Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 December 2021
নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ
Share on FacebookShare on Twitter

সভারেন হোস্টেড ক্লাউড সেবার জন্য বাংলাদেশ সরকার ওরাকল ক্লাউড ইনফ্রাসট্রাকচার ডেডিকেটেড রিজিওন ক্লাউড অ্যাট কাস্টমার নির্বাচন করেছে। বিডিসিসিএল ও আইসিটি বিভাগের এ উদ্যোগের ফলে সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোতে নিরাপদ ক্লাউড পরিষেবা সরবরাহের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন আরো ত্বরান্বিত হবে।

মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সরকারকে সোভারেন-হোস্টেড ক্লাউড পরিষেবা দেওয়ার জন্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) সরকারের ডাটা স্টোরেজ এবং ডিজাস্টার রিকভারি সার্ভিস প্রভাইডার ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওনাল ক্লাউড অ্যাট কাস্টমারকে বেছে নিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এর উদ্দেশ্য সরকারের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়গুলোতে নিরাপদ, সোভারেন-হোস্টেড, এন্টারপ্রাইজ-ক্লাস ক্লাউড এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে একটি ‘জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে’ পরিণত করার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা।

সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ এর রূপকল্পের উদ্দেশ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করা, যেখানে সবার জন্য কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত অর্থনীতিতে পরিণত হবে। এটি অর্জনে সরকার সার্বভৌম-হোস্টেড ক্লাউড পরিষেবাগুলোর উপযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েছে।

বিভিন্ন ক্রিটিক্যাল সিস্টেম, বিশেষ করে জাতীয় নিরাপত্তা, ই-গভর্নেন্স, ই-ফাইলিং, স্বাস্থ্য, মানব সেবাসহ অন্যান্য বিভাগ এবং বাংলাদেশের সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে এমন সরকারি সংস্থার কাজে সহযোগিতা করবে ক্লাউড পরিষেবা।

ডেডিকেটেড রিজিওনাল ক্লাউড অ্যাট কাস্টমার বিডিসিসিএলকে ক্লাউড অবকাঠামোতে তার সম্পূর্ণ আইটি পোর্টফোলিও চালাতে সক্ষম করবে। ইনফ্রাস্ট্রাকচার এবং ডাটার ওপর ফিজিক্যাল নিয়ন্ত্রণ থাকবে, যাতে সরকারি ব্যবহারকারীরা সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ডাটা সোভারেনটি পায়।

এছাড়া যেকোনো অন প্রিমিসেস প্লাটফর্মের তুলনায় ওরাকল ডেডিকেটেড রিজিওনাল ক্লাউড ব্যবহারকারীদের দ্রুত দক্ষতার সঙ্গে এবং সাশ্রয়ীভাবে অনলাইনে নতুন অ্যাপ্লিকেশন ও পরিষেবা আনতে সক্ষম করে উল্লেযোগ্য হারে খরচ কমায়।

এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি গ্রহণ আমাদের দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফোকাসড, স্থানীয়ভাবে পরিচালিত এবং অত্যন্ত নিরাপদ সরকারি ক্লাউড ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।

তিনি বলেন, ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওনাল ক্লাউডের মাধ্যমে পরিচালিত পরবর্তী প্রজন্মের, এন্টারপ্রাইজ-ক্লাস ক্লাউডের সাহায্যে আমরা ই-ভোটিং, ই-স্বাস্থ্য পরিষেবা, ই-ফাইলিং, ভার্চুয়াল আদালত, ই-জুডিশিয়ারি ইত্যাদি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমের আধুনিকীকরণকে ত্বরান্বিত করতে পারি। একই সঙ্গে আমরা সরকারি সংস্থাগুলোকে উল্লেখযোগ্য ব্যয় সংকোচন সুবিধা দিতে পারি, যাতে তারা দ্রুত ও সাশ্রয়ীভাবে অনলাইনে শক্তিশালী, সুরক্ষিত নতুন অ্যাপ্লিকেশন এবং পরিষেবা আনতে সক্ষম হয়।’

আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারি এবং বিডিসিসিএল-এর চেয়ারম্যান এনএম জিয়াউল আলম পিএএ, বলেন, ‘ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওন ক্লাউড অ্যাট কাস্টমার সরকারি প্রতিষ্ঠানের জন্য নিরাপদে তাদের ক্লাউড-এনাবল্ড ট্রান্সফর্মেশনকে পরবর্তী ধাপে যেতে সহযোগিতা করবে। উন্নত কর্মক্ষমতা, নিরাপত্তা, কম খরচ, সোভারেনটি-হোস্টেড ক্লাউড পরিষেবার জন্য এটি একটি বড় পদক্ষেপ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পাওয়ার, এনার্জি, ভূমিসংশ্লিষ্ট অনেক সরকারে সংস্থা ওরাকলের বিভিন্ন সেবা ব্যবহার করছে। একটি স্থানীয় ক্লাউড ব্যবস্থা থাকলে সহজে ক্লাউডে সংবেদনশীল ডাটা স্থানান্তর করা যায়।’

বিডিসিসিএল’এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী বলেন, ‘ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওন ক্লাউড অ্যাট কাস্টমার সেবা নিয়ে বিডিসিসিএল আইসিটি বিভাগের সঙ্গে একযোগে বিশ্বের সপ্তম বৃহত্তম আপটাইম ইনস্টিটিউট সার্টিফাইড টায়ার ফোর ন্যাশনাল ডাটা সেন্টার নিয়ে এসেছে।

তিনবি আরও বলেন, আমরা এখন ৭৫টিরও বেশি আইএএএস, পিএএএস এবং এসএএএস’র পরিষেবা দিতে প্রস্তুত। এটি ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্যকে ত্বরান্বিত ও সুরক্ষিত করতে সাহায্য করবে। ২০৪১ সালের মধ্যে রূপকল্প বাস্তবায়নে এবং বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।’

ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা বলেন ‘সভারেইন হোস্টেড, এন্টারপ্রাইজ-ক্লাস ক্লাউড সক্ষমতার জন্য এর দেশীয় এবং আঞ্চলিক বাজারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার বৃহৎ আকারের প্রযুক্তি-ভিত্তিক প্রকল্পে, বিমানবন্দরগুলোকে ডিজিটালাইজ করা, স্মার্ট গ্রিড প্রকল্প শুরু করা এবং ডিজিটাল সংযোগ প্রকল্পসমূহ শুরু করার জন্য শক্তিশালী বিনিয়োগ করেছে।

তিনি আরও বলেন, আমরা আইসিটি বিভাগের অধীনে বিডিসিসিএলের সঙ্গে কাজ করতে এবং সরকারের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা কঠোর নিরাপত্তা, অবকাঠামো, কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতার সঙ্গে ক্লাউড উদ্ভাবনকে সরকারের কাছে আরও সহজলভ্য করে তুলতে অঙ্গীকারবদ্ধ।’

ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওন ক্লাউড অ্যাট কাস্টমারকে ‘দ্য টায়ার ফোর ন্যাশনাল ডেটা সেন্টার’-এ হোস্ট করা হবে। বিশ্বের সপ্তম বৃহত্তম এ সেন্টারটি কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে অবস্থিত। এটি বিডিসিসিএলকে ওরাকলের বেয়ার মেটাল কম্পিউট, ভিএমএস এবং জিপিইউএস, ওরাকল অটোনোমাস ডাটাবেস এবং ওরাকল এক্সাডাটা ক্লাউড পরিষেবাসহ সব ধরনের সেবার অ্যাক্সেস দেবে।

ক্লাউড রিজিওন সব ধরনের কাস্টমার কন্টেন্টে এবং মূল বিষয়বস্তুর মেটাডেটা সহ ডাটার শক্তিশালী আইসোলেশন প্রদান করে, যা সরকারের ডেটা সেন্টারের মধ্যে থাকে এবং সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে গুগলের নতুন পিক্সেল বাডস
নির্বাচিত

বাজারে গুগলের নতুন পিক্সেল বাডস

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা

আপনার পিসিতে ভুয়া উইন্ডোজ-১১ নয়তো? জেনে নিন
নির্বাচিত

উইন্ডোজ ১১–তে অকার্যকর সফটওয়্যার দ্রুত বন্ধের সুযোগ আসছে

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে
নির্বাচিত

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে

রিয়েলমি কিউ ৩ আই ৫জিঃ দুর্বল বাজেটে উন্নত ফিচার সম্পন্ন ফোন
নির্বাচিত

রিয়েলমি কিউ ৩ আই ৫জিঃ দুর্বল বাজেটে উন্নত ফিচার সম্পন্ন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2021

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix