Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ জানুয়ারি ২০২২
আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক
Share on FacebookShare on Twitter

বিদায়ী বছরে আফ্রিকা মহাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় অংকের বিনিয়োগ এসেছে। বিভিন্ন প্রযুক্তিসংক্রান্ত স্টার্টআপই ছিল বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র। এ খাতে ২০২১ সালে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে আফ্রিকা মহাদেশ। এটি পাঁচ বছর আগে যে বিনিয়োগ এসেছিল তার তুলনায় প্রায় নয় গুণ। প্রযুক্তি স্টার্টআপের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ খাত ছিল সম্ভাবনাময় ফিনটেক।

ব্রাইটার ব্রিজেস নামে একটি সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, ফিনটেক খাতে প্রায় ৩০০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ এসেছে, যা দেশটির স্টার্টআপে আসা বৈদেশিক বিনিয়োগের দুই-তৃতীয়াংশেরও বেশি। ২০২০ সালের ১৩৫ কোটি ডলার বিনিয়োগের দ্বিগুণের বেশি এবং ২০১৯ সালের তুলনায় তা তিন গুণ। এতে স্পষ্ট হয়ে উঠেছে, আফ্রিকার ফিনটেক খাতে আগ্রহী হয়ে উঠেছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা।

প্রতিবেদনে দেখা গেছে, সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ পাওয়া ফিনটেক কোম্পানি হচ্ছে ওপে, যারা ৪০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে। ফ্লাটারওয়েব ও টাইমব্যাংক যথাক্রমে পেয়েছে ১৭ কোটি ও ১৮ কোটি ডলারের বিনিয়োগ। এছাড়া এমএফএস আফ্রিকা, জেপজ, চিপার ক্যাশ, তালা ও ওয়েব ফিনটেক স্টার্টআপে বিনিয়োগ এসেছে যথাক্রমে ১০ কোটি, ২৯ কোটি ২০ লাখ, ২৫ কোটি, ১৪ কোটি ৫০ লাখ ও ২০ কোটি ডলার।

আফ্রিকায় সেলফোন ব্যবহার ও ইন্টারনেট সম্প্রসারণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিনটেক খাতে বিনিয়োগ প্রতি বছর বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএসএম অ্যাসোসিয়েশনের পূর্বাভাসে বলা হয়, ২০২৫ সালের মধ্যে আফ্রিকা মহাদেশে মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৬১ কোটি ৫০ লাখে দাঁড়াবে। আফ্রিকার অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে। এর সঙ্গে সঙ্গে মোবাইলে ঋণ গ্রহণ, ডিজিটাল লেনদেন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেবাও বাড়বে। এ কারণে আফ্রিকা মহাদেশের ফিনটেক স্টার্টআপগুলোর আকর্ষণীয় প্রবৃদ্ধির সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

ভিসা, মাস্টারকার্ড ও স্ট্রাইপের মতো বৈশ্বিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ফ্লাটারওয়েব, চিপার, এমএফএস আফ্রিকা, সেলুল্যান্ট ও জুমুও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী কয়েক বছরে এ কোম্পানিগুলোর বিস্তার আরো বাড়বে এবং বিভিন্ন ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক লেনদেনও বাড়বে।

বেশ কয়েক বছর ব্যাংকিং, ঋণদাতা স্টার্টআপ ও ইন্স্যুরেন্স স্টার্টআপে সর্বোচ্চ বিনিয়োগ আসার পর গত কয়েক বছরে ফিনটেকেই সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ আসছে।

ম্যাককিনসের গবেষণায় বলা হয়, লাতিন আমেরিকার পর দ্বিতীয় দ্রুত সম্প্রসারমাণ ও লাভজনক পেমেন্ট ও ব্যাংকিং বাজার আফ্রিকা। আকর্ষণীয় প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে ফিনটেক খাতে সামনের দিনগুলোয় আরো নতুন উৎস থেকে বিনিয়োগ আসাই স্বাভাবিক।

প্রথাগত ব্যাংকিংয়ের পর্যাপ্ত সুযোগের অভাবে মোবাইলে অর্থ লেনদেনে আফ্রিকা এখন বিশ্বনেতৃত্বের আসনে বলা যায়। ২০২০ সালে বিশ্বের সিংহভাগ মোবাইল মানি লেনদেন হয়েছে সেখানে। মহাদেশটিতে ওই বছরে মোবাইল মানি অ্যাকাউন্টের সংখ্যা ৪৩ শতাংশ বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট
নির্বাচিত

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট

প্রযুক্তি সংবাদ

সেরে উঠেছে ওজোনস্তরের সর্ববৃহৎ ক্ষতস্থান

সাধারণ ও শিল্প শ্রমে অভিবাসী বেশি, দক্ষ কর্মী অভিবাসনে একাউন্টেন্টদের চমক
প্রযুক্তি সংবাদ

সাধারণ ও শিল্প শ্রমে অভিবাসী বেশি, দক্ষ কর্মী অভিবাসনে একাউন্টেন্টদের চমক

ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়
নির্বাচিত

ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি
নির্বাচিত

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার
নির্বাচিত

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার

Load More

ট্রেন্ডিং টপিক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জানুয়ারি ২০২২

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক

Techzoom.TV |
TechzoomTV