Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ বছরে আয় ১০ হাজার কোটিতে নিতে চায় স্পটিফাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 June 2022
অলাভজনক সাবস্ক্রিপশন সুবিধা চালু করবে স্পটিফাই
Share on FacebookShare on Twitter

আগামী ১০ বছরে নিজেদের বার্ষিক আয় ১০ হাজার কোটি ডলারে নিতে চায় স্পটিফাই। এ ছাড়া, পডকাস্ট এবং অডিওবুকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বড় অংকের লাভের প্রতিশ্রুতি দিয়েছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

২০১৮ সালে চালু হওয়া স্পটিফাই নিজেদের প্রথম বিনিয়োগ দিবসে এই লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছে বুধবার। বৈশ্বিক অর্থনীতি ধীরগতিতে চলার পরও প্রতিষ্ঠানটির এই ঘোষণা ‘ওয়াল স্ট্রিটে’ উৎসাহ জোগাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

২০২১ সালে স্পটিফাইয়ের বার্ষিক আয় ছিল এক হাজার ১৪০ কোটি ডলার। নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে প্রায় ১০ গুণ বার্ষিক আয় করতে হবে প্রতিষ্ঠানটিকে।

একই সময়ে মোট মুনাফা ৪০ শতাংশ এবং পারিচালন মুনাফা ২০ শতাংশে নেওয়ার কথা বলছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল এক।

“স্পটিফাই এসব দুঃসাহসী লক্ষ্যমাত্রা প্রকাশ করবে এবং আমরা এর পেছনেই ছুটবো। কারণ, আমরা এভাবেই বিশ্বকে দেখি এবং এর পেছনেই বিনিয়োগ করছি।”

সামাজিক যোগাযোগ শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় গড়ে প্রায় ২৪ শতাংশ দরপতনের তথ্য উঠে এসেছে ‘এসঅ্যান্ডপি ৫০০’-এর যোগাযোগ সেবা সূচকে। সে তুলনায় স্পটিফাইয়ের অবস্থা আরও নাজুক। ২০২২ সালেই প্রায় ৫৩ শতাংশ বাজারদর হারানোর পর বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে সাড়ে ছয় শতাংশ।

স্পটিফাই সম্পর্কে ওয়াল স্ট্রিটের বিদ্যমান ধারণা বদলাতে প্রায় চার ঘন্টার একটি ‘ইনভেস্টর প্রেজেন্টেশন’ উপস্থাপন করেন এক।

তিনি আরও বলেন, “কেউ কেউ হয়তো ভাবছেন আমাদের ব্যবসাটি নেতিবাচক অথবা এমন একটি ব্যবসা যেটি ভবিষ্যতে অনেক কম লাভ করবে।”

নিজস্ব প্ল্যাটফর্মে পডকাস্ট এবং অডিওবুকে ব্যাপক বিনিয়োগকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী লক্ষ্যে না পৌঁছানোর একটি কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

বিনিয়োগের পর মোট মুনাফা সাড়ে ২৮ শতাংশ হওয়াকে ‘প্রত্যাশার চেয়েও ভালো’ বলে মনে করেন এক। তার মতে, প্রত্যাশিত ৩০-৩৫ শতাংশ মুনাফার দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে স্পটিফাই ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।

স্পটিফাইয়ের ‘চিফ কনটেন্ট অফিসার’ ডন অস্ট্রফ জানিয়েছেন, এরইমধ্যে পডকাস্টে একশ কোটি ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে স্পটিফাই।

এ বছর পডকাস্ট থেকে প্রতিষ্ঠানটির আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। গত বছর একই সেবা থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছিল সাড়ে ২১ কোটি ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট
প্রযুক্তি সংবাদ

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট

চার কোটি মানুষকে ইন্টারনেট সেবা দিবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

চার কোটি মানুষকে ইন্টারনেট সেবা দিবে মাইক্রোসফট

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি
নির্বাচিত

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে সেভ-লাইক দেওয়া রিলগুলো আবারও দেখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2022

১০ বছরে আয় ১০ হাজার কোটিতে নিতে চায় স্পটিফাই

Techzoom.TV |
TechzoomTV