Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা
Share on FacebookShare on Twitter

ব্যক্তিগত ডাটার সুরক্ষা নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি আস্থা নেই সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের। কিন্তু এসব সেবা গ্রহণ ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। ওয়াশিংটন পোস্ট ও স্কার স্কুলের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ডেইলি ডট।

গত নভেম্বরে প্রাপ্তবয়স্ক ১ হাজার ১১২ জন আমেরিকানের ওপর জরিপটি চালানো হয়েছে। তারা বলছেন, প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর বেশকিছু ইস্যুতে আস্থার ঘাটতি রয়েছে। কীভাবে তাদের অনলাইন তত্পরতা নজরদারির আওতায় যাচ্ছে কিংবা মনিটাইজ হচ্ছে, সে ব্যাপারে ব্যবহারকারীদের সীমিত নিয়ন্ত্রণের বিষয়টি তাদের জন্য উদ্বেগের।

ওয়াশিংটন পোস্ট ও স্কার স্কুলের জরিপে দেখা গেছে, ফেসবুক ও টিকটকের সেবা নিয়ে অধিকাংশ আমেরিকানের আস্থার সংকট রয়েছে। কিন্তু বর্তমানে আন্তঃসম্পর্কিত বিশ্বে তাদের এড়িয়ে চলা প্রায় অসম্ভব বলে মনে করছেন তারা। এর সমাধান হিসেবে ৬৪ শতাংশের দাবি ক্রমবর্ধমান সরকারি নীতিমালা।

সব প্রযুক্তি কোম্পানিকে অবশ্য সমান চোখে দেখছেন না মার্কিনরা। নয়টি শীর্ষ কোম্পানিতে ব্যক্তিগত তথ্য ও ডাটার সুরক্ষা নিয়ে তাদের আস্থা কতটুকু—এমন প্রশ্নের জবাবে ৭২ শতাংশ জানান, ফেসবুকে তাদের তেমন আস্থা নেই কিংবা একেবারেই আস্থা নেই।

দ্বিতীয় সর্বোচ্চ অনাস্থার প্লাটফর্ম হচ্ছে টিকটক। বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটিতে ডাটা সুরক্ষা নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন ৬৩ শতাংশ। তৃতীয় ও চতুর্থ অনাস্থার প্লাটফর্ম হচ্ছে মেটা নিয়ন্ত্রণাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। তার পরেই রয়েছে ইউটিউব, গুগল, মাইক্রোসফট ও অ্যাপল। শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে অ্যামাজন নিয়ে মাত্র ৪০ শতাংশ মার্কিন উদ্বেগ প্রকাশ করেছেন।

আরো বেশ কয়েকটি প্রশ্নে ব্যবহারকারীদের নেতিবাচক উত্তর দিতে দেখা গেছে। সমাজে ফেসবুকের মতো সোস্যাল মিডিয়ার ইতিবাচক প্রভাব আছে কিনা, এ প্রশ্নে মাত্র ১০ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছেন। বিপরীতে ৫৬ শতাংশ বলেছেন, সমাজে নেতিবাচক প্রভাব রাখছে ফেসবুক। যারা প্রতিদিন ফেসবুক ব্যবহার করছেন বা তিনবারের বেশি লগইন করছেন, তারা বলছেন সোস্যাল নেটওয়ার্কটির ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাব রয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের প্রতি ১০ জনের সাতজনই মনে করেন, ফোন ও অন্যান্য ডিভাইস তাদের অনেক তথ্য ও ডাটা মজুদ ও শেয়ার করছে, যাতে তাদের সম্মতি নেই। এ ধরনের ডাটা সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে তাদের যে বিভিন্ন বিজ্ঞাপনের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তাতে বিরক্তি প্রকাশ করেন তারা। প্রতি ১০ জনের আটজনই জানিয়েছেন, তারা ওই বিজ্ঞাপন দেখেন। তবে ৮২ শতাংশ এটাকে বিরক্তিকর বলছেন। ব্যক্তিগত পরিসরে হানা হিসেবে দেখছেন ৭৪ শতাংশ। অন্তত ৬৬ শতাংশ বলছেন, যে লক্ষ্যে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তাতে এটা (জোরপূর্বক দেখানো) সহায়তা করে না। ব্যক্তিগত ডাটা হাতিয়ে নিয়ে প্লাটফর্মগুলোর ফ্রি সার্ভিস গ্রহণ ন্যায্য নয় বলে মনে করছেন ৭৩ শতাংশ মার্কিন। ২০১২ সালে একই প্রশ্ন করা হলে মাত্র ১৫ শতাংশ এমন মত জানিয়েছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
নির্বাচিত

কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত
নির্বাচিত

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোমের জন্য গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ৫ কোটি ছাড়াবে
নির্বাচিত

ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ৫ কোটি ছাড়াবে

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix