Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 January 2022
আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন
Share on FacebookShare on Twitter

ফটোগ্রাফি শিল্পকে ফিল্ম ক্যামেরা থেকে ডিজিটাল প্রযুক্তির দিকে এগিয়ে নেওয়ার বেলায় নেতৃত্ব দিয়েছিল সনি। ডিএসএলআর আর মিররলেস ক্যামেরার বেলায় সম্ভবত একই ভূমিকা নিতে চাইছে ক্যানন।

ইওএস-১ডি এক্স মার্ক ৩ হবে ক্যাননের শেষ ‘টপ-এন্ড’ ডিএসএলআর ক্যামেরা, প্রতিষ্ঠানের পেশাদারী মানের ভবিষ্যৎ পণ্যগুলো হবে মিররলেস ক্যামেরা প্রযুক্তিনির্ভর। ডিএসএলআর বা ‘ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লেক্স’ ছেড়ে মিররলেস প্রযুক্তির দিকে ঝোঁকার কথা বলেছেন খোদ ক্যানন প্রধান ফুজিও মিতারাই। পরে আনুষ্ঠানিক বিবৃতিতে ক্যাননও একই কথা বলেছে।

মঙ্গলবার জাপানের দৈনিক ‘ইওমিউরি শিমবুন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিতরাই মন্তব্য করেছেন, অন্তত আমাদের মতো যারা আরো উন্নত মানের ছবি এবং লেন্সের বেলায় স্মার্টফোনের চেয়ে বেশি সুবিধা চান, (তাদের জন্য) মিররলেস ক্যামেরাই ভবিষ্যৎ।

ক্যাননের পদক্ষেপ অপ্রত্যাশিত না হলেও, ক্যামেরা প্রযুক্তির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

ফিল্ম ক্যামেরা যুগে ক্যানন নিজেদের অবস্থান শক্ত করেছিল ইওএস লাইনের সিঙ্গল-লেন্স রিফ্লেক্স (এসএলআর) ক্যামেরা দিয়ে। ছবি তোলার সময় আলোর প্রতিফলন ঘটিয়ে ভিউফাইন্ডারে পাঠায় ‘রিফ্লেক্স’ মিররগুলো। ফিল্ম ক্যামেরার বেলায় মিররগুলো সরে গিয়ে আলো ফিল্মে পড়ার জায়গা করে দিত। একই প্রক্রিয়ায় কাজ করে ডিএসএলআর ক্যামেরা। পার্থক্য একটাই, ফিল্মের জায়গায় থাকে ইমেজ সেন্সর।

তবে, সনিসহ প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে ক্রমশ মিররলেস প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যামেরা শিল্প। এই প্রযুক্তিতে সরাসরি সেন্সরের উপর পড়ে আলো। আর ছবি তুলতে হয় ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার বা অথবা ক্যামেরার পেছনে থাকা ডিসপ্লেতে দেখে।

ডিএসএলআর ক্যামেরার সঙ্গে তুলনা করলে আকার, সহজ ব্যবহার, কম আওয়াজ, শাটার স্পিড আর অটো ফোকাসসহ বেশ কয়েকটি ক্ষেত্রে এগিয়ে আছে মিররলেস ক্যামেরা প্রযুক্তি। তবে ব্যাটারি লাইফের হিসেবে এখনও ডিএসএলআর ক্যামেরাকে পেছনে ফেলতে পারেনি নতুন এই প্রযুক্তি।

২০২১ এর শুরুতেই ডিএসএলআর ক্যামেরা নির্মাণ বন্ধ করে সম্পূর্ণ মিররলেস ক্যামেরা উৎপাদনের দিকে ঝুঁকেছে সনি, যদিও প্রতিষ্ঠানটি পেশাদার আলোকচিত্রীদের মধ্যে ক্যনন ও নিকনের চেয়ে পেছনেই আছে এখনও। সিনেট বলছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যানন ও নিকন মিররলেস দৌঁড়ে যোগ দিতে একটু দেরি করে ফেললেও মানসম্পন্ন নতুন পণ্য দিয়ে বাজারে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে বেশ দ্রুত।

ক্যানন সনি’র মতো তাড়ায় নেই বলে বলে জানিয়েছেন মিরাতাই, নতন কোনো মডেল না আনলেও আরও কয়েক বছর ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর ক্যামেরার উৎপাদন চালু রাখবে প্রতিষ্ঠানটি। আর, বাজারে সাশ্রয়ী দামের ডিএসএলআর ক্যামেরার চাহিদা থাকায় ওই ক্যামেরাগুলোর উৎপাদন চালু রাখবে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও
নির্বাচিত

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই
নির্বাচিত

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই

৫ কোটি স্মার্টফোন সরবরাহের লক্ষ্য রিয়েলমির
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমির দুই অংকের প্রবৃদ্ধি

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি

রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
নির্বাচিত

রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2022

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন

Techzoom.TV |
TechzoomTV