Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল ফোন ব্যবহারে ভিন্নধর্মী অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 January 2022
ফোল্ডেবল ফোন ব্যবহারে ভিন্নধর্মী অভিজ্ঞতা
Share on FacebookShare on Twitter

নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে সারা বিশ্বকে চমকে দিচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। হালে মানুষের অভ্যাস ও রুচিতে পরিবর্তন আসায় এর সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত উন্নত প্রযুক্তিসম্পন্ন ও ফ্যাশনেবল ডিভাইস নিয়ে আসছে দক্ষিণ কোরিয়া-ভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং।

ফ্যাশন সচেতন ও প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনায় ২০২১ সালে স্যামসাং দেশের বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ স্মার্টফোন নিয়ে এসেছে। ফোনগুলোর ডিজাইনে পরিবর্তন আনার পাশাপাশি, উন্নত ডিসপ্লে, নান্দনিক ছবি তোলার জন্য ক্যামেরা ও দীর্ঘসময় ব্যবহারের জন্য শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসটিতে এস পেন রয়েছে। যাকে নিউ এস পেন ফর ফোল্ডেবল বলা হচ্ছে। এর মাধ্যমে ফোল্ডেবল ডিভাইসে নোট নেয়ার নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। বিশেষ করে, যাদের মিটিংয়ের মধ্যে নোট নেয়ার প্রয়োজন হয় তাদের জন্য এটি বেশ চমত্কার। ফোনটিতে ব্যবহারকারীরা ফ্লেক্স মোডে কনটেন্ট দেখার পাশাপাশি নোটও নিতে পারবেন এবং প্রয়োজনে ডাবল ট্যাপ করে ফ্লেক্স মোডে স্যামসাং নোটস চালু করে লিখতে পারবেন।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসের ক্যামেরা ব্যবহারে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে ফ্লেক্স মোড ক্যামেরা, ডুয়াল প্রিভিউ, রিয়ার ক্যামেরা সেলফি, প্রো ক্যামেরা ও প্রো ভিডিও, প্রো ভিডিও এবং সাউন্ড রেকর্ডিং, সিঙ্গেল টেক, নাইট মোড ও মাল্টি ক্যামেরা রয়েছে। ফোনটির মাধ্যমে হ্যান্ডস ফ্রি ক্যামেরার অভিজ্ঞতাও নিতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও অভাঁজযোগ্য অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসটিতে চমত্কার ডিজাইন দেয়া হয়েছে। এতে আর্মার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যার ফ্রেম ও হিঞ্জ কভার ডিউরেবিলিটি ১০ শতাংশ। ডিভাইসটির সুরক্ষায় গরিলা গ্লাস ভিক্টাস ও নিউ প্রটেকটিভ ফিল্ম রয়েছে। যার মেইন স্ক্রিন ডিউরেবিলিটি ৮০ শতাংশ। এসকল ফিচার ফোনটিকে আরো মজবুত করেছে। ফোনটির ওজন ২৭১ গ্রাম। বড় স্ক্রিনের ডিভাইসটিতে ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এর মাধ্যমে গেমাররা দীর্ঘসময় গেম খেলতে পারবেন। এটি বিশ্বের প্রথম আইপিএক্স৮ পানি প্রতিরোধক ভাঁজযোগ্য ফোন। ফলে সাগর বা নদীতে থাকা অবস্থায় কোনো ক্ষতির চিন্তা ছাড়াই ছবি তোলা যাবে।

যারা হালের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান তাদের জন্য গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। নান্দনিক ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ফোনটি অনায়াসেই হাতের তালুতে রাখা যাবে। এজন্যই একে সিম্পলি বোল্ড ও আউটস্ট্যান্ডিং ডিজাইনের ফোন বলা হচ্ছে। কনটেন্ট উপভোগকারীদের জন্য এ ফোন বেশ সহায়ক। এর মাধ্যমে সিনেম্যাটিক কনটেন্ট ভিউয়িং এবং নিখুঁত আসপেক্ট রেশিওতে (২২:৯) কনটেন্ট উপভোগ করা যাবে।

স্বাচ্ছন্দ্যে ফোনটি বহন করা যায় বলে এর মাধ্যমে ‘হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন্স’ করা যাবে। ল্যাপটপের মতো রেখে ভিডিও কল করা যাবে। উপরের স্ক্রিনে ছবি দেখা যাবে এবং নিচের স্ক্রিন থেকে কন্ট্রোল করা যাবে। স্মার্টফোনটির মাধ্যমে লিংক টু উইন্ডোজও করা যাবে। এক্ষেত্রে একজন ব্যবহারকারী মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ক্যাবল ছাড়াই ফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করে প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

ফোন ব্যবহারের মাধ্যমে যাদের অফিসসহ বিভিন্ন বিষয়ে কাজ করার প্রয়োজন হয়, তাদের জন্য এ ফোন বেশ কার্যকর ভূমিকা রাখবে। কারণ ফোনটিতে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। মাত্র ১ ঘণ্টায় এটি পুরোপুরি চার্জ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান
প্রযুক্তি সংবাদ

আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান

গুগলে বাংলাদেশী তরুণদের কাজে সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গুগলে বাংলাদেশী তরুণদের কাজে সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী

গেমিং ফোন আনছে কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অ্যাপ্লিকেশন প্রসেসর নির্মাণের শীর্ষে কোয়ালকম

নকিয়া ৫.৪
নির্বাচিত

নকিয়া ৫.৪

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রাম...

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 January 2022

ফোল্ডেবল ফোন ব্যবহারে ভিন্নধর্মী অভিজ্ঞতা

Techzoom.TV |
TechzoomTV