Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিচার ফোনের দিন ফিরছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

গত বছর বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ কমলেও স্বল্প মূল্যের ফিচার ফোনের বিক্রি আগামী তিন বছর ব্যাপকভাবে বাড়বে বলে মনে করছেন গবেষকরা। গত বছরে এ ধরনের ফোনের চাহিদা ২৫২ শতাংশ বেড়েছে। আগামী ৩ বছরে ২৮ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আসবে এ ধরনের ফোন থেকে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বাজারে এ ধরনের ফোনের চাহিদা বেশি।

২০২১ সালের মধ্যে ফিচার ফোনের ক্রমযোজিত পাইকারি রাজস্ব প্রায় ১ হাজার ৬০ কোটি মার্কিন ডলারের রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে। আর এ ধরনের ফোনের সবচেয়ে সম্ভাবনাময় বাজার বলে মনে করা হচ্ছে ভারতকে। এর পরই আছে বাংলাদেশ ও নাইজেরিয়া।

গুগলের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বাজারে আসার পর স্মার্টফোনের বাজার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তবে প্রথমবারের মতো ২০১৮ সালে এসব ফোনের সরবরাহ কমেছে। কিন্তু তার বিপরীতে ফিচার ফোনের বাজার বাড়ছে। কাউন্টার পয়েন্ট রিসার্চ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রাক্কলন হলো, চলতি বছর ফিচার ফোনের বাজারের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। এ বছর ৪০ কোটিরও বেশি ফিচার ফোন বিক্রি হবে। আর ২০২১ সাল নাগাদ এর সরবরাহ ১০০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক পিটার রিচার্ডসনের মতে, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাই মূলত ফিচার ফোনের বাজারে এ উল্লম্ফনের প্রধান নিয়ামক হবে। যেখানে চলতি বছর ফিচার ফোনের বাজারের প্রায় তিন-চতুর্থাংশই তাদের দখল থাকবে। বিশ্বব্যাপী আগামী তিন বছরে যে ১০০ কোটি ইউনিট ফিচার ফোন সরবরাহ হবে, এর মধ্যে প্রায় ৮০ কোটি ইউনিটই যাবে এ অঞ্চলে। যেখানে বিশ্বব্যাপী ফিচার ফোন বাজারের তিন বছরের ক্রমযোজিত রাজস্ব হবে প্রায় ১ হাজার ৬০ কোটি ডলার।

ভারত এখনো ফিচার ফোনের সবচেয়ে বড় বাজার। এর কাছাকাছি রয়েছে বাংলাদেশ ও নাইজেরিয়া। আফ্রিকার বাজার নিয়ন্ত্রণ করছে চীনা ব্র্যান্ড আইটেল ও টেকনো।

কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, স্মার্ট ফিচার ফোনের বাজারে এগিয়ে আছে আইটেল ও এইচএমডি গ্লোবাল। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, স্মার্ট ফিচার ফোনের বাজারে আইটেল ও নকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করে এইচএমডি গ্লোবাল ১৪ শতাংশ করে বাজার দখলে রেখেছ। ১১ শতাংশ দখলে রেখেছে জিও। স্যামসাংয়ের দখলে বাজারের ৮ শতাংশ। এরপর ৬ শতাংশ দখল নিয়ে বাজারে রয়েছে টেকনোর ফোন।

স্মার্টফোনের ব্যবহারে এত বৈচিত্র্য সত্ত্বেও ফিচার ফোনের বাজার প্রবৃদ্ধি এমন আগ্রাসী হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন গবেষকরা।

ভোক্তাদের সামর্থ্যই এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জনসংখ্যা পিরামিডের একেবারে তলানিতে যারা আছেন, তারা এখনো মাঝারি মানের স্মার্টফোন এবং প্রয়োজনীয় মোবাইল ডাটা কেনার সামর্থ্য রাখেন না। ফিচার ফোনের বাজার তাদের ওপরই নির্ভরশীল।

বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারের সুবিধার কারণেও ফিচার ফোনের চাহিদা বাড়ছে। যেমন অবকাঠামো নির্মাণ খাতে প্রতিকূল পরিবেশে একটি বাটন চেপেই কথা বলতে পারার (পুশ টু টক— পিটিটি) মতো প্রযুক্তির চাহিদা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প হয়ে উঠতে পারে ফিচার ফোন।

ব্যাটারি লাইফও বেশ কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেমন আফ্রিকার অনেক দেশেই প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি। যেমন নাইজেরিয়ায় বিপুলসংখ্যক মানুষ পয়সা খরচ করে পাবলিক চার্জিং স্টেশনে গিয়ে মোবাইলে চার্জ দেন। তাদের জন্য বেশিক্ষণ চার্জ থাকবে এমন সেলফোনই কাম্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইটেলটেকনোফিচার ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করলো রিয়েলমি
নির্বাচিত

শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করলো রিয়েলমি

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?
প্রযুক্তি সংবাদ

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল

শতকোটি ডলারের স্টার্টআপে শীর্ষে চীন
নির্বাচিত

শতকোটি ডলারের স্টার্টআপে শীর্ষে চীন

রিয়েলমি ফোন কিনে লাখ টাকার পুরস্কার জিতলেন
নির্বাচিত

রিয়েলমি ফোন কিনে লাখ টাকার পুরস্কার জিতলেন

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
প্রযুক্তি বাজার

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়
কিভাবে করবেন

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো
প্রযুক্তি সংবাদ

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মার্চ ২০১৯

ফিচার ফোনের দিন ফিরছে

Techzoom.TV |
TechzoomTV