Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 March 2019
Share on FacebookShare on Twitter

“আগে যা শুনেছিলাম, আজকে যা দেখলাম; তাতে বলা যায় বিশ্বমানের পণ্য তৈরি করছে ওয়ালটন। ওয়ালটন কারখানায় এসে আমি আনন্দিত ও অভিভূত। এখানে ব্যাপক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি সরকারের রাজস্বের বড় উৎস হবে ওয়ালটন।” কথাগুলো বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

শনিবার (১৬ মার্চ ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এই কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ওয়ালটনকে নিয়ে আমি গর্ব করি। বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের নেতৃত্বে রয়েছে ওয়ালটন। কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় যন্ত্রাংশ ওয়ালটন তৈরি করছে। তাদের কারখানায় ফ্রিজ ও এসির প্রধান যন্ত্রাংশ কম্প্রেসর তৈরি হচ্ছে। যা বিশ্বের খুব কম দেশেই রয়েছে।

তিনি আরো বলেন, ওয়ালটন এখন একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এখন সময় এসেছে রপ্তানিকারক হিসেবে বহিঃর্বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করা। এক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রফতানির ক্ষেত্রে তৈরি পোশাক খাতের মতো ইলেকট্রনিক্স খাতেও সমান প্রণোদনা দেয়া হবে।

এর আগে সকালে এনবিআর চেয়ারম্যান এবং তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মঞ্জুরুল আলম, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, এসএম জাহিদ হাসান, কর্নেল (অব.) শাহাদাত আলম, শোয়েব হোসেন নোবেল, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম প্রমূখ।

এনবিআর চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মাহফুজা বেগম, এনবিআর সদস্য (মূসকনীতি) মো. রেজাউল হাসান, সদস্য (শুল্কনীতি ও আইসিটি) মো. ফিরোজ শাহ আলম, সদস্য (করনীতি) কানন কুমার রায়, ঢাকা উত্তর কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা ও গাজীপুরের কমিশনার (আয়কর) মো. আলী আজগরসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, এখন দেশের জন্য ব্যাপক কর্মসংস্থান প্রয়োজন, শিল্পায়ন প্রয়োজন। এনবিআর চেয়ারম্যানের দিক-নির্দেশনায় আমরা কর্মসংস্থান ও শিল্পায়নের পথে এগিয়ে যাব।

কারখানা প্রাঙ্গনে পৌঁছে জাতীয় রাজস্ব বোর্ডের পরিদর্শন টিম প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন।

এ সময় তারা সরেজমিনে পর্যবেক্ষণ করেন ওয়ালটনের বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া। এছাড়া অতিথিরা ওয়ালটনের কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, এলইডি টেলিভিশন, কম্পিউটার-ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন হোম, কিচেন ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্স উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

উল্লেখ্য, বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে ওয়ালটন একটি প্রশংসিত নাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে প্রতিবছর পুরস্কার পেয়ে আসছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। এছাড়া নিয়মিত আয়কর দিয়ে এনবিআর-এর সেরা করদাতার তালিকায় রয়েছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
টেলিকম

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি

যেসব পরিবর্তন নিয়ে আসছে গুগল
নির্বাচিত

যেসব পরিবর্তন নিয়ে আসছে গুগল

মাইক্রোসফটের এজ ব্রাউজারে যত নতুন পরিবর্তন
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের এজ ব্রাউজারে যত নতুন পরিবর্তন

নির্বাচিত

সাড়ে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করবে ‘শী পাওয়ার’

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিল ‘নগদ’

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত
নির্বাচিত

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত

Load More

ট্রেন্ডিং টপিক

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2019

ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করে: এনবিআর চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV