Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্দান্ত ৭ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

স্মার্ট ডিভাইসের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবসময়ই নতুনত্বকে প্রাধান্য দেয়। প্রতিনিয়ত লঞ্চ হয় নতুন ফিচার নিয়ে আসে প্রতিষ্ঠানটি। চলতি বছরে অন্তত সাতটি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে মেসেজে রিঅ্যাকশন, হোয়াটসঅ্যাপ লগআউট ও কমিউনিটিজ অন্যতম।

দেখে নিন নতুন ৭ ফিচারের বিস্তারিত-

মেসেজে রিঅ্যাকশন

মেসেঞ্জারেই প্রথম এসেছিল এই ফিচার। মেসেজের উপর প্রেস করে রাখলেই তাতে বিভিন্ন রিঅ্যাক্ট করা যায়। সেই মেসেঞ্জারের মতোই শিগগিরই হোয়াটসঅ্যাপে এই ফিচার আসতে পারে।

কমিউনিটিজ

কিছুটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই কাজ করবে এই কমিউনিটি ফিচার। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, কমিউনিটি ফিচার ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে আরও ভালভাবে সংগঠিত করার সুবিধা দেবে। অর্থাৎ একটিই স্থান থেকে পর পর সব গ্রুপ, সেই সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

অ্যানড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট ট্রান্সফার

হোয়াটসঅ্যাপ এই বছর একটি বহু প্রতীক্ষিত ফিচার আনছে। আইওএস এবং অ্যানড্রয়েডের মধ্যে চ্যাট স্থানান্তর। ফলে নতুন আইফোন থেকে অ্যানড্রয়েড ডিভাইসে চ্যাট হিস্টরি স্থানান্তর করা যাবে। তবে অ্যানড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করার এখনও কোনো ব্যবস্থা নেই। তবে হোয়াটসঅ্যাপ এ বিষয়ে কাজ করছে।

হোয়াটসঅ্যাপ লগআউট

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ডিলিট অপশনটি হোয়াটসঅ্যাপ লগআউটের মাধ্যমে সম্পন্ন হবে। অ্যাকাউন্ট ডিলিট করলে নাম, চ্যাট, মিডিয়া ফাইল-সহ ব্যবহারকারীর অ্যাকাউন্টটাই মুছে যায়। তবে নতুন ফিচারে ব্যবহারকারীরা প্রয়োজনের সময়ে সহজেই হোয়াটসঅ্যাপ থেকে বিরতি নিতে পারবেন। তারা যখন খুশি লগ ইন এবং লগআউট করতে পারবেন।

ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে রিল

মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ তার সমস্ত প্ল্যাটফর্মকে একীভূত করার কাজ করছে। আগামী বছর সেই কাজ অনেকটাই এগিয়ে যাবে। জানা গেছে, হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম রিলস সাপোর্ট এসে যাবে। তবে এখনও ফিচারটি প্রকাশের বিষয়ে কোনও অফিসিয়াল খবর মেলেনি।

বেছে বেছে লুকোতে পারবেন লাস্ট সিন

শিগগিরই আসতে পারে এই আপডেট। রিপোর্ট বলছে, নতুন ফিচারে বিশেষ বিশেষ কিছু কনট্যাক্টের জন্য আলাদা করে লাস্ট সিন লুকিয়ে রাখা যাবে।

ডিলিট করা যাবে যেকোনো সময়

এখন নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো মেসেজ সবার জন্য ডিলিট করা যায়। আগামী বছরে আপডেটে সেই সময়সীমা উঠিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপ। তবে এখনও ফিচারটি প্রকাশের বিষয়ে কোনো অফিসিয়াল খবর মেলেনি।

মাল্টি ডিভাইস সাপোর্টের পাবলিক রিলিজ

চলতি বছর আইওএস এবং অ্যানড্রয়েড বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার এসে যাবে। একইসঙ্গে একাধিক ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে একই অ্যাকাউন্টে লগ ইন করে রাখা যাবে। আগামী বছর সেটা সাধারণ ভার্সানেও লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ অ্যাডমিনদের যে পরামর্শ দিল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গ্রুপ অ্যাডমিনদের যে পরামর্শ দিল ফেসবুক

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা

আইফোন আপডেটে আগেই সতর্ক করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন আপডেটে আগেই সতর্ক করবে অ্যাপল

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়
নির্বাচিত

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়

ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট চালু হবে: অর্থমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ই-পাসপোর্ট চালু হচ্ছে রোববার, মিলবে ঢাকায় তিন জায়গায়

Load More

ট্রেন্ডিং টপিক

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২২

দুর্দান্ত ৭ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix