Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যে কোনো নাগরিকের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ বছর এক হাজার একশ’ কোটি ডলার কর দেবেন আলোচিত এই প্রযুক্তি উদ্যোক্তা।

চলতি বছরে অপ্রদর্শিত আয়ের উপর কর পরিশোধ প্রসঙ্গে নানা নাটকীয়তা আর তর্ক-বিতর্কে জড়িয়েছেন মাস্ক । সম্প্রতি ইলন মাস্ককে ‘পারসন অফ দ্য ইয়ার’ ঘোষণা করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম। মাস্ক ওই খেতাব পাওয়ার পর, সপ্তাহের শুরুতেই টেসলা প্রধানের উদ্দেশ্যে টুইট করেন ডেমোক্রেটিক দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্ককে কর পরিশোধ করে “বাকিদের ঘাড়ে বসে খাওয়া” বন্ধ করতে বলেছেন তিনি।

উত্তরে মাস্ক টুইট করেছেন, “এ বছর ইতিহাসের অন্য যে কোনো মার্কিন নাগরিকের চেয়ে বেশি কর দিতে যাচ্ছি আমি।”

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় ইলন মাস্ককে। এক লাখ কোটি ডলার বাজারমূল্য ছোঁয়ার পথে রয়েছে টেসলা। মাস্ককে ঘিরে সার্বিক পরিস্থিতিকে ইতিবাচক মনে হলেও নানা বিষয়ে সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি কর পরিশোধের জন্য এক হাজার চারশ’ কোটি ডলারের শেয়ার বেচেছেন তিনি। ওই শেয়ার বিক্রির সিদ্ধান্ত এবং পরবর্তী ঘটনাপ্রবাহেও আছে নাটকীয়তা।

বেশ কিছু দিন ধরেই অপ্রদর্শিত আয়ের উপর কর আরোপের প্রসঙ্গে ডেমোক্রেট সিনেটরদের সঙ্গে টুইটার দ্বন্দ্ব চলছে ইলন মাস্কের। রাজনীতিবিদরা বারবার মাস্কসহ ধনী মার্কিন নাগরিকদের অপ্রদর্শিত আয়ের উপর কর আরোপের দাবি তুললেও, মাস্ক টুইটারে সেই দাবির বিরোধীতা করেছেন বেশ জোর গলাতেই।

সর্বশেষ, কর পরিশোধের জন্য টেসলার ১০ শতাংশ শেয়ার বেচে দেবেন কি না, টুইটার ফলোয়ারদের কাছে সেই প্রশ্ন তুলেছিলেন মাস্ক। টুইটার ভক্তদের সমর্থনে নভেম্বর মাসেই টেসলার শেয়ার বেচা শুরু করেন তিনি।

শেয়ার বেচে কর পরিশোধ করতে চাইলেও বিতর্ক আর বিপত্তি যেন পিছু ছাড়ছে না টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’-এর। সম্প্রতি মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আদালতে মামলা করে বসেছেন টেসলায় বিনিয়োগকারী ডেভিড ওয়াগনার।

টুইটারে বেফাঁস কথা বলে আগেও বিপাকে পরেছিলেন মাস্ক। বেফাঁস টুইট করে ২০১৮ সালে মার্কিন ‘সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র মামলার মুখের পড়েছিলেন তিনি। পরবর্তীতে শর্তসাপেক্ষে মামলা নিস্পত্তিতে রাজি হয়েছিল এসইসি। এসইসি’র সঙ্গে ওই সমঝোতার একটি শর্ত ছিল, টেসলার ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে টুইট করার আগে ওই টুইটের জন্য প্রতিষ্ঠানের আইনজীবী ও পরিচালকদের অনুমোদন নিতে হবে মাস্ককে।

টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেবেন কি না– ৬ নভেম্বর মাস্ক টুইটারে এই প্রশ্ন তোলার পরপরই শেয়ার বাজারে টেসলা শেয়ায়ের দাম পড়ে যায় এক-চতুর্থাংশ। ওই টুইট করার আগে মাস্ক প্রতিষ্ঠানের আইনজীবীদের কাছ থেকে অনুমোদন নিয়েছিলেন কি না, সেই তথ্য জানতে অভ্যন্তরীণ নথিপত্র দেখতে চেয়ে আদালতের সরণাপন্ন হয়েছেন ওয়াগনার। টেসলা বিনিয়োগকারীর করা ওই মামলার জেরেও বিপাকে পড়তে পারেন মাস্ক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪ টাকায় এক জিবি ইন্টারনেট!
টেলিকম

৪ টাকায় এক জিবি ইন্টারনেট!

ছবি ভিডিও শেয়ারিংয়ে গতি বাড়াবে এআই প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের বানানো ওষুধ পরীক্ষা হবে মানবদেহে

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব
টেলিকম

৩ দিনে ঢাকায় ফিরেছে সাড়ে ৪২ লাখ সিম!

তিনদিনে হুয়াওয়ে নোভা ফ্লিপ বিক্রি ৪৫ হাজার ইউনিট
নির্বাচিত

তিনদিনে হুয়াওয়ে নোভা ফ্লিপ বিক্রি ৪৫ হাজার ইউনিট

অ্যাপল ভিশন প্রোতে চলবে ভিএলসি
নির্বাচিত

অ্যাপল ভিশন প্রোতে চলবে ভিএলসি

মার্চের ৩১ তারিখে আসছে আইফোন এসই ২!
প্রযুক্তি সংবাদ

মার্চের ৩১ তারিখে আসছে আইফোন এসই ২!

Load More

ট্রেন্ডিং টপিক

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ডিসেম্বর ২০২১

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix