Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ নভেম্বর ২০২০
৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”
Share on FacebookShare on Twitter

‘‘Socially Distanced, Digitally Connected’’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে আগামী ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড এর ৭ম আসর “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান আগামী ৯ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মাননীয় মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপনা করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ। এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “Embracing Digital Technologies in the New Normal”। বিষয়ভিত্তিক ২৪টি সেমিনার আয়োজন করা হবে এ মেলায়।

তৃতীয় দিন ১১ ডিসেম্বর এ অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ‘‘Inclusive Development’’ বিষয়ে একটি বিশেষ সেমিনার যেখানে উপস্থিত থাকবেন WHO-র Mental Health বিষয়ক Expert Advisory Panel- এর সদস্য এবং অটিজম বিষয়ক National Advisory কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৫:৩০-এ হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা প্রদান করা হবে।

ডিজিটাল ওয়ার্ল্ডে আরোও থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল মুজিব কর্নার। মিউজিক্যাল কনসার্ট সবসময় একটি আকর্ষণীয় বিষয়। ভিন্ন স্বাদের এ ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রতি সন্ধ্যায় থাকবে মিউজিক্যাল কনসার্ট। ভার্চুয়াল প্রোডাকশন এর মাধ্যমে বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় এক অভূতপূর্ব সঙ্গীত আয়োজনের স্বাদ পাবেন দর্শনার্থীরা এ কনসার্টে।

ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য www.digitalworld.org.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন হওয়ার পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে App ডাউনলোড করতে হবে। এ App যখন লাইভ করা হবে তখন রেজিষ্টার্ড দর্শনার্থীর কাছে একটা মেসেজ চলে যাবে। App ডাউনলোড হয়ে গেলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশগ্রহণ করা যাবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন সম্ভাবনাময়ী বাংলাদেশের আইসিটি খাতের সক্ষমতার চিত্র তুলে ধরতে এই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্দেশ্য। তিনি বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সার্বিক তত্ত্বাবধানে বিগত ১১ বছরে বর্তমান সরকার কর্তৃক ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১১ কোটির অধিক। আইটি এবং আইসিটি খাতে ১০ লক্ষের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি বলেন প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বসেই উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতে সক্ষম হচ্ছে। তিনি জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পরে প্রতিমন্ত্রী “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০” এর লোগো উন্মোচন, ওয়েব সাইট ও রেজিস্ট্রেশন পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিসি এর সভাপতি আলমাস কবির, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল
নির্বাচিত

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল

টেলিকম খাতের উন্নয়নে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে: স্পিকার
প্রযুক্তি সংবাদ

টেলিকম খাতের উন্নয়নে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে: স্পিকার

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ব্যবহারকারী বাড়ছে
প্রযুক্তি সংবাদ

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ব্যবহারকারী বাড়ছে

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-২০২২ বিষয়ে প্রস্তুতিমূলক সভা
প্রযুক্তি সংবাদ

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-২০২২ বিষয়ে প্রস্তুতিমূলক সভা

বিতর্কিত ই-কমার্সের নগদের হিসাবে সন্দেহজনক লেনদেন!
ই-কমার্স

বিতর্কিত ই-কমার্সের নগদের হিসাবে সন্দেহজনক লেনদেন!

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
কিভাবে করবেন

ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা
নির্বাচিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য...

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ নভেম্বর ২০২০

৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”

Techzoom.TV |
TechzoomTV