিয়ম অনুসারে। ডিজিট ক্রমিক নম্বরথলেখকের নামথশিরোনাম। উদাহরণস্বরূপ: 01_Adnan Islam_Joy of life । এখানে আদনান ইসলাম লেখকের নাম এবং তার শিরোনাম Joy of life।

১৮ ডিসেম্বর ২০২১ তারিখে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে ওয়ালটন মোবাইল কর্তৃপক্ষ। ফলাফল প্রকাশিত হবে ওয়ালটন মোবাইলের ফেসবুক পেইজে (https://www.facebook.com/WaltonMobile)।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ১০ প্রতারক থেকে সাবধান
প্রযুক্তি সংবাদ

১৮ বছরে এই প্রথম ব্যবহারকারী কমলো ফেসবুকের

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬
টেকজুম প্রযুক্তি আড্ডা

এই মাসে আসছে যে স্মার্টফোনগুলি

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি
টেলিকম

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি

অলাভজনক সাবস্ক্রিপশন সুবিধা চালু করবে স্পটিফাই
প্রযুক্তি সংবাদ

১০ বছরে আয় ১০ হাজার কোটিতে নিতে চায় স্পটিফাই

শাওমি বিশেষ অফারে সাশ্রয়ী দামে রেডমি ফোন
প্রযুক্তি বাজার

শাওমি বিশেষ অফারে সাশ্রয়ী দামে রেডমি ফোন

লেনোভো স্লিম ফাইভ আই
প্রযুক্তি সংবাদ

লেনোভো স্লিম ফাইভ আই – আপনার পার্সোনাল এআই কো-পাইলট!

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix