Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি দুনিয়ার আলোচিত বিপর্যয়ের ঘটনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রযুক্তি দুনিয়ার আলোচিত বিপর্যয়ের ঘটনা
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারী টানা দুই বছর ধরে বিশ্বকে স্থবির করে রেখেছে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। তবে চলতি বছর ভাইরাসের টিকা সহজলভ্য হওয়ায় মানুষের মনে আশার আলোও জেগেছিল। লকডাউনে অবসর কাটানোর মাধ্যম যেমন ছিল প্রযুক্তি, তেমনি কখনো কখনো প্রযুক্তিই হয়ে উঠেছে বিড়ম্বনার কারণ। ইন্টারনেট ব্যবস্থায় বিভ্রাট ঘটার সঙ্গে মেটা মালিকানাধীন ফেসবুকে র‌্যানসমওয়্যার হামলায় নাজেহাল ছিল নেটিজেনরা। সম্প্রতি সিএনএন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে চলতি বছর আলোচিত কিছু প্রযুক্তি বিপর্যয়ের ঘটনা।

চলতি বছর অক্টোবরে মেটা মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কয়েক ঘণ্টাব্যাপী বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে কনফিগারেশন পরিবর্তনকে দায়ী করে প্রতিষ্ঠানটি। বিপর্যয়ের কারণে শেয়ারবাজারে মেটার ধস নামে।

এপ্রিলে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলেন, প্রায় অর্ধশত কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, জন্মদিন, ই-মেইলসহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়ে ফেসবুকের তরফ থেকে জানানো হয়, এর আগে ২০১৯ সালে এ তথ্যগুলো ব্যবহারকারীদের প্রোফাইল থেকে মুছে যাওয়ার খবর মিলেছে। ওই বছর এ সমস্যা নিরসন করা সম্ভব হয়নি ফেসবুক কর্তৃপক্ষের। এপ্রিলে অনুরূপ খবর শোনা যায় লিংকডইনের কাছ থেকেও। খবর অনুযায়ী, প্রায় অর্ধশত কোটি ব্যবহারকারীর তথ্য একটি হ্যাকিং ওয়েবসাইটে বিক্রির জন্য প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, লিংকডইনের কোনো বিঘ্নের কারণে এমন হয়নি। বরং শক্তিশালী অনুপ্রবেশকারীর কারণেই বিপর্যয় নামে। চলতি বছর বেড়েছিল র‌্যানসমওয়্যার হামলা। কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য হ্যাকারদের জিম্মি করার ঘটনা অহরহ উঠে এসেছে। এর মাঝে সবচেয়ে আলোচিত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইনের র‌্যানসমওয়্যার হামলা। এর কারণে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় সংস্থাটি। প্রতিষ্ঠানটির সিইও জানান, নেটওয়ার্ক ব্যবস্থা আবার সচল করতে তাদের ৪৪ লাখ ডলার মুক্তিপণ দিতে হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট বিভ্রাটের ঘটনা বিশ্বকে নাড়া দেয়। এর আগে বিভ্রাটের কারণে রেডিট, সিএনএন, অ্যামাজনসহ বিভিন্ন ওয়েবসাইট কালো হয়ে যায়। এছাড়া ১৭ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড পরিষেবা নেটওয়ার্ক সংস্থা আকামাই টেকনোলজিতে নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনায় আক্রান্ত হয় সাউথওয়েস্ট এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া ও হংকং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলো চলতি বছর নভেম্বরে তার ‘হোম ফ্লিপিং’ অফার বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, জমির দামের পূর্বাভাস করতে ব্যর্থ হয়েছে জিলো। ফলস্বরূপ শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমে যায়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দুই হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

অনেক আগে থেকে স্বচালিত গাড়ি চালানোর সফটওয়্যার নিয়ে গর্ব করে আসছিল টেসলা। তবে এ বছর জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতার সফটওয়্যারটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় নয়। বরং এটি চালকদের সহায়ক ফিচার-সংবলিত একটি সফটওয়্যার, যা কিছু প্রাথমিক নির্দেশাবলি দিয়ে থাকে। টেস্ট ড্রাইভ হিসেবে সিএনএনের পক্ষ থেকে টেসলা মডেল ৩ নিউইয়র্ক যাত্রা করে। ফল ছিল ভয়াবহ।

সংশ্লিষ্টরা জানান, সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পথে সাইকেলচালককে এড়াতে গিয়ে ইউপিএস ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার
গেম

২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন
প্রযুক্তি সংবাদ

ভূমিতে স্পর্শ করবে না ড. আতাউলের ট্রেন

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো
নির্বাচিত

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
প্রযুক্তি সংবাদ

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
প্রযুক্তি সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যুতে স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা
প্রযুক্তি সংবাদ

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যুতে স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ ডিসেম্বর ২০২১

প্রযুক্তি দুনিয়ার আলোচিত বিপর্যয়ের ঘটনা

Techzoom.TV |
TechzoomTV