Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 December 2021
বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু
Share on FacebookShare on Twitter

দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান ডিজিটাল রূপান্তরকে সহজতর করতে মাইক্রোসফট বাংলাদেশে ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু করেছে। এই প্ল্যাটফর্মটি যেকোন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের একটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

এ নিয়ে সম্প্রতি একটি ভার্চ্যুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের শীর্ষস্থানীয় ইন্টেলিজেন্ট প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বয়ংক্রিয় টাস্কগুলোর মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবেন এবং পরস্পরের সাথে যুক্ত থেকে বিজনেস ডাটা এবং ব্যবসা সংক্রান্ত অ্যানালিটিকসগুলো একসাথে ব্যবহার করতে পারবেন সেসব বিষয়ে জানতে পেরেছেন।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, “খুব দ্রুত গতিতে পৃথিবীতে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে; আর তাই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রবৃদ্ধি বাড়াতে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে মাইক্রোসফট সব সময় সচেষ্ট রয়েছে।” তিনি আরও বলেন, “দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশে অনেক বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলোর বিকাশ ঘটছে; যা দেশের কর্মসংস্থান বাড়াতেও সহায়ক ভূমিকা রাখছে। ডায়নামিক বিজনেস সেন্ট্রাল ৩৬৫ এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এবং তাদের আর্থিক, বিপণন, সেবা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ক্রেতাদের মাঝে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।”

ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ এর বিস্তৃত বিজনেস অ্যাপ্লিকেশনের একটি অংশ, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এন্ড-টু-এন্ড সেবা প্রদান করে। এ প্ল্যাটফর্মটি অন্যান্য মাইক্রোসফট ক্লাউড সেবার সাথে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে অফিস ৩৬৫। পাওয়ার অ্যাপস, মাইক্রোসফট ফ্লো ও পাওয়ার বিআই সহ নির্দিষ্ট খাতের প্রয়োজন অনুযায়ী এটা কাস্টোমাইজ করা যাবে।

এ নিয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডায়নামিকস ৩৬৫ -এর প্রোডাক্ট মার্কেটিং লিড সন্দ্বীপ বসু বলেন, “একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন প্রবৃদ্ধির পথে থাকে, তখন তাদের কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়; তাই আমরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ভারসাম্য আনতে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি।” তিনি আরো বলেন, “মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল সল্যুশনের অনন্য সক্ষমতা হলো প্রয়োজন অনুযায়ী সমন্বিত ব্যবসায়িক সমাধান প্রদান এবং একইসঙ্গে সমন্বিতভাবে ক্লাউড সক্ষমতা বাড়াতে অ্যানালিটিকস, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আইওটি সল্যুশন প্রদানেওসহায়তা করা। আমাদের প্ল্যাটফর্মটি প্রাযুক্তিকভাবে বেশ নির্ভরযোগ্য, যা বিশ্বব্যাপী ১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং লক্ষাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করে।”

অনুষ্ঠানে ‘নলেজ চেক’ নামে একটি মজাদার খেলার আয়োজন করা হয়; যেখানে বিজয়ীদের মাইক্রোসফটের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। পাশাপাশি, ’ইনোভেট টু সাকসেস’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়; যেখানে বক্তাদের মধ্যে ছিলেন ব্যাংজিন গ্রুপের সিইও সাদি খান, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সিএফও মাসুদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটস এর বিজঅ্যাপস স্পেশালিস্ট মেলিসা ফার্নান্দো। প্রশ্ন ও উত্তর সেশন এবং অংশগ্রহণকারী ও অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

ইন্টারনেট ব্যবহার করে কেউ বেকার নেই : পলক
নির্বাচিত

ইন্টারনেট ব্যবহার করে কেউ বেকার নেই : পলক

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন
নির্বাচিত

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন

‘কাট-কপি-পেস্ট’ উদ্ভাবকের মৃত্যু
প্রযুক্তি সংবাদ

‘কাট-কপি-পেস্ট’ উদ্ভাবকের মৃত্যু

অনলাইন গেম খেলার সুবিধা আনবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

অনলাইন গেম খেলার সুবিধা আনবে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2021

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix