Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে কোভিড সংক্রমণে সতর্কবার্তা দিলো স্যামসাং, মাইক্রন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 January 2022
চীনে কোভিড সংক্রমণে সতর্কবার্তা দিলো স্যামসাং, মাইক্রন
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এবং চীনের অন্যতম প্রধান শিল্প কেন্দ্রে কঠোর লকডাউনের ফলে সতর্কবাণী উচ্চারণ করেছে বিশ্বের দুই শীর্ষ মাইক্রোচিপ উৎপাদক প্রতিষ্ঠান।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে করোনাভাইরাস মহামারীর সবচেয়ে খারাপ পরিস্থিতির ফলে সেখানে কার্যক্রমে পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছে চিপ উৎপাদক প্রতিষ্ঠান স্যামসাং ও মাইক্রন। কোভিড পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ সেখানে যে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে তা মহামারীর মূল কেন্দ্র উহানের পর সবচেয়ে কঠোর বলে উঠে এসেছে সিএনএন-এর প্রতিবেদনে।

মাইক্রোচিপ শিল্পে শহরটির উৎপাদন ক্ষমতায় যে কোনো রকম আঘাত সরাসরি বিশ্বব্যাপী চিপ ঘাটতির ওপর প্রভাব ফেলবে। এই ঘাটতির রেশ গিয়ে ঠেকবে আইফোন থেকে নতুন গাড়ি উৎপাদন পর্যন্ত।

জিয়ানের কারখানায় উৎপাদন প্রক্রিয়া সাময়িকভাবে সমন্ময় করতে হয়েছে বলে বুধবার জানিয়েছে স্যামসাং। শহরে নিজেদের কর্মীদের সুরক্ষাকে “সর্বোচ্চ অগ্রাধিকার” হিসেবে বর্ণনা করে দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি আরও যোগ করেছে, প্রয়োজনে প্রতিষ্ঠানটি তাদের “বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্ককে কাজে লাগানো থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ব্যবস্থা” নেবে, যাতে গ্রাহকরা প্রভাবিত না হন।

জিয়ানের উৎপাদন কেন্দ্রে স্যামসাং এক হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তিন হাজার তিনশ’ কর্মীর ওই কারখানা থেকে স্যামসাংয়ের বৈশ্বিক ন্যান্ড মেমরি চিপের শতকরা ৪০ শতাংশ উৎপাদিত হয়। স্মার্টফোন, ট্যাবলেট এবং হার্ড ড্রাইভের জন্য এই চিপ গুরুত্বপূর্ণ উপাদান।

তবে, ওই কারখানায় প্রভাব বিষয়ে বিস্তারিত আর কোনো কোনো তথ্য জানাতে অস্বীকার করেছে স্যামসাং।

এদিকে অপর শীর্ষ চিপমেকার মাইক্রনও জানিয়েছে, জিয়ানের লকডাউন তার মেমরি চিপ উৎপাদনে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রতিষ্ঠানটি এ শহরের কারখানায় কম্পিউটারে ব্যবহার্য ডির‌্যাম উৎপাদন করে। লকডাউনের কারণে সম্প্রতি কারখানায় জনবল কমাতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রন আরও জানিয়েছে, গ্রাহক চাহিদা পূরণের স্বার্থে প্রতিষ্ঠানটি “বিশ্বব্যাপী সরবরাহ চেইন ও চুক্তিভিত্তিক সরবরাহকারীদের প্রস্তুত থাকতে বলেছে। তবে, প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, নেটওয়ার্ক সক্রিয় করার প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে।”

“জিয়ানে নতুন বা আরও কঠোর বিধিনিষেধ এলে সেটি আমাদের কার্যক্রমকে প্রভাবিত করবে এবং সেটি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে।” প্রতিষ্ঠানটি কর্মী নিরাপত্তাকে “সর্বোচ্চ অগ্রাধিকার” হিসেবে বর্ণনা করেছে।

শানসি প্রদেশের প্রাচীন শহর জিয়ানে সর্বশেষ প্রাদুর্ভাবে এক হাজার একশ ১৭ জন আক্রান্তের খবর মিলেছে। কর্তৃপক্ষ শহরজুড়ে কোভিড পরীক্ষা শুরু করেছে এবং গত সপ্তাহে এর এক কোটি ৩০ লাখ বাসিন্দাকে কঠোর লকডাউনে রেখেছে। উহানের লকডাউনে এক কোটি ১০ লাখ বাসিন্দা ঘরবন্দী হয়েছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের বিনিয়োগ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
প্রযুক্তি সংবাদ

বিনা খরচে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেবে সরকার

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 January 2022

চীনে কোভিড সংক্রমণে সতর্কবার্তা দিলো স্যামসাং, মাইক্রন

Techzoom.TV |
TechzoomTV