Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 January 2022
এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার
Share on FacebookShare on Twitter

দিন দিন বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। আমাদের ভবিষ্যৎ যে বৈদ্যুতিক গাড়ি তা বেশ ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে। এবার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ তাদের নতুন ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে আনলো।

সম্প্রতি জার্মানির বিলাসবহুল অটোমোবাইল সংস্থা মার্সিডিজ বেঞ্জ তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Vision EQXX প্রকাশ্যে এনেছে। এই মুহূর্তে লাস ভেগাসে চলছে মার্সিডিজ বেঞ্জের Consumer Electronics Show (CES)। সেখানেই এই নতুন ইলেকট্রিক গাড়ি প্রকাশ করেছে Vision EQXX।

সংস্থার তরফে বলা হচ্ছে, এক চার্জে এই ইলেকট্রিক গাড়ি ঘণ্টায় এক হাজার কিলোমিটারেরও বেশি সফর করতে পারবে। ইলেকট্রিক ভেহিকেলের দুনিয়ায় মার্সিডিজ বেঞ্জের এই গাড়ি এক যুগান্তকারী সৃষ্টি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছর অর্থাৎ ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই বিভিন্ন ধরনের টেরেনে নতুন এই ইলেকট্রিক গাড়ির টেস্ট ড্রাইভ করা হবে। প্রসঙ্গত, এই ইলেকট্রিক গাড়িই প্রথম, যা একবার ব্যাটারি চার্জ দিলে ১০০০ কিলোমিটার রেঞ্জ যেতে পারবে। ওজনে এই গাড়ি যথেষ্ট হালকা হবে।

ম্যাগনেসিয়াম হুইল এবং CFRP ডোর থাকবে এই গাড়িটিতে। গাড়ির ওজন হতে পারে ১৭৫০ কিলোগ্রাম। এই গাড়ির উপরে থাকবে আলট্রা থিন সোলার প্যানেল। এ ছাড়াও এই গাড়ির ব্যাটারিতে থাকছে ৯০০ভি টেকনোলজি। তবে এই ব্যাটারি EQS 450+ ব্যাটারির তুলনায় ৫০ শতাংশ ছোট এবং ৩০ শতাংশ হাল্কা। ব্যাটারির মোট ওজন ৪৯৫ কিলোগ্রাম।

মার্সিডিজ বেঞ্জের এই গাড়ির ভেতরে রয়েছে একটি সুবিশাল ৮কে টাচ স্ক্রিন। এই স্ক্রিনের আকার-আয়তন ৪৭.৫ ইঞ্চি। এর সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। রিয়েল টাইম থ্রিডি নেভিগেশন সাপোর্ট রয়েছে এই গাড়িতে। এছাড়াও রয়েছে NAVIS অটোমোটিভ সিস্টেম। সঠিক নেভিগেশন পাওয়ার ফলে চালক দ্রুত এবং সহজে ঠিক জায়গায় পৌঁছতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, মার্সিডিজ বেঞ্জের নির্মিত ইলেকট্রিক গাড়ির এ যাবৎকালের সেরা মডেল হতে যাচ্ছে VISION EQXX। এই গাড়িতে প্রতি ১০০ কিলোমিটার সফরে ১০ কিলোওয়াট ঘণ্টা শক্তির প্রয়োজন হবে বলে শোনা গিয়েছে। এ ছাড়াও এই ইলেকট্রিক গাড়ি তৈরি হয়েছে রিনিউয়েবেল বা পুনরায় সৃষ্টি হবে এ জাতীয় উপদান দিয়ে। ফলে এর সরাসরি কোনো খারাপ প্রভাব পৃথিবীতে পড়বে না।

মার্সিডিজ বেঞ্জ সংস্থার সিইও ওলা কায়েলিনিউইয়াস জানিয়েছেন, আগামী দিনে বা ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি যেরকম ভাবে তারা দেখতে চান, ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে VISION EQXX মডেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
নির্বাচিত

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ

২০২২ সালের প্রথম স্মার্ট ফোন আনতে চলেছে পোকো
নির্বাচিত

২০২২ সালের প্রথম স্মার্ট ফোন আনতে চলেছে পোকো

বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো
নির্বাচিত

বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো

নতুন সেবা আনছে গুগল
নির্বাচিত

পত্রিকার সাইটে বিজ্ঞাপনের কমিশন নিচ্ছে না গুগল

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

ওয়ালটন শোরুমে চলছে ডিপ ফ্রিজ বিক্রির হিরিক
নির্বাচিত

ওয়ালটন শোরুমে চলছে ডিপ ফ্রিজ বিক্রির হিরিক

Load More

ট্রেন্ডিং টপিক

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2022

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

Techzoom.TV |
TechzoomTV