Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!
Share on FacebookShare on Twitter

মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ‘ব্লু-ব্যাজ’। কিন্তু হঠাৎ হিরো আলমের নামের পাশের সেই ব্লু-ব্যাজ উধাও!

এদিকে ব্লু-ব্যাজ হারিয়ে ভীষণ চিন্তিত হিরো আলম। তিনি বুঝতে পারছেন না কেন এমনটা হয়েছে। তার ধারণা- এটি কারও চক্রান্ত হতে পারে। বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না।’

তিনি আরও জানান, ‘এতোদিন ধরে ব্লু-ব্যাজ পেয়েছি। আমার পেজ থেকে তো খারাপ কিছু পোস্ট করা হয় না। তাহলে কেন এমন হলো বুঝছি না। কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

গেল শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। ঘটনাক্রমে সেদিন থেকেই তার পেজের ব্লু-ব্যাজ উধাও! তবে এখনও পেজে নিজের সব কাজের আপডেট দিচ্ছেন হিরো আলম।

গতকাল রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নতুন গান ‘মুরাদ হাসানের টেনশন’ আসবে আজ সন্ধ্যা ৭টায়। এই পোস্টের আগে একটি ভিডিওতে গানের রেকর্ডিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন হিরো আলম। সেখানে তাকে গাইতে শোনা যায়, ‘পানি গরগরাইয়া পরতাছে, মুরাদ হাসান কানতেছে, ঢুকতে পারেনি কানাডা…।’

সেই ভিডিওতে তিনি বলেন, ‘আপনাদের কালকে আমি বলেছিলাম, মুরাদ হাসানের একটা ফুল গান আপনাদের শোনাব। একটু র‍্যাপ স্টাইলে গানটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের বিনোদন দিয়ে যাব।’

এদিকে আশরাফুল হোসেন আলম নামে হিরো আলমের ফেসবুক আইডিটিও এক মাস আগে হ্যাকড হয়েছে। তিনি বলেন, ‘সিআইডি আমার আইডি আগে উদ্ধার করে দিয়েছিল। আবারও তা হ্যাকড হলো। আমার সঙ্গে কার শত্রুতা বুঝতে পারছি না।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

প্রথমবারের মতো প্রকাশ্যে শাওমি মিক্স ফ্লিপের ছবি
নির্বাচিত

প্রথমবারের মতো প্রকাশ্যে শাওমি মিক্স ফ্লিপের ছবি

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
প্রযুক্তি সংবাদ

ভয়েস সার্চ চালু করল ইউটিউব

বিজয়ের মাস শুরু হলো ইনফিনিক্সের ‘বিজয় অফার’-এর সাথে
ছাড় ও অফার

বিজয়ের মাস শুরু হলো ইনফিনিক্সের ‘বিজয় অফার’-এর সাথে

আরো আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড
নির্বাচিত

আরো আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix